IPL 2023: রাহুলের ব্যাটে মার্করামের সানরাইজার্সের প্রথম জয়, শিখরের পাঞ্জাবের বিজয়রথ থামল নিজামের শহরে

আইপিএলে পরপর দুটি ম্যাচে হারার পর অবশেষে জয়ের মুখ দেখল সানরাইজার্স হায়দরাবাদ। আজ উপ্পলের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এইডেন মার্করামের দল ১৭ বল বাকি থাকতে হারাল পাঞ্জাব কিংসকে। নিজামের শহরে থামল কিংসের বিজয়রথ।

জয়ের জন্য ১৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে ফেলে সানরাইজার্স হায়দরাবাদ। রাহুল ত্রিপাঠী ৪৮ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক এইডেন মার্করাম ২১ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।

Arshdeep Singh

ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে হ্যারি ব্রুক ওপেন করতে নামেন। ৩.৫ ওভারে ২৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় সানরাইজার্স হায়দরাবাদ। তিনটি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৩ রান করে অর্শদীপ সিংয়ের বলে বোল্ড হন ব্রুক। তিনটি চারের সাহায্যে ২০ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন ময়াঙ্ক আগরওয়াল। রাহুল চাহারের বলে তিনি আউট হলে অরেঞ্জ আর্মির দ্বিতীয় উইকেট পড়ে ৪৫ রানে।

Aiden Markram

এরপর আর কোনও উইকেট হারাতে হয়নি সানরাইজার্সকে। শতরানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়েন রাহুল ত্রিপাঠী ও এইডেন মার্করাম। চলতি আইপিএলে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও আজ চারে নেমে যে ইনিংস সানরাইজার্স অধিনায়ক খেললেন তাতে তাঁর আত্মবিশ্বাস বাড়বে।

Rahul Tripathi

রাহুল ত্রিপাঠী প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে করেন ৩৪। আজ তিনি অর্ধশতরান পূর্ণ করেন ৩৫ বলে। ৭৪ রানের অপরাজিত ইনিংসে রয়েছে ১০টি চার ও তিনটি ছয়। সানরাইজার্সের পরের ম্যাচ শুক্রবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। প্রাক্তন নাইট রাহুলের ফর্মে ফেরা তাই স্বস্তিতে রাখবে অরেঞ্জ আর্মিকে।

অর্শদীপ সিং ৩ ওভারে ২০ রানের বিনিময়ে নিলেন ১ উইকেট। রাহুল চাহার ৩ ওভারে ২৮ রান দেন, তিনিও একটি উইকেট পান। স্যাম কারান ৩ ওভারে ১৪, হরপ্রীত ব্রার ৩.১ ওভারে ২৬, নাথান এলিস ৩ ওভারে ২৮ ও মোহিত রথী ২ ওভারে ২৯ রান দিয়ে উইকেট পাননি।

Shikhar Dhawan

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ৯ উইকেটে ১৪৩ রান তুলেছিল। শিখর ধাওয়ান ১২টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ৬৬ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন। স্যাম কারান করেন ১৫ বলে ২২। বাকিরা চূড়ান্ত ব্যর্থ। ময়াঙ্ক মার্কণ্ডে ৪ ওভারে ১৫ রান দিয়ে চারটি, মার্কো জানসেন ও উমরান মালিক দুটি করে উইকেট নেন। ভুবনেশ্বর কুমারের ঝুলিতে ১টি উইকেট।

এখনও পর্যন্ত ৬টি দলেরই রয়েছে ৪ পয়েন্ট করে। শীর্ষে রাজস্থান, দুইয়ে কলকাতা, তিনে লখনউ, চারে গুজরাত, পাঁচে চেন্নাই ও ছয়ে পাঞ্জাব কিংস। আরসিবি রয়েছে সাতে, হায়দরাবাদ আট। তাদের রয়েছে ২ পয়েন্ট করে। কাল রাতে আমেদাবাদ থেকে কলকাতায় ফিরছে কেকেআর। জয়ের মুখ দেখার পরেই অরেঞ্জ আর্মিতে খেলতে হবে অ্যাওয়ে ম্যাচ। ক্রিকেটের নন্দনকাননে নাইটদের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+