IPL 2023: সূর্যকুমারের ব্যাটিং নিয়ে সেরা প্রতিক্রিয়া সৌরভের, প্রশংসায় পঞ্চমুখ গাভাসকর, মন জিতলেন বিরাট

সূর্যকুমার যাদব টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার। গতকাল সূর্যর তেজেই ছারখার হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্লে-অফে ওঠার বিষয়টি বিরাট কোহলিদের পক্ষে অনেকটাই কঠিন হয়ে গেল। সাতটি চার ও ছটি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৮৩ রান করেন সূর্য।

তাঁর ব্যাটিং দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাভাসকর। বিরাট কোহলিও সূর্যকে অভিনন্দন জানিয়ে মন জিতে নিলেন।

সূর্যকুমার যাদব

২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে গতকাল ১৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। যা রোহিত শর্মার দলকে সটান তিন নম্বরে তুলে আনে। দুশো বা তার বেশি রানের টার্গেট এই নিয়ে টানা তৃতীয়বার সফলভাবে তাড়া করল মুম্বই। সূর্য ছাড়াও নেহাল ওয়াধেরা ৩৪ বলে অপরাজিত ৫২ ও ঈশান কিষাণ ২১ বলে ৪২ রান করেন।

সূর্য অর্ধশতরান

স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে সুনীল গাভাসকর বলেন, সূর্যকুমার বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন। সূর্যর ব্যাটিং দেখে অনেক সময় গলি ক্রিকেটের (gully cricket)-এর মিল পাওয়া যায়। নিবিড় অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সূর্য নিজেকে ক্রমাগত উন্নত করে চলেছেন। সূর্য ব্যাটিংয়ের সময় নীচের হাত যেভাবে রাখেন তার প্রশংসা করেন সানি।

সূর্যকুমার বনাম আরসিবি

আরসিবির বিররুদ্ধে সূর্য প্রথমে লং অন ও লং অফে শট খেলছিলেন। পরে গোটা মাঠজুড়ে শট খেলতে শুরু করেন। তাঁর ৩৬০ ডিগ্রি ব্যাটিংয়ে মোহিত সকলেই। প্রতিপক্ষ দলে থাকা বিরাট কোহলিও অভিনন্দন জানান সূর্যকে। বিরাট হাত মেলান সূর্যর সঙ্গে। মাথায় হাত বুলিয়েও দেন। এই স্পোর্টসম্যান স্পিরিটের প্রশংসা করছেন সকলেই।

সূর্যকুমার যাদব

সূর্যকুমার যাদবের ব্যাটিং দেখে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায় টুইটে লেখেন, সূর্যকুমার টি ২০-তে বিশ্বের সেরা ক্রিকেটার। দেখে মনে হয় তিনি কম্পিউটারে খেলছেন। উল্লেখ্য, এবারের আইপিএলে সূর্যকুমার ১১টি ম্যাচে ৩৭৬ রান করেছেন। অর্ধশতরান চারটি। সেরা ইনিংস গতকালই।

এদিকে, গাভাসকর প্রশংসা করেছেন নেহালেরও। তিনি বলেন, সূর্যকুমারের সঙ্গে ব্যাটিং করার সময় আত্মবিশ্বাস এমনিতেই বাড়ে। তবে নেহালের ইনিংসের সেরা দিক হলো, তিনি সূর্যর মতো শট খেলতে যাননি।

নেহালের ব্যাটিংয়ের ভারসাম্যের প্রশংসা করেছেন সানি। হরভজন সিং বলেন, নেহাল অনূর্ধ্ব ২৫ থেকে দ্রুত পাঞ্জাব রঞ্জি দলে এসেছেন। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে খুব ভালোভাবেই তুলে নিয়ে এসেছে। নেহাল এখন তিলক বর্মার অনুপস্থিতিতে সুযোগের সদ্ব্যবহার করছেন সঠিকভাবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+