বিরাট কোহলি ইডেনমুখো হলেন না, আরসিবি সতীর্থদের নিয়ে রাতে গেলেন কোথায়?

আইপিএলে কাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বই ইন্ডিয়ান্সকে বেঙ্গালুরুতে বিধ্বস্ত করে সোমবার শহরে এসেছে আরসিবি। গতকাল ছিল ঐচ্ছিক অনুশীলন। বিরাট কোহলি ইডেনমুখো হননি।

আরসিবি সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা অবধি অনুশীলন সারে। সমর্থকরা বিরাটকে দেখতে না পেয়ে হতাশই হন। আজ একই সময়ে অনুশীলন সারবে আরসিবি। গতকাল ইডেনে না এলেও অধিনায়ক-সহ সতীর্থদের নিয়ে নিজের রেস্তোরাঁয় যান কোহলি।

virat kohli faf du plessis

হো চি মিন সরণিতে রয়েছে বিরাট কোহলির রেস্তোরাঁ ওয়ান এইট কমিউন (one8 Commune)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল রয়েছে তাজ বেঙ্গল হোটেলে। সেখান থেকে এই রেস্তোরাঁর দূরত্ব খুব বেশি নয়। বিরাট আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি, মহম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে সেই রেস্তোরাঁয় গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান।

নিজের রেস্তোরাঁয় কোহলি যে ফুরফুরে মেজাজেই ছিলেন তা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতেই স্পষ্ট। বিরাট রেস্তোরাঁর ভিতরের ছবি পোস্ট করে লিখেছেন, সতীর্থদের সঙ্গে ওয়ান এইট কমিউনে দারুণ কিছুক্ষণ সময় কাটালাম। এখানকার খাবারও খুব ভালো। জানা গিয়েছে, রেস্তোঁরার ভক্তদের আবদারও হাসিমুখে মেটান কোহলি।

virat kohli rcb

বিরাট কোহলি আইপিএলে সর্বাধিক রানের মালিক। আরসিবির হয়ে ২২৪টি ম্যাচে ২১৬ ইনিংসে ৬৭০৬ রান করেছেন। সর্বাধিক স্কোর ১১৩। ৫টি শতরান ও ৪৫টি অর্ধশতরান করেছেন। ইডেনে খেলবেন ২২৫তম আইপিএল ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে তিনি ৬টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ৪৯ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

চলতি আইপিএলে যেমন বিরাট কোহলি প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে পারেন, তেমনই ১টি শতরান করলে ধরে ফেলবেন ক্রিস গেইলের সর্বাধিক ৬টি আইপিএল সেঞ্চুরির রেকর্ড। এমনকী ভারতীয়দের মধ্যে সর্বাধিক অর্ধশতরান করতে বিরাটের দরকার তিনটি হাফ সেঞ্চুরি। শিখর ধাওয়ানের চেয়ে দুটি অর্ধশতরান কম রয়েছে তাঁর।

বিরাট কোহলি আরসিবি

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৩০টি দ্বৈরথ হয়েছে। তার মধ্যে ১৪টিতে জিতেছে আরসিবি। ১৬টি ম্যাচে জিতেছে কেকেআর। গত বছরের আইপিএলে আরসিবি ৩ উইকেটে হারিয়েছিল কেকেআরকে। ২০২১ সালে তিনটি সাক্ষাতে আরসিবি জেতে ১টিতে, কেকেআর ২টিতে।

আরসিবি-কেকেআর দ্বৈরথে দুই দলের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে কোহলির। তিনি ৭৮৬ রান করেছেন নাইটদের বিরুদ্ধে। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে তিনি যেভাবে ব্যাটিং করেছেন তাতে বিশেষজ্ঞদের আশা, ২০১৬ সালের আইপিএলের ছন্দেই এবার দেখা যাবে কোহলিকে। ক্রিকেটের নন্দনকানন মুখিয়ে রয়েছে কিং কোহলির ব্যাটে কালবৈশাখী দেখার জন্য।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+