IPL 2023: বাটলার ও সঞ্জুর দুরন্ত ব্য়াটিং, সানরাইজার্সের সামনে ২১৫ রানের টার্গেট দিল রাজস্থান

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে টিকে থাকতে গেলে ২০ ওভারে তুলতে হবে রান। আজ জয়পুরে টস জিতে ব্যাট করতে নেমে দাপুটে পারফরম্যান্স উপহার দিল রাজস্থান রয়্যালস। ভুবনেশ্বর কুমারের বলে লেগ বিফোর হয়ে পাঁচ রানের জন্য শতরান হাতছাড়া জস বাটলারের।

অধিনায়ক সঞ্জু স্যামসন দায়িত্বশীল অর্ধশতরান করে অপরাজিত থাকলেন। ২০ ওভারে রাজস্থান রয়্যালস ২ উইকেট হারিয়ে ২১৪ রান তুলেছে।

যশস্বী জয়সওয়াল

রাজস্থান দলে বেশ কয়েকটি পরিবর্তন আনে। দেবদত্ত পাড়িক্কলকে বাদ দেওয়া হয়। আইপিএল অভিষেক হয় জো রুটের। যদিও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে ব্যাট করতে নামতে হয়নি। ওপেনিং জুটিতে ওঠে ৫ ওভারে ৫৪। যশস্বী জয়সওয়াল পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৮ বলে ৩৫ রান করেন। মার্কো জানসেনের বলে তিনি আউট হন।

৫৪ রানে প্রথম উইকেটের পতন। এরপর সঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে দলকে ১৯২ অবধি পৌঁছে দেন জস বাটলার। ৩২ বলে তিনি অর্ধশতরান পূর্ণ করেন। তবে শতরান অধরাই থেকে গেল। ১৮.৩ ওভারে ভুবনেশ্বর কুমারের বল তাঁর পায়ে লাগলে আম্পায়ার ভিকে শর্মা আউট দেননি। সানরাইজার্স রিভিউ নেয়, তারপরই সিদ্ধান্ত বদলাতে হয় আম্পায়ারকে।

জস বাটলার

বাটলার ১০টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৫৯ বলে ৯৫ রান করে আউট হন। চারটি চার ও পাঁচটি ছয় মেরে ৩৮ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন সঞ্জু। পাঁচ বলে সাত রানে অপরাজিত থাকেন শিমরন হেটমায়ার। ভুবনেশ্বর কুমার ও মার্কো জানসেন দুজনেই ৪ ওভারে ৪৪ রান দিয়ে একটি করে উইকেট পান।

সঞ্জু স্যামসন

প্রথম ৬ ওভারে রাজস্থান ১ উইকেটে ৬১ রান তুলেছিল। ৭ থেকে ১৫ ওভারে কোনও উইকেট পড়েনি, ৯৫ রান ওঠে। শেষ পাঁচ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৬০ রান তুলেছে স্যামসনের দল। এদিনের ম্যাচ চলাকালীন ৩৪তম ইনিংসে আইপিএলে ১ হাজার রান পূর্ণ করেন যশস্বী। প্লে-অফের আগে বাটলার, সঞ্জুর ফর্মে ফেরা রাজস্থানের পক্ষে ইতিবাচক।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+