Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023: বিসিসিআইয়ের নজরে আইপিএলে শৃঙ্খলাভঙ্গকারীরা, পেতে চলেছেন কড়া শাস্তি

সরফরাজ খান ইস্যুতে ইতিমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে বিসিসিআই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নজরে আইপিএলে শৃঙ্খলাঙঙ্গকারী ক্রিকেটাররা। একটি ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী ২০২৩ সালের আইপিএলে নিয়ম ভঙ্গ করেছেন বেশ কয়েকটি দলের ক্রিকেটার, তাঁদের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিচ্ছে বিসিসিআই।

সূত্রের খবর অনুসারে, বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এই বিষয়ে রিপোর্ট জমা দিয়েছে। ফ্রাঞ্চাইজি গুলির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দলের বেশ কয়েকজন ক্রিকেটার ২০২৩ সালের আইপিএলে বার বার আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন। সংশ্লিষ্ট ক্রিকেটারদের সতর্কবার্তা পাঠানো হচ্ছে বোর্ডের পক্ষ থেকে। এমনকি শাস্তিও পেতে চলেছেন নিয়ম ভঙ্গকারী ক্রিকেটাররা।

বোর্ড

শাস্তি স্বরূপ সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ সফরের টি টোয়েন্টি দল থেকে সংশিষ্ট ক্রিকেটারদের ব্রাত্য রাখা হচ্ছে। ক্রিকেট ওয়েবসাইটটির তথ্য অনুসারে অন্তত চার জন ক্রিকেটারের নাম এই তালিকায় রয়েছে। উত্তর ভারতের একটি আইপিএল বিসিসিআইয়ের কাছে রিপোর্ট জমা দিয়েছে। নাম প্রকাশ না হলেও এই ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে পঞ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের প্রতিনিধিত্ব করেন।

আইপিএল ফ্রাঞ্চাইজির কাছ থেকে এই রিপোর্ট পাওয়ার পরই ইন্টিগ্রিটি অফিসার নিয়োগ করে বিসিসিআই। যিনি গোটা ঘটনাটির তদন্ত করেছেন। সংশ্লিষ্ট আইপিএল ক্রিকেটাররা কী ধরনের নিয়ম ভঙ্গ করেছেন সেই তথ্যও প্রমাণ উঠে আসে।শোনা যাচ্ছে এর মধ্যে তরুণ ক্রিকেটারও আছেন।

বোর্ড

নাম প্রকাশে অনিচ্ছুক এক আইপিএল দলের কর্ণধার জানিয়েছেন, 'আমি যখন গোটা ঘটনাটি জানতে পারি অত্যন্ত হতাশ হয়ে পড়ি। গোটা ঘটনার কথা বিস্তারিত ভাবে বিসিসিআইকে জানানো হয় ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে।'

বোর্ড সূত্রের খবর, অভিযুক্ত ক্রিকেটারদের শাস্তি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি টোয়েন্টি দল থেকে বাইরে রাখা হবে। ইতিমধ্যেই টেস্ট এবং এবং একদিনের দল ঘোষণা হয়েছে। তবে টি টোয়েন্টি দল ঘোষণা বাকি আছে।

সম্প্রতি সরফরাজ খানের ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় বিতর্কের সূত্রপাত হয়েছে। বোর্ডের এক কর্তা সরফরাজকে দলে না নেওয়ার কারণ বিশ্লেষণ করেছেন। ভারতীয় দলে জায়গা না পাওয়ার জন্য মুম্বইকরের ফিটনেস এবং আচরণগত সমস্যাকেই দায়ী করে বোর্ড। কিন্তু ক্রিকেটারের ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে বিসিসিআই কর্তার দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে। যা বিতর্কের নতুন ইন্ধন জুগিয়েছে।

সরফরাজ

চলতি বছরের শুরুতেই দিল্লির বিরুদ্ধে শতরান করার পর সরফরাজের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। তাঁর সেলিব্রেন ছিল অক্রিকেটীয়। সেই ম্যাচে মাঠে হাজির ছিলেন নির্বাচক সুনীল অঙ্কোলা। তিনি বিষয়টি ভাল ভাবে নেননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+