IPL: আইপিএল ফাইনালের টিকিটের চাহিদা তুঙ্গে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তুমুল বিশৃঙ্খলা

বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম, দেশে এক নম্বর মাঠ। কিন্তু সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই আইপিএল ফাইনালের টিকিট কাটা নিয়ে চরম বিশৃঙ্খলা। আগামী ২৮ মে আইপিএল ফাইনালের টিকিট কাটতে এসে চরম বিশৃঙ্খলার মুখে পড়লেন ক্রিকেটপ্রেমীরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় তাতে যে কোনও মুহুর্তে বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারত।

চলতি সপ্তাহের শুরুতেই অন লাইনের মাধ্যমে আইপিএল ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়। বৃহস্পতিবার থেকে টিকিটের বক্স অফিস খোলা হয়। প্রচুর সংখ্যক মানুষ স্টেডিয়ামে আসেন টিকিটের জন্য। কিন্তু স্টেডিয়াম কর্তৃপক্ষ বা আইপিএল কমিটির পক্ষ থেকে আগাম কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। টিকিটের জন্য শুরু হয় হুড়োহুড়ি। ঘটনায় পদপৃষ্ট হওয়ার আশঙ্কাও ছিল।

১

গ্যালারিতে বসে আইপিএল ফাইনাল খেলা দেখার টিকিট কাটাতে গিয়ে চরম হেনস্থার মুখে পড়তে হল সাধারণ মানুষদের। চড়া রোদের মধ্যে টিকিট কাটতে এসে ঠেলাঠেলির মধ্যে পড়তে হয়। লাইন ভেঙে অনেকে ভিতরে ঢুকে পড়েন। এত লোক টিকিট কাটতে এলেও পুলিশের সংখ্যা পর্যাপ্ত ছিল না। ভিড়ে অশান্তি, আতঙ্কে মানুষের ছোটাছুটিতে প্রাণহানিও ঘটতে পারত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


অন লাইনে যাঁরা টিকিট কেটেছেন তাঁরা হার্ড কপি সংগ্রহ করার জন্য বক্স অফিসে আসেন। ২৫ এবং ২৭ মে টিকিট দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ফাইনালের দিন কোনও ভাবেই টিকিট দেওয়া হবে না বলেই আগাম জানিয়ে দেওয়া হয়েছিল। আইপিএল ফাইনাল ঘিরে সমর্থকদের উন্মদনা তুঙ্গে।

২

এই সমর্থকদের উন্মাদনাকে কোথাও গিয়ে ফিকে হয়ে যাচ্ছে ম্যানেজমেন্টের জন্য। স্টেডিয়ামে টিকিট কাটতে যাওয়া সমর্থকদের অধিকাংশের অভিযোগ, টিকিট বিক্রির সঠিক পরিকাঠামো নেই। অল্প জায়গায় সমর্থকদের গিয়ে টিকিট কাটতে হচ্ছে। ফলে ধাক্কা ধাক্কা, হুড়োহুড়ির মত ঘটনা ঘটছে। সূত্রের খবর, অনেক সমর্থক এই ধাক্কধাক্কির ফলে আহত হয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনা ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।


আইপিএলের ফাইনালে প্রবেশ করেছে চেন্নাই সুপার কিংস। এটাই সম্ভবত শেষ আইপিএল হতে চলেছে ধোনির। ফলে শেষবারের মত ধোনির কাপ দেখতে মুখিয়ে সমর্থকরা। অন্যদিকে কোয়ালিফায়ার ২ খেলবে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স।

৩

ঘরের দল আইপিএল ফাইনাল খেলবে এমন প্রত্যাশা নিয়েই টিকিটের জন্য স্টেডিয়ামে আসেন সমর্থকরা। কিন্তু গোটা ঘটনায় গুজরাত ক্রিকেট সংস্থার মুখ পুড়ল। মনে করা হচ্ছে শনিবার পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে একই ঘটনা ঘটতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+