IPL 2023: বিরাট-অনুষ্কা ব্যাডমিন্টন কোর্টে, কেকেআর ম্যাচের আগে হাল্কা মেজাজে আরসিবি অধিনায়ক

আইপিএলে কাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাফ দু প্লেসির চোট থাকায় তিনি ফিল্ডিং করছেন না। ফলে বিরাট আরসিবিকে নেতৃত্ব দিচ্ছেন।

বিরাটের ক্যাপ্টেন্সিতে আরসিবি দুটি ম্যাচে জিতেছে। যদিও দুটি ম্যাচেই স্লো ওভার রেটের ফাঁদে জড়িয়েছে তারা। বিরাট কোহলির যথাক্রমে ১২ ও ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে। ফের একই অপরাধে ১ ম্যাচে নির্বাসিত হবেন কোহলি।

বিরাট অনুষ্কা

বিরাট কোহলি অবশ্য ফুরফুরে মেজাজেই রয়েছেন। সুযোগ পেলেই ক্রিকেটের বাইরে গিয়ে হাল্কা মেজাজে সময়ও কাটাচ্ছেন। বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাও রয়েছেন বেঙ্গালুরুতে। রাজস্থান রয়্যালস ম্যাচের দিন অনুষ্কাকে লক্ষ্য করে বিরাটের ফ্লাইং কিস ছোড়ার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল। বিরাট-অনুষ্কার নাচের ভিডিও-ও ভাইরাল হয়েছে।

বিরাট-অনুষ্কাকে এর আগে বিভিন্ন মুডে দেখা গিয়েছে। তবে ব্যাডমিন্টন কোর্টে এই পাওয়ার কাপলকে দেখা যায়নি। যেটা দেখা গেল গতকাল বেঙ্গালুরুতে। একটি বহুজাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন অবতারে দেখা গেল বিরাট ও অনুষ্কাকে। তাঁরা কিছুক্ষণ ব্যাডমিন্টন খেললেন বেঙ্গালুরুতে।

বিরুষ্কা বেঙ্গালুরু

খেলাধুলো পড়াশোনায় বিঘ্ন ঘটায়, এই ধ্যানধারণা বদলাতে চলছে পুমার (PUMA)-র লেট দেয়ার বি স্পোর্ট কর্মসূচি। বেঙ্গালুরুর একটি আবাসনে বিরাট ও অনুষ্কাকে নিয়ে যাওয়া হয়। সেখানকার ভাগ্যবান বাসিন্দাদের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলস ব্যাডমিন্টন খেললেন বিরুষ্কা।

বিরাট কোহলি

বিরাট কোহলি বলেন, দৈনন্দিন জীবনে খেলাধুলো অঙ্গাঙ্গীভাবে যাতে জড়িত থাকে তা সুনিশ্চিত করতে হবে। সাধারণ মানুষদের সঙ্গে কথাবার্তা বা বিভিন্ন ক্ষেত্রে কর্মরতদের ফিটনেস চ্যালেঞ্জের সাক্ষী থাকতে পেরে ভালো লাগছে। আশা করি, ভবিষ্যতে আরও অনেকেই উজ্জীবিত হয়ে জীবনযাত্রায় খেলা ও ফিটনেসকে আরও গুরুত্ব দেবেন।

অনুষ্কার কথায়, বেঙ্গালুরুতে আমিও কয়েক বছর কাটিয়েছি। এদিন বিরাট ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ব্যাডমিন্টন খেলা উপভোগ করলাম। পুমার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গঙ্গোপাধ্যায় বলেন, বিরাট ও অনুষ্কা ইউথ আইকন। তাঁদের সঙ্গে আলাপচারিতায় এদিন অনেকেই দৈনন্দিন জীবনে খেলাধুলো ও ফিটনেসের গুরুত্ব উপলব্ধি করলেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+