IPL 2023: রোহিত-কোহলি থেকে সূর্য-শুভমান! আইপিএলে যে ১০ ক্রিকেটার চমক দেখাতে পারেন

আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ থেকে। বিভিন্ন দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই আইপিএলের পারফরম্যান্সের উপর নির্ভর করছে বেশ কয়েকজন ক্রিকেটারের আন্তর্জাতিক কেরিয়ার। তাঁরা নিশ্চিতভাবেই নিজেদের সেরাটা মেলে ধরতে চাইবেন। একনজরে দেখে নেওয়া যাক কোন ১০ ক্রিকেটার এবার আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিতে পারেন।

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসে সম্ভবত এবারই তাঁর ক্রিকেট কেরিয়ারে যবনিকা টানতে পারেন। সে কারণেই ধোনিকে দেখার জন্য চিপক-সহ দেশের বিভিন্ন মাঠ যে ভরে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। নেট প্র্যাকটিসে ধোনিকে বেশ কয়েকটি ছক্কা হাঁকাতেও দেখা গিয়েছে। ধোনি আইপিএলে ২৩৪টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ৪৯৭৮। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন সাতে। গতবারের ব্যর্থতা ঝেড়ে ফেলে চেন্নাইকে কাপ জেতাতে মুখিয়ে মাহি।

সূর্যকুমার যাদব

সূর্যকুমার যাদব

সূর্যকুমার যাদব এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটার। টি ২০ ফরম্যাটে দেশের হয়ে তিনি যে বিধ্বংসী ইনিংসগুলি খেলেছেন তাতে এবারের আইপিএলে তিনি ঝড় তুলবেন বলেই মনে করা হচ্ছে। সূর্য মুম্বই ইন্ডিয়ান্সের বড় অস্ত্র হয়ে উঠতে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে প্রথম দুটি ম্যাটে তিনি গোল্ডেন ডাক নিয়ে ফিরলেও নিজের সেরা ফরম্যাটে সূর্য সব দলেরই মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারেন।

শুভমান গিল

শুভমান গিল

শুভমান গিল গুজরাত টাইটান্সের অন্যতম বড় ভরসা। সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে ইডেনে কেরিয়ারের প্রথম টি ২০ শতরানটি হাঁকান। এরপর দেশের হয়ে তিন ফরম্যাটেই শতরানের ফুলঝুরি ছুটিয়েছেন। যে ফর্মে রয়েছেন তা হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন দলকে স্বস্তি দিতে পারে। ধারাবাহিকতা বজায় রাখলে শুভমান এবার আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় সামনের সারিতে থাকবেন বলেই মনে করা হচ্ছে।

বিরাট কোহলি

বিরাট কোহলি

বিরাট কোহলি আর টি ২০ আন্তর্জাতিক খেলবেন কিনা সেই ইঙ্গিত মেলেনি। টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার পর থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দেখা যায়নি ভারতের টি ২০ দলে। আগামী বছর টি ২০ বিশ্বকাপ। এবারের আইপিএলে আরসিবিকে প্রথমবার চ্যাম্পিয়ন করাতে চওড়া হতেই বিরাটের ব্যাট। গত এশিয়া কাপে শতরানের খরা কাটান। এরপর একদিনের আন্তর্জাতিক ও টেস্টে শতরান পেয়েছেন আইপিএলে সর্বাধিক রানের মালিক। বিরাট ২২৩ ম্যাচে ৬৬২৪ রান করেছেন, ৫টি শতরান ও ৪৪টি অর্ধশতরান রয়েছে।

শিখর ধাওয়ান

শিখর ধাওয়ান

ভারতের সাদা বলের দল থেকেও এখন বাদ পড়েছেন শিখর ধাওয়ান। তিনি পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেবেন। দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ দলে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা নেই। তবু আইপিএলে যদি স্বমহিমায় ফিরতে পারেন ধাওয়ান, তাহলে খুব বেশি হলে নিজের দাবি জোরালো করতে পারেন। ২০৬ ম্যাচে ৬২৪৪ রান করা শিখর আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার দুইয়ে আছেন। ২টি শতরান ও ৪৭টি অর্ধশতরান রয়েছে।

