IPL 2023: আইপিএলে লখনউ মরিয়া ২ পয়েন্টের জন্য, সানরাইজার্সকে জিততে হবে সব ম্যাচ

আইপিএলে কাল ডাবল হেডারের প্রথম ম্যাচে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস। হায়দরাবাদ আইপিএলে কখনও হারাতে পারেনি লখনউকে। সেই ধারা অব্যাহত থাকলে বিদায় নিশ্চিত হবে অরেঞ্জ আর্মির।

আইপিএলে পয়েন্ট তালিকার যা পরিস্থিতি তাতে ১৪ পয়েন্ট যথেষ্ট হবে না প্লে-অফে যাওয়ার ক্ষেত্রে। ১৬ পয়েন্টে একাধিক দল গেলে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। লখনউ ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আছে পাঁচে। ১০ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে সানরাইজার্সের।

ক্রুণাল পাণ্ডিয়া

আইপিএলে গত বছর লখনউ সুপার জায়ান্টস ১২ রানে হারিয়েছিল সানরাইজার্সকে। এবার প্রথম সাক্ষাতে নিজেদের মাঠে লখনউ হায়দরাবাদ-বধ সেরেছিল ৫ উইকেটে, ২৪ বল বাকি থাকতেই। শেষ তিনটি ম্যাচের মধ্যে দুটিতে লখনউ হেরেছে, একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। ফলে ২ পয়েন্ট ঝুলিতে পোরার দীর্ঘ খরা মেটাতে হবে ক্রুণাল পাণ্ডিয়াদের।

সানরাইজার্স হায়দরাবাদ চাইবে জয়ের ধারা বজায় রেখে প্লে-অফে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখতে। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে অরেঞ্জ আর্মি জিতেছে মাত্র ২টিতে। জয়পুরে গিয়ে আগের ম্যাচে ২১৫ রানের টার্গেট তাড়া করে শেষ বলে চার উইকেটে জয় ছিনিয়ে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে অরেঞ্জ আর্মি। তবে লখনউয়ের বিরুদ্ধে লড়াই মোটেই সহজ হবে না।

সানরাইজার্স হায়দরাবাদ

দুই দলের একাদশে তেমন রদবদলের সম্ভাবনা নেই। সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- আনমোলপ্রীত সিং, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, বিভ্রান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, ময়াঙ্ক মার্কণ্ডে। বোলিংয়ের সময় নামবেন টি নটরাজন।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), কাইল মেয়ার্স, ক্রুণাল পাণ্ডিয়া (অধিনায়ক), মার্কাস স্টইনিস, নিকোলাস পুরাণ, আয়ুষ বাদোনি, দীপক হুডা, রবি বিষ্ণোই, আবেশ খান, মহসীন খান, কৃষ্ণাপ্পা গৌতম। বোলিংয়ের সময় নামবেন অমিত মিশ্র।

সানরাইজার্স হায়দরাবাদ

হায়দরাবাদের তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের বেলায় ম্যাচ। ফলে ডিউ ফ্যাক্টর হবে না। উইকেট থেকে ফায়দা আদায় করে নিতে পারবেন পেসাররা। স্পিনাররা রানে রাশ টানলেও এখনও অবধি হায়দরাবাদের স্টেডিয়ামে উইকেট তোলার নিরিখে পেসারদের চেয়ে পিছিয়ে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+