IPL 2023: দিল্লি ক্যাপিটালসের জয় সৌরভকে ফেরাল লর্ডসে! ব্যাটিংয়ে উন্নতির জন্য সওয়াল

আইপিএলে ২০১৩ সালে প্রথম ৬টি ম্যাচে হেরেছিল দিল্লি ডেয়ারডেভিস। যদিও সেই লজ্জার নজির এবার আর স্পর্শ করতে হয়নি দিল্লি ক্যাপিটালসকে। তবুও মরশুমে প্রথমবার ২ পয়েন্ট পেয়েও দিল্লি শিবিরে চিন্তা কমছে না। বিশেষ করে ব্যাটিং নিয়ে।

এখনও অবধি চলতি আইপিএলে দুটি দল দাঁড়িয়ে ৮ পয়েন্টে। পাঁচটি দলের রয়েছে ৬ পয়েন্ট। দুটি দলের রয়েছে ৪ পয়েন্ট। দিল্লি ক্যাপিটালস রয়েছে একেবারে নীচে, ২ পয়েন্ট নিয়ে। চেন্নাই, গুজরাত, মুম্বই ও হায়দরাবাদ খেলেছে ৫টি করে ম্যাচ। বাকিরা ৬টি।

অক্ষর প্যাটেল

ফলে প্লে-অফে কোন চারটি দল যেতে পারবে তা এখনই বলার সময় আসেনি। দৌড়ে রয়েছে সকলেই। কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় দলকে বলেছিলেন, প্লে-অফের যোগ্যতা অর্জনের কথা না ভেবে, আগে কী হয়েছে তা নিয়ে মাথা না ঘামিয়ে সামনের ম্য়াচগুলি জেতার জন্য ঝাঁপাতে। প্রথম হার্ডল গতকাল পেরিয়েছে দিল্লি।

দিল্লি ক্যাপিটালসের পরের ম্যাচ হায়দরাবাদে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। যা ডেভিড ওয়ার্নারের পুরানো দল। সৌরভ গঙ্গোপাধ্যায় এই ম্যাচটির আগে ব্যাটিং বিভাগে উন্নতির প্রয়োজনীয়তা অনুভব করছেন। গতকাল দল জিতলেও যতটা সহজভাবে জেতা উচিত ছিল, দ্রুত কিছু উইকেট হারানোর ফলে সেটা হয়নি। অবশেষে চাপের মুখে জয় আসে শেষ ওভারে।

ডেভিড ওয়ার্নার

সৌরভ গঙ্গোপাধ্যায় মরশুমের প্রথম পয়েন্ট পাওয়ার চাপের সঙ্গে ১৯৯৬ সালে লর্ডসে নিজের প্রথম টেস্ট রান পাওয়ার সঙ্গে তুলনা করলেন। সৌরভের কথায়, পয়েন্ট পেয়ে ভালো লাগছে। ডাগআউটে বসে প্রথম টেস্ট রান পাওয়ার কথা মনে পড়ছিল। ২৫ বছর আগের কথা। আজ আমরা জিতেছি। চলতি মরশুমে বোলিং ভালো হচ্ছে। সমস্যা আছে ব্যাটিং নিয়ে।

সৌরভের কথায়, মাঠ থেকে ফিরে ভাবতে হবে কীভাবে আমাদের ব্যাটিং ভালো করা যেতে পারে। পৃথ্বী, মণীশ, মিচেল মার্শ গুরুত্বপূর্ণ প্লেয়ার। বিভিন্ন দলে খেলেছেন। অভিজ্ঞতার কমতি নেই। সকলেই উপলব্ধি করছেন, আমাদের ব্যাটিংয়ে উন্নতি প্রয়োজন। শনিবার হায়দরাবাদে যাব। আশা করি, সেখানে ভালো ব্যাটিং উইকেটই থাকবে।

দিল্লি ক্যাপিটালস

গতকালের ম্যাচে পৃথ্বী শ ১৩, মিচেল মার্শ ২, ফিল সল্ট ৫, মণীশ পাণ্ডে ২১ রান করেন। ডেভিড ওয়ার্নার ফেরার পরই চাপ তৈরি হয়ে যায়। শেষ অবধি মাথা ঠাণ্ডা রেখে দলকে টার্গেটে পৌঁছে দেন অক্ষর প্যাটেল। ২২ বলে ১৯ রানে অপরাজিত থেকে। ললিত যাদব ৭ বলে ৪ রানে অপরাজিত থাকেন।

দিল্লি ক্যাপিটালস বোলিং

সৌরভ বোলিংয়ে বিশেষ প্রশংসা করেছেন আনরিখ নরকিয়া, মুকেশ কুমার ও ইশান্ত শর্মার। কামব্যাক ম্যাচে ইশান্ত ম্যাচের সেরাও হন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+