IPL 2023: সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস, সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান একনজরে

আইপিএলে কাল হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। হায়দরাবাদ আগের ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরেছে, ফলে জয়ের সরণিতে ফিরতে মরিয়া।

দিল্লি ক্যাপিটালস হায়দরাবাদ গিয়েছে কেকেআরকে হারিয়ে। ডেভিড ওয়ার্নার পুরানো দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে বদ্ধপরিকর থাকবেন। পারস্পরিক দ্বৈরথে অবশ্য ১১-১০ ব্যবধানে এগিয়ে রয়েছে সানরাইজার্স।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস

সানরাইজার্স হায়দরাবাদ যদিও ২০২০ সালের পর আর দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারেনি। গত বছর ক্যাপিটালস জেতে ২১ রানে। ২০২০ সালে প্রথম সাক্ষাতে সানরাইজার্স জেতে, ফিরতি সাক্ষাতে জেতে দিল্লি। ২০২১ সালে প্রথম সাক্ষাতে সুপার ওভারে দিল্লি হারিয়েছিল হায়দরাবাদকে। ফিরতি সাক্ষাত জেতে ৮ উইকেটে।

দিল্লি ক্যাপিটালস

কালকের ম্যাচে প্রিয়ম গর্গকে খেলাতে পারে দিল্লি। পৃথ্বী শ লাগাতার ব্যর্থতার পর দল থেকে বাদ পড়লে ফিল সল্টকে দেখা যেতে পারে ডেভিড ওয়ার্নারের সঙ্গী হতে। ব্যাটিং বিভাগে রদবদলের সম্ভাবনা রয়েছে। সরফরাজ খানকে ফেরানো হতে পারে। বোলিং ও ফিল্ডিং নিয়ে অবশ্য সন্তুষ্ট দিল্লির টিম ম্যানেজমেন্ট।

সানরাইজার্স হায়দরাবাদ হ্যারি ব্রুকের সঙ্গে অভিষেক শর্মাকেই ওপেন করতে পাঠাবে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাহুল ত্রিপাঠীর সঙ্গে অদলবদল হতে পারে ময়াঙ্ক ডাগর বা টি নটরাজনের। হায়দরাবাদও চাইবে ভালো ব্যাটিং পারফরম্যান্স উপহার দিতে।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মিচেল মার্শ, পৃথ্বী শ বা সরফরাজ খান, মণীশ পাণ্ডে বা প্রিয়ম গর্গ, অক্ষর প্যাটেল, ললিত যাদব, আমন খান, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, মুকেশ কুমার। ইশান্ত শর্মাকে বোলিংয়ের সময় রাখা হতে পারে।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- হ্যারি ব্রুক, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, হেইনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, ময়াঙ্ক মার্কণ্ডে, উমরান মালিক। বোলিংয়ের সময় রাখা হবে টি নটরাজনকে।

৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে সানরাইজার্স। দিল্লি ৬ ম্যাচে ২ পয়েন্টে দাঁড়িয়ে। পয়েন্ট তালিকায় উপরের দিকে আসার চেষ্টা করবে দুই দলই। ব্যাটিং সহায়ক উইকেট থাকবে। স্পিনাররা বেশি কার্যকরী হতে পারেন। ডিউ ফ্যাক্টরের কারণে টস জেতা দল রান তাড়া করতে পছন্দ করবে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+