IPL 2023: আইপিএলে কোন দলে খেলতেন? কারা, কেন হতেন কার্যকরী? অকপট গাভাসকর

আইপিএলে সুনীল গাভাসকরের ধারাভাষ্য ও বিশ্লেষণ শোনার অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেটাররাও তাঁর পরামর্শে ভুল শুধরে উপকৃত। সামনের জুলাইয়ে ৭৪ পূর্ণ করবেন। এই বয়সেও আইপিএলের সময় এ শহর থেকে ও শহরে ছুটছেন।

কখনও স্টুডিওয় থেকে নানা খুঁটিনাটি বিষয়ে বিশ্লেষণ করছেন। কখনও সটান হাজির থাকছেন স্টেডিয়ামে। এরই মধ্যে স্টার স্পোর্টসের উদ্যোগে এক প্রশ্নোত্তর পর্বে বেশ কিছু আকর্ষণীয় বিষয়ে নিজের মতামত ব্যক্ত করলেন গাভাসকর।

সুনীল গাভাসকর

সুনীল গাভাসকর ১২৫টি টেস্ট খেলেছেন। ৩৪টি শতরান ও ৪৫টি অর্ধশতরান-সহ ১০,১২২ রান রয়েছে। ১০৮টি একদিনের আন্তর্জাতিকে ৩,০৯২ রান করেছেন। ১টি শতরান ও ২৭টি অর্ধশতরান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে গাভাসকরের শতরানের সংখ্যা ৮১টি, হাফ সেঞ্চুরি ১০৫টি। লিস্ট এ-তে ৫টি শতরান ও ৩৭টি অর্ধশতরান রয়েছে।

সুনীল গাভাসকরকে প্রশ্ন করা হয়েছিল তাঁর জমানার কোন ক্রিকেটাররা আইপিএল খেলার সুযোগ পেলে সফল হতেন? গাভাসকর বলেন, ব্যাটার হিসেবে অবশ্যই সন্দীপ পাচিল। অলরাউন্ডারদের মধ্যে একজনকেই বেছে নেব, তিনি হলেন কপিল দেব। বোলারদের মধ্যে ভাগবৎ চন্দ্রশেখর।

গাভাসকর সন্দীপ পাটিল

চন্দ্রশেখরকে বেছে নেওয়া প্রসঙ্গে সানির বলেন, চন্দ্রশেখরের বোলিং অ্যাকশন টেস্ট ক্রিকেটের পক্ষে উপযোগী ছিল না। কিন্তু তা কাজে লাগিয়েই ওয়ান ডে ও টি ২০ ক্রিকেটে অনেক সহজেই তিনি সফল হতে পারতেন। উল্লেখ্য, চন্দ্রশেখর ৫৮টি টেস্টে ২৪২টি উইকেট নিয়েছেন। অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র ওয়ান ডে-তে ৩৬ রানে নেন তিন উইকেট।

সানিকে প্রশ্ন করা হয়েছিল তিনি আইপিএলে খেলার সুযোগ পেলে কোন দলে খেলতেন? গাভাসকরের পাল্টা প্রশ্ন, মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া আর কোন দল হতে পারে? এরপরই তিনি বলেন, মুম্বই ইন্ডিয়ান্সে যদি খেলতে না পারতাম, তাহলে চেন্নাই সুপার কিংসের হয়েই খেলতাম। সিএসকের হয়ে কেন খেলতেন সে ব্যাপারে তিনি দুটি কারণ দেখিয়েছেন।

সুনীল গাভাসকর

গাভাসকর বলেন, চেন্নাই সুপার কিংসের কর্তাদের ক্রিকেট নিয়ে দারুণ আবেগ রয়েছে। খেলার প্রতি তাঁদের অনেক অবদান। শ্রীনিবাসন স্যর ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। আর দ্বিতীয় কারণ হলো, ড্রেসিংরুমে বসে দেখতাম ধোনি কীভাবে নেতৃত্ব দেন।

সানির কথায়, মাঠের মতোই ধোনি ড্রেসিংরুমে শান্ত থাকেন কিনা সে বিষয়েও নিশ্চিত হতে সিএসকেতে থাকতে চাইতেন। কেউ ক্যাচ ফেললে বা কোনও ফিল্ডার ব্যাক-আপে না থাকলে ক্যাপ্টেন কুল মেজাজ হারান কিনা, সেটাও জানার আগ্রহ রয়েছে গাভাসকরের।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+