IPL 2023: ষোড়শ আইপিএলে হতে পারে একাধিক নয়া রেকর্ড, একনজরে তালিকা

আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ। এবার আইপিএলের ষোড়শ সংস্করণ। বেশ কিছু নতুন নিয়ম নিয়ে এবারের আইপিএল হবে চেনা হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে। দেশের মোট ১২টি শহরে। আইপিএলে অনেক রেকর্ড আছে যেগুলি ভাঙা দুঃসাধ্য। যদিও এবারের আইপিএল সাক্ষী থাকতে পারে বেশ কিছু নয়া রেকর্ডের। আসুন দেখে নেওয়া যাক কোন কোন আইপিএল রেকর্ড এবার ভেঙে যেতে পারে।

মুম্বইয়ের একাধিপত্যে চেন্নাইয়ের থাবা?

মুম্বইয়ের একাধিপত্যে চেন্নাইয়ের থাবা?

আইপিএল পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চারবার খেতাব জিতেছে চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্স জিতেছে ২ বার। রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, ডেকান চার্জার্স ও গুজরাত টাইটান্স জিতেছে একবার করে। নতুন কোনও ফ্র্যাঞ্চাইজি এবার আইপিএল চ্যাম্পিয়নদের তালিকায় জায়গা করে নিতে পারে কিনা সেটা দেখার। চেন্নাই সুপার কিংস জিতলে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বাধিক আইপিএল খেতাব জয়ের একাধিকপত্যে থাবা বসাতে পারবে।

সবচেয়ে বেশি জয়

সবচেয়ে বেশি জয়

আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। মুম্বই ২৩১টি ম্যাচ খেলে জিতেছে ১২৯টিতে। চেন্নাই সুপার কিংস ২০৯টি ম্যাচের মধ্যে ১২১টি ম্যাচ জিতেছে। মুম্বই যদি এবার ব্যর্থতার সম্মুখীন হয়, এবার চেন্নাই সুপার কিংস দাপট দেখাতে থাকে তাহলে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডটি নিজেদের দখলে নিতে পারে মহেন্দ্র সিং ধোনির দল। কেকেআর ১১৩টি ও দিল্লি ১০০টি ম্যাচ জিতেছে।

সর্বাধিক পরাজয়

সর্বাধিক পরাজয়

আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। ২২৪টি ম্যাচের মধ্যে পরাজয় ১১৮টি। আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডে দিল্লিকে পিছনে ফেলতে পারে পাঞ্জাব। পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি ২১৮ ম্যাচে হেরেছে ১১৬টিতে। খুব পিছিয়ে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি ২২৭টি ম্যাচে ১১৩টিতে হেরেছে।

সর্বাধিক দলগত রান

সর্বাধিক দলগত রান

আইপিএলে সবচেয়ে বেশি দলগত রানের রেকর্ড রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দখলে। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে আরসিবি তুলেছিল ৫ উইকেটে ২৬৩ রান। আইপিএলে সর্বনিম্ন স্কোরটিও আরসিবি-রই। ২০১৭ সালে ইডেনে কেকেআরের বিরুদ্ধে ৯.৪ ওভারে ৪৯ রানে অল আউট হয়ে গিয়েছিল। এই দুটি রেকর্ড এবার অক্ষত থাকে কিনা সেটা দেখার। অন্তত টি ২০ ক্রিকেটে যে অভিনব শট দেখা যাচ্ছে তাতে সর্বাধিক রানের রেকর্ড ভাঙা অসম্ভব নয়।

শূন্যের রেকর্ড

শূন্যের রেকর্ড

আইপিএলে শূন্য রানে সবচেয়ে বেশি ১৪ বার করে আউট হয়েছেন মনদীপ সিং ও রোহিত শর্মা। মনদীপ রয়েছেন কেকেআরে। রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। তাঁদের কেউ একবার শূন্য রানে ফিরলেই আইপিএলে লজ্জার রেকর্ডটি নিজের দখলে নেবেন। পীযূষ চাওলা, হরভজন সিং, পার্থিব প্যাটেলের পাশাপাশি অজিঙ্ক রাহানে, অম্বাতি রায়ুডু ও দীনেশ কার্তিক আইপিএলে ১৩ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন। রশিদ খান, সুনীল নারিন, গ্লেন ম্যাক্সওয়েল, মণীশ পাণ্ডে ও গৌতম গম্ভীর ১২ বার শূন্য রানে আউট হয়েছেন।

গেইলকে টপকাতে পারবেন কোহলি?

গেইলকে টপকাতে পারবেন কোহলি?

