IPL 2023: কেকেআর-সহ ৯ ম্যাচেই জিততে হবে! দিল্লি ক্যাপিটালসকে ভোকাল টনিক সৌরভের, দেখুন ভিডিও
আইপিএলে প্রথম পাঁচটি ম্যাচ হেরেছে দিল্লি ক্যাপিটালস। ২০১৩ সালের আইপিএলে দিল্লি প্রথম ৬টি ম্যাচে পরাস্ত হয়েছিল। বৃহস্পতিবার অরুণ জেটলি স্টেডিয়ামে ডেভিড ওয়ার্নারের দলের সামনে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজছে।
দলকে তাতানোর কাজে এগিয়ে এলেন ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটারদের সাফ বার্তা দিলেন, প্লে-অফে ওঠার ভাবনা সরিয়ে রেখে ৯টি ম্যাচেই জয় ছিনিয়ে নিতে হবে। হেড কোচ রিকি পন্টিং চাইছেন ফিল্ডিংয়ের উন্নতি।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনে রেখেই সকলে কামব্যাকের অনুপ্রেরণা খোঁজেন। সেই মহারাজই ড্রেসিংরুমে গোটা দলকে উদ্বুদ্ধ করলেন। এখনও তাঁর বিশ্বাস, এই দল বাকি ৯টি ম্যাচেই জিততে পারে। দিল্লি বনাম কেকেআর দ্বৈরথে বাংলাও দ্বিধাবিভক্ত। কেকেআরে বাংলার কেউ নেই। দিল্লিতে আছেন মুকেশ কুমার, অভিষেক পোড়েল। সর্বোপরি সৌরভ গঙ্গোপাধ্যায়।
Back each other, play hard and believe in the process 🙌
— Delhi Capitals (@DelhiCapitals) April 16, 2023
📽| Our Head Coach Ricky Ponting and Director of Cricket Sourav Ganguly had some inspirational words for the boys after #RCBvDC 💪#YehHaiNayiDilli #IPL2023 @RickyPonting @SGanguly99 pic.twitter.com/GV0ZNyFXOP
দিল্লি ক্যাপিটালসের শেয়ার করা ভিডিওয় সৌরভকে বলতে শোনা গিয়েছে, আরসিবির কাছে হারটি ভুলে যেতে হবে। অধিনায়কের পাশে থাকতে হবে, সতীর্থদেরও একে অপরের পাশে দাঁড়াতে হবে সম্মিলিতভাবে। পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে পারব। এর চেয়ে খারাপ পরিস্থিতি হয় না। এখান থেকে শুধু ভালোই হতে পারে। ৯টি ম্যাচের সবগুলিতে আমরা জিততে পারি।

সৌরভ আরও বলেন, প্লে-অফে ওঠা বা উঠতে না পারা এটা এখন কোনও বিষয় নয়। নিজেদের জন্য খেলতে হবে। আমাদের গৌরবের জন্য খেলতে হবে। তারপর দেখা যাক আমরা এই অবস্থা থেকে কত অবধি যেতে পারি। মাঠে যা হচ্ছে তার তুলনায় আমরা অনেক ভালো দল। একটা ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানো সম্ভব, আমরা সেটা পারবও।
হেড কোচ রিকি পন্টিং বলেন, এরপর যখনই আমরা মাঠে নামব সকলকে একটি বিষয় নিশ্চিত করতে হবে। তা হলো ফিল্ডিংকে ভালো থেকে সেরায় নিতে হবে। গুড থেকে গ্রেট চাই। প্রস্তুতি যথাযথ নিতে হবে। নিজস্ব ভিশন নিয়ে পরিকল্পনা করতে হবে। নিজেদের গেমপ্ল্যান অনুযায়ী নিজেদের মতো করে খেলার জন্য ক্রিকেটারদের আহ্বান জানান পন্টিং।

এদিকে, ক্রিকেটনেক্সটের প্রতিবেদনে উল্লেখ, চলতি মরশুমের পরই রিকি পন্টিং দিল্লি ক্যাপিটালসের হেড কোচের পদ থেকে সরে যেতে পারেন। ২০১৮ সালে তিনি দিল্লির কোচ হন। ২০১৯ সালে ছাড়তেও চান। দিল্লি থেকে কেকেআরে যাচ্ছেন খবর পেয়ে পন্টিংকে বুঝিয়ে রেখে দিতে সক্ষম হন দিল্লির কর্তারা।
Prithvi's shot after Punter's advice 😍🔥#YehHaiNayiDilli #IPL2023 pic.twitter.com/Bo7QUqfMK1
— Delhi Capitals (@DelhiCapitals) April 17, 2023
দিল্লি ছাড়লে আইপিএলে অন্য দল না অস্ট্রেলিয়ার দায়িত্ব পন্টিং নেবেন, তা স্পষ্ট নয়। দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে রয়েছেন বোলিং কোচ জেমস হোপস, সহকারী কোচ শেন ওয়াটসন, প্রবীণ আমরে, অজিত আগরকার ও ফিল্ডিং কোচ বিজু জর্জ। সৌরভও ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে থাকছেন ডাগআউটে। ব্যর্থতায় দিল্লির কোচিং স্টাফে বদল হতে পারে।

রিকি পন্টিংয়ের কোচিংয়ে ২০১৮ সালে দিল্লি আট নম্বরে থেকে শেষ করেছিল। ২০১৯ সালে প্লে-অফে পৌঁছয়। ২০২০ সালে রানার-আপ হয়েছিল। ২০২১ সালেও প্লে-অফে খেলে ক্যাপিটালস। গত বছর পঞ্চম স্থানে থেকে শেষ করেছিল। এবার ঋষভ পন্থের না থাকা বড় ধাক্কা। অধিনায়ক ডেভিড ওয়ার্নার নিজে রান পেলেও স্ট্রাইক রেট ১১৬.৯২। সতীর্থরাও সাফল্য পাচ্ছেন না।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications