IPL 2023: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং সানরাইজার্স হায়দরাবাদের, দুই দলেই পরিবর্তন
আইপিএলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি রয়েছে দশম স্থানে, পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে হায়দরাবাদ। দুই দলই ৭টি করে ম্যাচ খেলেছে। জিতেছে ২টি করে ম্যাচ।
প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখতে দুই দলের কাছেই আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ। টস জিতে ব্যাটিং নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

গত ২৪ এপ্রিল হায়দরাবাদে গিয়ে জিতে ফিরেছিল দিল্লি ক্যাপিটালস। আজ অরেঞ্জ আর্মির বিরুদ্ধে তাদেরই প্রাক্তনীকে নিয়ে ব্যাটিং শক্তি মজবুত করেছে দিল্লি ক্যাপিটালস। প্রিয়ম গর্গকে খেলানো হচ্ছে। সানরাইজার্স হায়দরাবাদ থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। অরেঞ্জ আর্মিতে আকিল হোসেনের অভিষেক হচ্ছে।
সানরাইজার্সের একাদশে ফেরানো হয়েছে আবদুল সামাদকেও। উইকেট দেখে অনিল কুম্বলে বলেন, পিচ শুষ্ক। বেশ কিছু ফাটলও রয়েছে। ঘাস নেই। দেখে মনে হচ্ছে লো স্কোরিং ম্যাচই হতে পারে। যদিও দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেন, উইকেট ভালো। তিনি চাইছেন ব্যাটিং বিভাগের উন্নতি। দ্রুত উইকেট যাতে না পড়ে, সে বিষয়ে জোর দিচ্ছেন।

দলের ব্যাটারদের শট বাছাইয়ের ক্ষেত্রেও সতর্ক থাকার বার্তা দিয়েছেন দিল্লি অধিনায়ক। আমন খানকে বাদ দিয়ে প্রিয়মকে খেলানো হচ্ছে। সানরাইজার্স অধিনায়ক এইডেন মার্করাম বলেন, ওয়াশিংটন সুন্দরের না থাকাটা বড় ক্ষতি। কিন্তু তাঁর জায়গায় অন্য কেউ নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন।
সানরাইজার্স হায়দরাবাদ- ময়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), হ্যারি ব্রুক, আবদুল সামাদ, ময়াঙ্ক মার্কণ্ডে, ভুবনেশ্বর কুমার, আকিল হোসেন, উমরান মালিক। পরিবর্ত- বিভ্রান্ত শর্মা, মার্কো জানসেন, গ্লেন ফিলিপস, ময়াঙ্ক ডাগর, টি নটরাজন।

দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মিচেল মার্শ, মণীশ পাণ্ডে, অক্ষর প্যাটেল, প্রিয়ম গর্গ, রিপল প্যাটেল, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা, মুকেশ কুমার। পরিবর্ত- ললিত যাদব, অভিষেক পোড়েল, খলিল আহমেদ, প্রবীণ দুবে, সরফরাজ খান।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications