IPL 2023: সৌরভ উচ্ছ্বসিত ক্যাপ্টেন ধোনিতে, ভারতের টেস্ট দলে ঋদ্ধিমানকে দেখতে চান

সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল এবার প্লে-অফে জায়গা করতে পারেনি। মহারাজ কলকাতায় ফিরেছেন সোমবার। আজ বেহালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বললেন আইপিএল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে।

সৌরভের নিরাপত্তা ওয়াই ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে উন্নীত করেছে রাজ্য সরকার। সৌরভ বলেন, ১৯৯৬ সাল থেকে নিরাপত্তা পাই। কেন এবার জেড ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করা হলো তা জানি না। কথা বলব পুলিশ কমিশনারের সঙ্গে।

সৌরভ গঙ্গোপাধ্যায়

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ১০ বার আইপিএল ফাইনাল খেলবে। যে নজিরের ধারেকাছে কেউ নেই। ধোনি অবশ্য আইপিএল ফাইনাল খেলবেন ১১ বার। স্টিভ স্মিথের নেতৃত্বে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে ২০১৭ সালের ফাইনাল খেলেছিলেন ধোনি। সেবার ১ রানে জেতে মুম্বই।

মহেন্দ্র সিং ধোনি

সৌরভ শহরে বসেই দেখেছেন প্রথম কোয়ালিফায়ার। তিনি বলেন, ধোনি যেভাবে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন তাতে এটা নিশ্চিতভাবেই বলা যায় তিনি অধিনায়ক হিসেবে অসাধারণ। আইপিএলে রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল এবং সূর্যকুমার যাদব-সহ মুম্বই ইন্ডিয়ান্সের কয়েকজন তরুণ ক্রিকেটারের খেলা নজর কেড়েছে সৌরভের।

৭ জুন থেকে ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। সৌরভ ম্যাচ দেখতে মাঠে হাজির থাকবেন। তিনি বলেন, ভারত জিতলেই খুশি হবো। তবে এই ফাইনাল ফিফটি-ফিফটি। যে কেউ জিততে পারে। এই দলে উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান সাহা থাকলে তিনি খুশি হতেন বলেও জানান সৌরভ।

ঋদ্ধিমান সাহা

ভারতের টেস্ট দল থেকে বাদ পড়ার পর ঋদ্ধিমান বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভের আশ্বাসের পরও রাহুল দ্রাবিড় তাঁকে বাদ দেওয়ার কথা শোনানোয় তিনি অবাক। যদিও সৌরভের ঘনিষ্ঠ মহল এই বিষয়ে সৌরভের নাম জড়ানোকে ভালোভাবে নেয়নি। ঋদ্ধিকে আক্রমণ করেন সিএবি কর্তারাও।

সৌরভ গঙ্গোপাধ্যায়

ঋদ্ধি এখন ত্রিপুরায়। সৌরভ ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন। সৌরভ এদিন বলেন, দল নির্বাচন নির্বাচকদের ব্যাপার। ভারত-অস্ট্রেলিয়া শেষ টেস্ট সিরিজে কেএস ভরত ছিলেন। সেই কারণেই সম্ভবত তাঁকে নেওয়া হয়েছে। যদিও ঋষভ পন্থের অনুপস্থিতিতে ঋদ্ধিমানের নাম ওঠা উচিত ছিল বলেই অভিমত সৌরভের।

উল্লেখ্য, আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখে ঋদ্ধিকে টেস্ট দলে ফেরানোর জন্য জোরালো সওয়াল উঠেছিল। হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্সে সব ম্যাচেই কিপিং করছেন ঋদ্ধি। কিন্তু ঋদ্ধিকে না নিয়ে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ঈশান কিষাণকে টেস্ট দলে নিয়েছেন নির্বাচকরা। ফলে সৌরভের ঋদ্ধির জন্য সওয়াল অন্য মাত্রা যোগ করল।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+