আইপিএলে সবচেয়ে বেশি ৬টি শতরান রয়েছে ক্রিস গেইলের। বিরাট কোহলি আইপিএলে পাঁচটি শতরান করেছেন। ফলে বিরাট যদি এবারের আইপিএলে একটি শতরান করেন তবে স্পর্শ করবেন ক্রিস গেইলের রেকর্ড। দুটি শতরান করলে গেইলের রেকর্ড নিজের দখলে নেবেন কিং কোহলি। আইপিএলে সবয়েয়ে বেশে ৪৭টি অর্ধশতরান রয়েছে ডেভিড ওয়ার্নারের। শিখর ধাওয়ান রয়েছেন তাঁর পরেই, ধাওয়ান ৪৭টি হাফ সেঞ্চুরি করেছেন আইপিএলে। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির নিরিখে ধাওয়ানকে পিছনে ফেলতে কোহলির দরকার ৪টি অর্ধশতরান।

এক সংস্করণে সর্বাধিক রান

এক সংস্করণে সর্বাধিক রান

বিরাট কোহলি ২০১৬ আইপিএলে ১৬ ম্যাচে ৪ বার অপরাজিত থেকে ৯৭৩ রান করেছিলেন। চারটি শতরান ও পাঁচটি অর্ধশতরান-সহ। গত বছর রাজস্থান রয়্যালসের জস বাটলার যেভাবে শুরু করেছিলেন তাতে মনে করা হচ্ছিল কোহলির এই রেকর্ডটি ভেঙে দেবেন। যদিও শেষ পর্যন্ত কোহলির রেকর্ড অক্ষত থাকে। এবারও তা অক্ষত থাকবে কিনা সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। গত বছর ১৭ ম্যাচে বাটলার ৮৬৩ রান করেন, চারটি করে শতরান ও অর্ধশতরান করেছিলেন।

সর্বাধিক উইকেট

সর্বাধিক উইকেট

আইপিএলে সবচেয়ে বেশি ১৮৩ উইকেট রয়েছে ডোয়েইন ব্র্যাভোর। দ্বিতীয় স্থানে রয়েছেন লাসিথ মালিঙ্কা, শ্রীলঙ্কার পেসার নিয়েছেন ১৭০ উইকেট। যুজবেন্দ্র চাহাল যদি এবার দেশের মাটিতে বল হাতে কামাল দেখাতে পারেন তাহলে ভেঙে দিতেই পারেন ব্র্যাভোর রেকর্ড। চাহালের আইপিএলে উইকেট সংখ্যা ১৬৬। ফলে ১৮টি উইকেট নিলেই আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেটশিকারী হয়ে যাবেন চাহাল।

বোলিং রেকর্ড

বোলিং রেকর্ড

আইপিএলে সবচেয়ে বেশিবার ইনিংসে চার বার তার বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে সুনীল নারিনের। তিনি ৮ বার ইনিংসে চার বা তার বেশি উইকেট নিয়েছেন। চার উইকেট নিয়েছেন ৭ বার, ১ বার পাঁচ উইকেট। লাসিথ মালিঙ্গা ৬ বার ৪ উইকেট নিয়েছেন, একবার নিয়েছেন পাঁচ উইকেট। ফলে তিনি মোট ৭ বার ইনিংসে ৪টির বেশি উইকেট দখল করেছেন। কাগিসো রাবাডা ইনিংসে চার উইকেট নিয়েছেন ৬ বার। ফলে আর তিনবার তিনি এই কীর্তি গড়লে টপকাতে পারবেন নারিনকে। জেমস ফকনার ও জয়দেব উনাদকাট সবচেয়ে বেশি ২ বার করে ইনিংসে পাঁচ উইকেট নেন। উনাদকাট এবার টপকাতে পারেন ফকনারকে।

একটি সংস্করণে সর্বাধিক উইকেট

একটি সংস্করণে সর্বাধিক উইকেট

আইপিএলের কোনও সংস্করণে সবচেয়ে বেশি ৩২টি করে উইকেট নিয়েছেন আরসিবির হর্ষল প্যাটেল ও চেন্নাই সুপার কিংসের ডোয়েইন ব্র্যাভো। ২০২১-২১ মরশুমে কাগিসো রাবাডা ৩০টি উইকেট নিয়েছিলেন। লাসিথ মালিঙ্গা ও জেমস ফকনার যথাক্রমে ২০১১ ও ২০১৩ সালে নিয়েছিলেন ২৮টি করে উইকেট। এবার কোনও বোলার ৩২টি উইকেট দখলের রেকর্ড ভাঙতে পারেন কিনা সেদিকে নজর থাকবে। ২০২০-২১ মরশুমে জসপ্রীত বুমরাহ ও গত বছর যুজবেন্দ্র চাহাল ২৭টি করে উইকেট নেন।

ক্যাচ থেকে ম্যাচ!

ক্যাচ থেকে ম্যাচ!

আইপিএলের কোনও একটি সংস্করণে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ডও এবার ভেঙে যেতে পারে। এবি ডি ভিলিয়ার্স ২০১৬ সালে ১৬টি আইপিএল ম্যাচে ১৯টি ক্যাচ ধরেছেন। তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রিয়ান পরাগ। পরাগ গত বছর ১৭টি ম্যাচে ধরেছিলেন ১৭টি ক্যাচ। অল্পের জন্য অক্ষত থেকে গিয়েছিল এবিডির রেকর্ড। এবার কেউ তা ভাঙতে পারেন কিনা সেটাও দেখার বিষয়। আইপিএলে সবচেয়ে বেশি ২৩৪টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। দীনেশ কার্তিক ২২৯টি ও রোহিত শর্মা ২২৭টি ম্যাচ খেলেছেন। বিরাট কোহলি খেলেছেন ২২৩টি ম্য়াচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+