চেন্নাই সুপার কিংসের নেটে চমক ধোনির, আইপিএলে ক্যাপ্টেন কুলের নেতৃত্বের প্রশংসায় গাভাসকর

আইপিএলের উদ্বোধনী ম্যাচে আমেদাবাদে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ইতিমধ্যেই সিএসকে শিবিরে যোগ দিয়েছেন রবীন্দ্র জাদেজা, বেন স্টোকসের মতো তারকারা। চেন্নাইয়ের চিপকে জোরদার অনুশীলন চলছে। গতবারের ব্যর্থতা ঝেড়ে ফেলে সিএসকের কামব্যাকের বিষয়ে আত্মবিশ্বাসী সমর্থকরাও।

ধোনির শেষ আইপিএল নিয়ে জল্পনা

ধোনির শেষ আইপিএল নিয়ে জল্পনা

মহেন্দ্র সিং ধোনি এবারই সম্ভবত অধিনায়ক তথা ক্রিকেটার হিসেবে শেষবার আইপিএল খেলবেন। ম্যাচ গড়াপেটা কাণ্ডের জেরে ২ বঠরের সাসপেনশন কাটিয়ে মাঠে ফিরে চেন্নাই সুপার ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২০ সালে সিএসকে আইপিএলের প্লে অফে উঠতে পারেনি। তবে পরেরবারই চ্যাম্পিয়ন হয়। গত বছরও শেষ চারের ধারেকাছে ছিল না চেন্নাই সুপার কিংস। আগের অভিজ্ঞতা থেকে তাই সিএসকে ভক্তরা মনেপ্রাণে চাইছেন, খেতাব উঠুক ধোনির হাতেই।

ক্যাপ্টেন কুলের প্রশংসায় গাভাসকর

ক্যাপ্টেন কুলের প্রশংসায় গাভাসকর

পরিস্থিতি যত কঠিনই হোক, মাথা ঠাণ্ডা রাখেন মাহি। সে কারণেই তাঁকে সকলে বলেন ক্যাপ্টেন কুল। যে গুণ এখন দেখা যাচ্ছে হার্দিক পাণ্ডিয়ার মধ্যেও। আইপিএলে ধোনির নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সুনীল গাভাসকর। তিনি স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে বলেছেন, যেবার চেন্নাই সুপার কিংস নির্বাসন কাটিয়ে ফিরে এসেই চ্যাম্পিয়ন হলো সেটা ছিল অসাধারণ বিষয়। দুই বছর ধরে টিমের কেউ একসঙ্গে ছিলেন না। বিভিন্ন দলে থেকে ক্রিকেটারদের খেলতে হয়েছিল। হঠাৎ ফের একসঙ্গে হয়েই খেতাব জেতা সম্ভব হয়েছিল লিডারশিপের জন্যই।

(ছবি- স্টার স্পোর্টসের প্রেস রিলিজ)

অসাধারণ নেতৃত্ব

অসাধারণ নেতৃত্ব

গাভাসকরের কথায়, দীর্ঘ সময়ের পর মিলিত হয়ে দলকে একসূত্রে গেঁথে ফেলতে ধোনি কতটা পারদর্শী তা বোঝা গিয়েছিল সেই সময়ই। প্রথম বা দ্বিতীয় বছরে টিম স্পিরিটের বিষয় থাকে। কিন্তু একটা গ্যাপের পর দলগত সংহতিতে ভর করে সাফল্য পাওয়া স্মরণীয় বিষয়। একটা ম্যাচে শেষ ওভারে ২০ রানের মতো দরকার ছিল। অফ সাইডের বাইরের বলগুলিকেও যেভাবে ধোনি মাঠের বিভিন্ন দিকে পাঠান, এমনকী লং অনে ছক্কা মারেন তা আজও মনে আছে। ধোনির এই টাচ বাকিদের চেয়ে আলাদা বলেও উপলব্ধি সানির।

মাহি বোলার, মাহি ব্যাটার

এরই মধ্যে ধোনিকে নিয়ে চেন্নাই সুপার কিংসের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। নেটে বোলিং করতে দেখা গিয়েছে ধোনিকে। এবারের আইপিএলের অনুশীলন শুরুর পর থেকে ছক্কা হাঁকানো তো অভ্যাসে পরিণত করে ফেলেছেন। ভিডিওটি এমনভাবে এডিট করা হয়েছে যাতে মনে হবে ধোনিই বল করছেন ধোনিকে! আর তাতে বড় শট খেলছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। নেট প্র্যাকটিসে ফুরফুরে মেজাজের মাহিকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ভক্তরা।

ধোনি-জাড্ডু ফুরফুরে মেজাজে

চেন্নাই সুপার কিংসের অনুশীলনে যোগ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। গত বছর তিনি অধিনায়ক হন, কিন্তু সাফল্য এনে দিতে পারেননি। ফের ক্যাপ্টেন্সির ব্যাটন নিতে হয় ধোনিকে। ধোনি ও জাদেজার সম্পর্কের অবনতি নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হলেও জল বেশিদূর গড়ায়নি। সিএসকের প্র্যাকটিসেও পুরানো মেজাজে পাওয়া যাবে ধোনি ও জাড্ডুকে। বেন স্টোকস ও মঈন আলিও এসে গিয়েছেন। স্টোকস এবার হতে পারেন ধোনির বড় বাজি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+