IPL 2023: সূর্যর ভিতে ডেভিডের ফিনিশ! ওয়াংখেড়েতে রেকর্ড গড়ে রাজস্থান বধ মুম্বইয়ের
আইপিএলে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে-অফের দৌড়ে ভালোভাবেই টিকে থাকল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার জন্মদিনে রেকর্ড গড়ে সঞ্জু স্যামসনদের হারাল আইপিএলের ইতিহাসে সফলতম দল। মুম্বই জিতল ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে।
হিসেব কষে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল মুম্বই। সূর্যকুমার যাদবের ঝোড়ো অর্ধশতরানে ম্যাচ ঝুঁকেছিল মুম্বইয়ের দিকে। কিন্তু তবু নিশ্চিন্ত হওয়া যাচ্ছিল না। অবশেষে টিম ডেভিড ঝড়় তুলে ম্যাচ জেতালেন। শেষ ওভারে জেসন হোল্ডারের প্রথম তিন বলেই হাঁকালেন তিনটি বিশাল ছক্কা।

জয়ের জন্য ২১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা ভালো হয়নি। সূর্যকুমার যাদব ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৯ বলে সর্বাধিক ৫৫ রান করেন। ২৪ বলে ৪৪ করেন ক্যামেরন গ্রিন। অধিনায়ক রোহিত শর্মা ৫ বলে ৩, ঈশান কিষাণ ২৩ বলে ২৮ রান করেন।
1️⃣0️⃣0️⃣0️⃣th IPL match. Special Occasion...
— IndianPremierLeague (@IPL) April 30, 2023
...And it ends with an electrifying finish courtesy Tim David & @mipaltan 💥💥💥
Scorecard ▶️ https://t.co/trgeZNGiRY #IPL1000 | #TATAIPL | #MIvRR pic.twitter.com/qK6V5bqiWV
শেষ পাঁচ ওভারে দরকার ছিল ৬৩ রান। ১৬ ওভারে সূর্যর ক্যাচ অনেকটা দৌড়ে ঝাঁপিয়ে তালুবন্দি করেন সন্দীপ শর্মা। আইপিএলের সেরা ক্যাচগুলির মধ্যে ঠাঁই পায় এটি। সূর্য ফিরলে টিম ডেভিড জুটি বাঁধেন তিলক বর্মার সঙ্গে। শেষ চার ওভারে প্রয়োজন ছিল ৫৭। তিন ওভারে ৪৩ ও ২ ওভারে ৩২ রান দরকার ছিল।
Pure emotions after winning a last-over classic courtesy Tim David!#IPL1000 | #TATAIPL | #MIvRR pic.twitter.com/kaYGpcG0Nq
— IndianPremierLeague (@IPL) April 30, 2023
শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল। জেসন হোল্ডার প্রথম তিন বলে তিনটি ছক্কা হজম করেন। টিম ডেভিড ২টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ১৪ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। ২১ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিলক বর্মা। ওয়াংখেড়েতে এই প্রথম দুশোর উপর রান তাড়া করে কোনও দল জিতল।

রাজস্থান রয়্যালসের হয়ে রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন। ট্রেন্ট বোল্ট ও সন্দীপ শর্মা একটি করে উইকেট নিয়েছেন। এই ম্যাচ হেরে যাওয়ায় রাজস্থান রয়্যালস ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্টেই রইল। তবে নেট রান রেটে রাজস্থানকে টপকে দুইয়ে চলে এলো লখনউ সুপার জায়ান্টস।

রাজস্থান রয়্যালস ৭ উইকেট হারিয়ে ২১২ রান তুলেছিল। ১৬টি চার ও ৮টি ছয়ের সাহায্যে ৬২ বলে ১২৪ রান করেন যশস্বী জয়সওয়াল। সেই সুবাদে তিনি কমলা টুপির দখল নেন। জস বাটলার ১৮, সঞ্জু স্যামসন ১৪, দেবদত্ত পাড়িক্কল ২, জেসন হোল্ডার ১১, শিমরন হেটমায়ার ৮, ধ্রুব জুরেল ২ রান করেন। রবিচন্দ্রন অশ্বিন ৮ রানে অপরাজিত থাকেন।

আর্শাদ খান ৩ ওভারে ৩৯ রান দিয়ে তিনটি উইকেট নেন। পীযূষ চাওলা ২টি, জোফ্রা আর্চার ও রাইলি মেয়ারডিথ একটি করে উইকেট নেন। মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচ শুরুর আগে ছিল ৯ নম্বরে। রোহিত শর্মার অধিনায়কত্বে মুম্বই ১৫০তম ম্যাচ জিতে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এলো।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications