দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট সরঞ্জাম চুরির দায়ে বেঙ্গালুরুতে ধৃত ২, কীভারে উদ্ধার বহুমূল্য সামগ্রী?

বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার পর দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা আবিষ্কার করেন, ক্রিকেটের কিটব্যাগ থেকে ব্যাট-সহ নানা ক্রিকেট সরঞ্জাম চুরি গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগে তাই সমস্যাতেও পড়েন ডেভিড ওয়ার্নাররা।

ব্যাট অর্ডার করিয়ে আনতে বাধ্য হন ক্রিকেটাররা। কেকেআর ম্যাচে অবশ্য স্বস্তির জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। আরও স্বস্তির খবর, খোয়া যাওয়া সরঞ্জামগুলিও পাওয়া গিয়েছে। চুরির দায়ে ধরা হয়েছে ২ জনকে।

ডেভিড ওয়ার্নার

বেঙ্গালুরুর আইটিসি গার্ডেনিয়া হোটেল থেকে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে কিটব্যাগগুলি পাঠানোর প্রক্রিয়া চলাকালীনই চুরির ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্তে নেমে যে দুজনকে গ্রেফতার করেছে তাদের একজন ছোট মালবাহী গাড়ির চালক। অপরজন ক্যুরিয়ার সংস্থায় কর্মরত।

বছর তিরিশের মাইসুরুর চেলুভারাজ ওরফে নটরাজ চাল্লাঘাট্টার রাজারাজেশ্বরী লেআউটের বাসিন্দা। ধৃত সুধাংশু নায়েক ওড়িশার এবং কর্মসূত্রে সামপাঙ্গিরামনগরের বাসিন্দা। চেলুভারাজ গাড়ির ড্রাইভার এবং সুধাংশু ক্যুরিয়ারের কর্মী। থানায় অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমের দাবি, মুম্বইয়ের এক্সপ্রেস ফ্রেইট সলিউশনস প্রাইভেট লিমিটেডের তরফে অভিযোগ করে জানানো হয়েছিল দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের ক্রিকেট সরঞ্জাম চুরি যাওয়ার ঘটনার কথা। ডেপুটি কমিশনার অব পুলিশ (সেন্ট্রাল) শ্রীনিবাস আর গৌড়া দুষ্কৃতীদের খোঁজে বিশেষ দল গঠন করেন।

পুলিশ সাব ইনস্পেক্টর ভীমসেন ঘাটগের নেতৃত্বে পুলিশের ওই দলের জালে ধরা পড়ে দুই ব্যক্তি। তাদের বাড়ি থেকে খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার হয়। বিমানবন্দরে পাঠানোর সময় রাতেই ওই ব্যাগগুলি থেকে সরঞ্জামগুলি চুরি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

দিল্লি ক্যাপিটালস

যে সংস্থার তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় তাদের দিল্লি ক্যাপিটালসের লজিস্টিক্স ইনচার্জ অরবিন্দ নেগি বলেছিলেন হোটেল থেকে বিমানবন্দরে কিটব্যাগগুলি পাঠাতে। ইন্ডিগোর বিমানে ওই মালপত্র ক্যুরিয়ার করার ব্যবস্থা হয়েছিল। অভিযোগকারী আনন্দ আগরওয়াল তাঁর সহকর্মী দীনেশকে বলেন ব্যবস্থাপনা দেখভালের জন্য।

দীনেশ বন্ধু সুধাংশুকে নিয়ে টিম হোটেল ও স্টেডিয়ামে যান। দুটি ছোট মালবাহী গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। চেলুভারাজের গাড়িতে ৩৯টি ও অভিষেকের গাড়িতে ২৫টি ব্যাগ তোলা হয়। ১৬ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের তরফে জানানো হয় ১৭টি ব্যাট, তিনটি থাই প্যাড, ৭ জোড়া গ্লাভস, দুটি হেলমেট, তিনটি ব্যাটিং প্যাড, তিন জোড়া জুতো ও দুটি সানগ্লাস চুরি গিয়েছে।

প্রথমে বেঙ্গালুরুতে পুলিশ অভিযোগ দায়ের করতে চায়নি। দিল্লি পুলিশে অভিযোগ জানাতে বলা হয়। পরে পুলিশ কমিশনারের নির্দেশে কাবন পার্ক থানায় অভিযোগ দায়ের হয়। ইয়েলানকায় একটি হোটেলে ডিনারের জন্য গাড়ি দাঁড় করিয়ে তখনই ক্রীড়া সরঞ্জামগুলি চুরি করা হয়। ধৃতরা একটি ব্যাগে তা রেখে দিয়েছিল।

ডেভিড ওয়ার্নার

চেলুভারাজ স্বীকার করেছে, ১১টি ব্যাট, ১৮টি বল, চার জোড়া হ্যান্ড গ্লাভস, দুটি হেলমেট, তিন জোড়া প্যাড, দুটি থাই প্যাড, একটি সেন্টার গার্ড ও একটি ব্যাগ চুরির কথা। ধৃতদের কাছ থেকে ১৬ লক্ষ টাকার জিনিস উদ্ধার হয়েছে। দিল্লির যা চুরি গিয়েছিল তার থেকেও বেশি কিছু পাওয়া গিয়েছে। অতিরিক্ত ক্রীড়া সরঞ্জামগুলি কাজের তা চিহ্নিত করা হবে।

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ফিল সল্ট, যশ ঢুল-সহ দিল্লি ক্রিকেটারদের বহুমূল্য ব্যাট চুরি যায়। ধৃতরা জানিয়েছে, নিজেরা ব্যবহার করার জন্যই সেগুলি চুরি করার পথে হেঁটেছিল তারা।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+