রোহিত শর্মা

রোহিত শর্মা

রোহিত শর্মা ইতিমধ্যেই জানিয়েছেন, টি ২০ আন্তর্জাতিকে নিজের ভবিষ্যৎ যাচাই করবেন আইপিএলের পারফরম্যান্স দিয়ে। আইপিএলে সফলতম অধিনায়ক হিটম্যান। সবচেয়ে বেশিবার আইপিএল জেতা দল মুম্বই ইন্ডিয়ান্সের অবশ্য গত মরশুমে সঙ্গী হয় একরাশ হতাশা। আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রোহিত আছেন চারে। ২২৭ ম্যাচে ৫৮৭৯ রান করেছেন। ১টি শতরান ও ৪০টি অর্ধশতরান রয়েছে।

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নারকে এবারের আইপিএলে অধিনায়ক করেছে দিল্লি ক্যাপিটালস। ওয়ার্নার ভারতের বিরুদ্ধে দুটি টেস্টে ব্যর্থ হন। কনুইয়ের চোট নিয়ে দেশে ফেরায় শেষ দুটি টেস্টে খেলতে পারেননি। একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে এসেও পুরো ফিট না হওয়ায় অস্ট্রেলিার হয়ে মাঠে নামতে পারেননি। সামনে অ্যাশেজ সিরিজ রয়েছে। তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতে বিশ্বকাপও রয়েছে। দলে জায়গা ধরে রাখতে ওয়ার্নারের কাছেও গুরুত্বপূর্ণ হবে আইপিএলের পারফরম্যান্স। তিনি রান সংগ্রহকারীদের তালিকায় আছেন তিনি, ১৬২ ম্যাচে ৫৮৮১ রান করেছেন। চারটি শতরান ও ৫৫টি অর্ধশতরান রয়েছে।

স্যাম কারান

স্যাম কারান

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দরে এবার পাঞ্জাব কিংস নিয়েছে স্যাম কারানকে। গত বছর টি ২০ বিশ্বকাপে তিনি সিরিজ সেরার পুরস্কার পেয়েছিলেন। ১৮.৫০ কোটি টাকায় তাঁকে কিনেছে পাঞ্জাব। কারান আগে চেন্নাই সুপার কিংসেও খেলেছেন। গত বছর তিনি আইপিএল খেলতে পারেননি। ৩২টি আইপিএল ম্যাচে তিনি ৩৩৭ রান করার পাশাপাশি ৩২টি উইকেট নিয়েছেন। ১৪৪টি টি ২০ ম্যাচে তাঁর ১৭৩১ রান রয়েছে, ১৪৯টি উইকেট পেয়েছেন।

বেন স্টোকস

বেন স্টোকস

নজর থাকবে বেন স্টোকসের দিকেও। স্টোকস এখন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। আগে ছিলেন রাজস্থান রয়্যালসে। ২০২১ সালে রাজস্থানের হয়ে প্রথম ম্যাচে আঙুল ভেঙেছিল। চোট সারাতে অস্ত্রোপচার হয়। তারপর বেশ কয়েক মাস ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলেন স্টোকস। ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে এবার ১৬.২৫ কোটি টাকায় কিনেছে চেন্নাই সুপার কিংস।

ক্যামেরন গ্রিন

ক্যামেরন গ্রিন

এবারই আইপিএলে প্রথমবার দেখা যাবে ক্যামেরন গ্রিনকে। অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডারকে ১৬.৫০ কোটি টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। কায়রন পোলার্ডের যোগ্য উত্তরসূরী হিসেবে অজি তারকাকে পেতে চাইছে রোহিত শর্মার দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+