IPL 2023: ভেঙ্কটেশ আইয়ার যা করলেন সৌরভ-গম্ভীরও পারেননি, আইপিএল শতরানে ম্যাকালামকে স্পর্শ

আইপিএলে দুরন্ত শতরান হাঁকালেন ভেঙ্কটেশ আইয়ার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনে ব্যাট করতে নেমে তিনি একা কুম্ভ রক্ষা করছেন। তারই মধ্যে পেয়ে গেলেন আইপিএলে প্রথম শতরান। কেকেআরের দ্বিতীয় ব্যাটার হিসেবে।

২০০৮ সালে বেঙ্গালুরুতে আরসিবির বিরুদ্ধে ব্রেন্ডন ম্যাকালাম ৭৩ বলে অপরাজিত ১৫৮ রান করেছিলেন। তারপর কেকেআরের কেউ আইপিএল শতরান পাননি। ১৫ বছরের সেই খরা এদিন মেটালেন ভেঙ্কটেশ। চলতি আইপিএলে তিনি ভালো ফর্মে রয়েছেন।

ভেঙ্কটেশ আইয়ার

ম্যাকালাম আইপিএল ইতিহাসে প্রথম শতরানটি করেছিলেন ৫৩ বলে, ৮টি চার ও ৭টি ছয় মেরে। ভেঙ্কটেশ আইয়ার নিলেন মাত্র ৪৯ বল। ম্যাকালাম পঞ্চাশ পূর্ণ করেছিলেন ৩২ বলে। আইয়ার এদিন হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন ২৩ বলে। তখনও অবধি পাঁচটি চার ও চারটি ছয় মেরেছিলেন। শতরানের সময় ভেঙ্কটেশের নামের পাশে পাঁচটি চার, ৯টি ছয়।

ভেঙ্কটেশের শতরানের সঙ্গে কেকেআরের স্কোর হয় ৪ উইকেটে ১৫১। এতেই স্পষ্ট কতটা দাপট নিয়ে এদিন খেললেন তিনি। ১৭.২ ওভারে আইয়ার আউট হলে কেকেআরের স্কোর গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ১৫৯। ভেঙ্কটেশ ৬টি চার ও ৯টি ছয়ের সাহায্যে ৫১ বলে ১০৪ রান করলেন। তাঁকে ফেরান রাইলে মেয়ারডিথ।

কেকেআর আইয়ার

১১.৪ ওভারে শার্দুল ঠাকুর প্রথম বাউন্ডারিটি মারেন। তার আগে কেকেআর ইনিংসের সব কটি চার ও ছয় এসেছিল শুধু ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট থেকে। সেটিও কার্যত বিরল ঘটনা। টি ২০ ক্রিকেটেও এদিন প্রথম শতরান পেলেন ভেঙ্কটেশ। চলতি আইপিএলে দ্বিতীয় ব্যাটার হিসেবে তিনি শতরান পেলেন।

পাঞ্জাব কিংস ম্যাচে আইয়ার করেছিলেন ৩৪ রান। আরসিবির বিরুদ্ধে ৩ রানে আউট হন। গুজরাত টাইটান্স ম্যাচ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে জিতিয়ে যাবতীয় আলো কেড়়ে নেন রিঙ্কু সিং। সেই ম্যাচে আইয়ার করেছিলেন ৪০ বলে ৮৩। আটটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে।

ভেঙ্কটেশ আইয়ার

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আগের ম্যাচে তিনি ১০ রান করে আউট হন। কেআরের হয়ে সর্বাধিক ব্যক্তিগত রানের ম্যাকালামের রেকর্ডটি এদিন ভাঙতে পারেননি আইয়ার। ৫৪ রান দূরেই থামলেন। তবে এই দুজন ছাড়া কেকেআরের কোনও তারকা এর আগে শতরান পাননি।

২০১৯ সালে দীনেশ কার্তিক রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫০ বলে ৯৭ রানে অপরাজিত ছিলেন। ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে মণীশ পাণ্ডে করেন ৫০ বলে ৯৪। ২০১৭ সালে ক্রিস লিন গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ৪১ বলে অপরাজিত ৯৩ রান করেছিলেন।

গৌতম গম্ভীর ২০১২ সালে আরসিবির বিরুদ্ধে ৫১ বলে ৯৩ রান করেছিলেন। ২০১৩ সালে চেন্নাই সুপার কিংস ম্যাচে মনবিন্দর বিসলা ৬১ বলে ৯২ রানের ইনিংস খেলেন। ২০০৮ সালে ডেকান চার্জার্সের বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায় করেছিলেন ৫৭ বলে ৯১। ২০১৬ সালে সানরাইজার্স ম্যাচে গম্ভীর ৬০ বলে অপরাজিত ৯০ রান করেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+