IPL 2023: সূর্যকুমারের সেঞ্চুরিতে মুম্বই ইন্ডিয়ান্সের নয়া রেকর্ড! হার্দিকের আলিঙ্গন, উচ্ছ্বসিত বিরাট

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে মারকাটারি ইনিংস খেলে ৩৫ বলে ৮৩ রান করেছিলেন। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামের চেনা পরিবেশে যেন সেখান থেকেই শুরু করলেন সূর্যকুমার যাদব। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে পেয়ে গেলেন আইপিএল কেরিয়ার তথা ঘরোয়া টি ২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি।

বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটারের নামের পাশে রয়েছে টি ২০ আন্তর্জাতিকে তিনটি শতরান। তবে আইপিএলে এই প্রথম। সূর্যকুমার যাদব ছন্দে ফিরতে চেনা মেজাজে ফিরছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার দল আজ গড়ে ফেলেছে আরও একটি ঈর্ষণীয় রেকর্ড।

সূর্যকুমার যাদব

মুম্বই ইন্ডিয়ান্স আজ জিতলে পয়েন্ট তালিকার তিনে উঠে আসবে। উজ্জ্বল হবে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা। সেই কৃতিত্বের বড় দাবিদার যে সূর্য, সে ব্যাপারে কোনও সংশয়ই নেই। আজকের শতরানের আগে শেষ ৬টি ইনিংসের মধ্যে চারটি অর্ধশতরান এসেছিল সূর্যর ব্যাট থেকে। আজ এলো শতরান। সবচেয়ে তৃপ্তির হলো, স্টেডিয়ামে শতরানের সাক্ষী থাকল সূর্যর গোটা পরিবার।

সূর্য মুম্বই ইন্ডিয়ান্স

১২ ম্যাচে ৪৭৯ রান নিয়ে তিনি উঠে এসেছেন সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার তিন নম্বরে। অপরাজিত শতরান ও চারটি অর্ধশতরান করেছেন। ব্যাটিং গড় ৪৩.৫৫, স্ট্রাইক রেট ১৯০.৮৩। ৩২ বলে অর্ধশতরান করার পর শতরান এসেছে ৪৯ বলে। ফলে মাত্র ১৭ বল নিয়েছেন হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে।

সূর্যকুমার হার্দিক

হাফ সেঞ্চুরির সময় সূর্য ৬টি চার ও ২টি ছয় মেরেছিলেন। শতরান করলেন ১১টি চার ও ৬টি ছয়ের সাহায্যে। সূর্যকুমার যাদব যখন ৪৯ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলে প্যাভিলিয়নের দিকে ফিরছেন তখন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক-সহ অনেকে এসে তাঁকে জড়িয়ে ধরেন, অভিনন্দন জানান। বিরাট কোহলি ইনস্টাগ্রাম স্টোরিতে সূর্যর প্রশংসায় পঞ্চমুখ।

বিরাট কোহলি সূর্যকুমার যাদব

সূর্য এবারের আইপিএলের শুরুর দিকে চেনা ছন্দে ছিলেন না। আজকেরটা নিয়ে শেষ সাতটি ইনিংসে ঈর্ষণীয় পারফরম্যান্স। আরসিবি ম্যাচে ৩৫ বলে ৮৩, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২২ বলে ২৬, পাঞ্জাব কিংস ম্যাচে ৩১ বলে ৬৬, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৯ বলে ৫৫, গুজরাতের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ১২ বলে ২৩ ও পাঞ্জাবের বিরুদ্ধে ২৬ বলে ৫৭ করেছিলেন।

সূর্যকুমার যাদব

এদিকে, আইপিএলের ইতিহাসে প্রথমবার কোনও একটি সংস্করণে সর্বাধিক পাঁচবার দুশো বা তার বেশি রান তুলে নয়া নজির গড়ল মুম্বই ইন্ডিয়ান্স। ২১৯ রানের টার্গেট তাড়া করতে নেমে বেকায়দায় গুজরাত টাইটান্স।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+