IPL 2023: সুদর্শন-ব্যাটে দিল্লি ক্যাপিটালস বধ, আইপিএলে টানা দ্বিতীয় জয় গুজরাতের

আইপিএলে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্স। অরুণ জেটলি স্টেডিয়ামে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬৩ রান। আনরিখ নরকিয়ার দুরন্ত গতিতে টাইটান্সের ব্যাটিং টলমল হয়ে পড়লেও পরিত্রাতা হয়ে উঠলেন সাই সুদর্শন।

পাওয়ারপ্লে-র ৬ ওভারে তিন উইকেট হারিয়েছিল গুজরাত টাইটান্স। এরপর মাথা ঠাণ্ডা রেখে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে পাঁচে নামা বিজয় শঙ্করকে নিয়ে ধাক্কা সামাল দেন সুদর্শন। ১৩.২ ওভারে ১০৭ রানে শঙ্কর আউট হলে গুজরাতকে লক্ষ্যে পৌঁছে দেন সুদর্শন ও ডেভিড মিলার।

সাই সুদর্শন অপরাজিত অর্ধশতরান হাঁকিয়ে জেতালেন গুজরাত টাইটান্সকে

গুজরাত টাইটান্স জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে। তামিলনাড়ুর ভরদ্বাজ সাই সুদর্শন চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৮ বলে ৬২ রানে অপরাজিত থাকলেন। এবারের আইপিএলে প্রথম খেলতে নেমে ১৬ বলে ৩১ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার। তিনি ২টি করে চার ও ছয় মেরেছেন।

গুজরাত টাইটান্সের ওপেনাররা দুজনেই ব্যক্তিগত ১৪ রানে আউট হন। ঋদ্ধিমান সাহা শুরু থেকেই মারমুখী ছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের বিরুদ্ধে ঋদ্ধির পারফরম্যান্সের দিকে ছিল সকলের নজর। ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৭ বলে ১৪ করেন পাপালি। তৃতীয় ওভারের প্রথম বলে আনরিখ নরকিয়ার গতিতে পরাস্ত হয়ে বোল্ড হয়ে যান।

Wriddhiman Saha Bowled By Nortje

২২ রানে প্রথম উইকেট পড়ে। নরকিয়া পঞ্চম ওভারের প্রথম বলে তুলে নেন শুভমান গিলের উইকেট। তিনটি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৪ রান করেন শুভমান। গুজরাতের দ্বিতীয় উইকেটটি পড়ে ৪.১ ওভারে ৩৬ রানের মাথায়। ষষ্ঠ ওভারের শেষ বলে হার্দিক পাণ্ডিয়াকে ফেরান খলিল আহমেদ। ৪ বলে ৫ রান করে হার্দিক কট বিহাইন্ড হন।

সাই সুদর্শন বিজয় শঙ্কর

হার্দিক আউট হওয়ার পর জশ লিটলের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় বিজয় শঙ্করকে। তিনটি চারের সাহায্যে বিজয় ২৩ বলে ২৯ রান করেন। তিনি মিচেল মার্শের বলে লেগ বিফোর হন। ১৪.১ ওভারে কুলদীপ যাদবের বলে মিলারকে লেগ বিফোর দেন আম্পায়ার এ নন্দ কিশোর। রিভিউ নিয়ে রক্ষা পান মিলার। তারপরই শুরু করেন আগ্রাসী ব্য়াটিং।

Anrich Nortje

আনরিখ নরকিয়া এবারের আইপিএলে এদিনই প্রথম নামলেন। তিনি ৪ ওভারে ৩৯ রান দিয়ে নিলেন ২টি উইকেট। সরফরাজ খানের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা খলিল আহমেদ ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন ১টি উইকেট। মার্শ ৩.১ ওভারে ২৪ রান খরচ করে একটি উইকেট পেয়েছেন। কুলদীপ যাদব ৩ ওভারে দেন ১৮। মুকেশ কুমার ৪ ওভারে ৪২ রান দেন। অক্ষর প্যাটেল বোলিং করেননি।

আলজারি জোসেফ

এর আগে টস হেরে ব্য়াট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছিল। অক্ষর ২২ বলে ৩৬ রান করেন। ডেভিড ওয়ার্নার ৩৭, সরফরাজ খান ৩০ ও অভিষেক পোড়েল ২০ রান করেন। পৃথ্বী শ ৭, মিচেল মার্শ ৪ ও রাইলি রুসো শূন্য রানে আউট হন। রশিদ খান ও মহম্মদ শামি তিনটি করে উইকেট নেন। আলজারি জোসেফ পান ২টি উইকেট।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+