IPL 2023: আইপিএলে লখনউয়ের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং হায়দরাবাদের, দুই দলের একাদশেই পরিবর্তন

আইপিএলের ম্যাচে লখনউয়ে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। অরেঞ্জ আর্মি প্রথম ম্যাচে পরাস্ত হয়েছে রাজস্থান রয়্যালসের কাছে। লখনউ প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে পরাস্ত হয়েছে।

ফলে দুই দলের কাছেই আজ জয়ের সরণিতে ফেরার লড়াই। দক্ষিণ আফ্রিকার হয়ে দুরন্ত পারফরম্যান্স করে মার্করাম প্রোটিয়া সতীর্থদের নিয়ে এসে গিয়েছেন সানরাইজার্স শিবিরে। টস জিতে ব্যাটিং নিয়েছে সানরাইজার্স।

LSG vs SRH

কালো মাটির পিচে আজ খেলা হচ্ছে। মনে করা হচ্ছে আগের ম্যাচের তুলনায় এদিনের উইকেটে পেস ও বাউন্স তুলনায় বেশি থাকবে। লখনউয়ে আগের ম্যাচটি হয়েছিল লাল মাটির পিচে। পিচ রিপোর্ট দিতে গিয়ে সাইমন কাটিচ বলেন, এদিন শিশিরের প্রভাব তেমন ম্যাচের ফলাফল নির্ধারণে পড়বে না। ফলে টস জিতলে ব্যাটিং নেওয়াই উচিত।

লখনউয়ের ক্যাপ পেলেন রোমারিও শেফার্ড ও নবীন উল হক। হেইনরিখ ক্লাসেনকেও এদিন সানরাইজার্সের ক্যাপ দেওয়া হলো। দক্ষিণ আফ্রিকার টি ২০ লিগে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজিকে খেতাব জেতানো মার্করাম বলেন, উইকেট শুষ্ক। আশা করি, ভালো স্কোর খাড়া করতে পারব। সকলেই পুরো এনার্জি নিয়ে তৈরি। প্রথমে ব্যাটিং করায় আনমোলপ্রীত সিং শুরু করবেন।

LSG KL Rahul

সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুলের কথায়, আগের ম্যাচে হাই স্কোরিং খেলা প্রত্যাশা করিনি। পরিস্থিতি অনুযায়ী আমরা নিজেদের সেরাটাই দেব। মার্ক উড ফ্লু-তে আক্রান্ত। তিনি আজ খেলতে পারছেন না। আগের ম্যাচে আবেশ খান চোট পেয়েছিলেন। তিনিও এই ম্যাচে খেলছেন না।

কুইন্টন ডি কক এসে গেলেও তাঁকে আজকের ম্যাচে খেলাচ্ছে না লখনউ সুপার জায়ান্টস। স্টইনিস ও মেয়ার্স দুজনকেই দলে রাখা হয়েছে। সানরাইজার্সের একাদশে তিন বিদেশি রয়েছেন। ফলে বোলিংয়ের সময় ফজলহক ফারুকি বা মার্কো জানসেনকে নামানো হতে পারে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে।

SRH Overseas Players

সানরাইজার্স হায়দরাবাদ- ময়াঙ্ক আগরওয়াল, আনমোলপ্রীত সিং (উইকেটকিপার), রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হ্যারি ব্রুক, ওয়াশিংটন সুন্দর, আবদুল সামাদ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক, আদিল রশিদ। পরিবর্ত- হেইনরিখ ক্লাসেন, ফজলহক ফারুকি, ময়াঙ্ক মার্কণ্ডে, ময়াঙ্ক ডাগার, মার্কো জানসেন

লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল, কাইল মেয়ার্স, দীপক হুডা, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, ক্রুণাল পাণ্ডিয়া, অমিত মিশ্র, যশ ঠাকুর, জয়দেব উনাদকাট, রবি বিষ্ণোই। পরিবর্ত- আয়ুষ বাদোনি, স্বপ্নিল সিং, ড্যানিয়েল স্যামস, প্রেকর মাঁকড়, আবেশ খান।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+