Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023: চিত্রনাট্য মেনেই হয়েছে আইপিএল ফাইনাল! সিএসকের পঞ্চম খেতাব জয় নিয়ে বড় বয়ান ধোনির

২০২৩ সালের আইপিএল ফাইনাল ছিল রুদ্ধশ্বাস এক থ্রিলার। পরতে পরতে ছিল নাটকীয়তা এবং উত্তেজনা। শেষ পর্যন্ত জাদেজার ব্যাটে পঞ্চমবারের জন্য আইপিএ‌ ট্রফি জিতে নেয় চেন্নাই সুপার কিংস। মহাকাব্যিক সেই ফাইনা‌ল ক্রিকেট ইতিহাসে সবথেকে উত্তেজক ম্যাচগুলির তালিকায় জায়গা করে নিয়েছে এই বিষয়ে সন্দেহ নেই। কয়েক মাস পর ধোনির মুখে উঠে এল ফের একবার আইপিএলের মেগা ফাইনালের প্রসঙ্গ।

২০২৩ সালে আইপিএল ফাইনা‌লে সিএসকে বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ যেন ছি‌ল ক্রিকেটীয় থ্রিলার। ১৯৮৬ সালে বিশ্বকাপ ফুটবল মিথ হয়ে গিয়েছিল মারাদোনালর হ্যান্ড অব গড। ২০২৩ সালের আইপিএল ফাইনাল নিয়েও অনেকটা একই রকমের মন্তব্য করলেন মহেন্দ্র সিং ধোনি। সিএসকের পঞ্চমবারের আইপিএল ট্রফি জয়ের ম্যাচকে ভগবানের লেখা চিত্রনাট্য বলে উল্লেখ করলেন ধোনি।

IPL 2023

একটি অনুষ্ঠানে ধোনি বলেন, '২০২৩ সালের আইপিএল ফাইনােল ভগবানের লেখা দারুণ একটা চিত্রনাট্য। এই প্রথমবার আইপিএলর ফাইনাল তিন দিন ধরে হল। বিপক্ষ দল স্কোরবোর্ডে ভালো রানও তুলেছিল। কিন্তু‌ আমাদের যখন চার বা ছয়ের প্রয়োজন ছিল তখনই বাউন্ডারি হচ্ছিল। আমার মনে হয়েছিল এটা যেন কোনও চিত্রনাট্য।'

একইসঙ্গে ধোনি উল্লেখ করেছেন, 'শুধু ছক্কা মারার ক্ষেত্রেই নয়, যখনই চার রানের দরকার হচ্ছিল তখন কেউ না কেউ বাউন্ডারি মারছিলেন। শেষ ওভার পর্যন্ত আমাদের পরিকল্পনা অনুসারেই ম্যাচটা হয়েছিল। আমরা অত্যন্ত খুশি হয়েছিলাম, যে রানটা দরকার ছিল সেটা জাদেজা করতে পেরেছে।'


শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান, গুজরাতের হয়ে বল করতে আসেন মোহিত শর্মা। সিএসকের হয়ে জাদেজা ব্যাট হাতে রুদ্ধশ্বাস পরিসমাপ্তি করেন ম্যাচের। ম্যাচে জয়ের পর ধোনির চোখেও জল দেখা যায়।কিন্তু আগামী আইপিএলে কী খেলবনে সিএসকে অধিনায়ক?

শুক্রবার সোশ্যাল সাইটে ধোনির একটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়, ওই অনুষ্ঠানে সঞ্চালক ধোনিকে বলেন, আপনি তো অবসর নিয়েছেন। যদিও মুহূর্তে ভুল শুধরে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এরপরই অনুষ্ঠানে থাকা দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করে।

IPL 2023

মুখে সরাসরি না কিছু না বললেও ক্যাপ্টেন কুল হাবেভাবে বুঝিয়ে দেন, আগামী আইপিএলে খেলবেন। ধোনি বলেন, আমি বরাবরই বলে আসি আমাকে শুধু ক্রিকেটার হিসেবে নয়, ভালো মানুষ হিসেবে সকলে মনে রাখুক। আমৃত্যু তিনি এই লক্ষ্যে অবিচল থাকবেন বলেও উল্লেখ করেন মাহি।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+