IPL2023 ঋদ্ধির মুখে শুবমনের প্রশংসা, নাইট ম্যাচের আগে পাপালির ‘শক্তিবৃদ্ধি’
রবিবার কেকেআরের বিরুদ্ধে খেলতে নামছে গুজরাট টাইটন্স। এবারের আইপিএলে শুরুতেই দুরন্ত ছন্দে আছে হার্দিক পান্ডিয়ার দল। কলকাতার বিরুদ্ধে খেলতে নামার আগে সতীর্থ শুভমান গিলের প্রশংসায় পঞ্চমুখ ঋদ্ধিমান সাহা। গত তিন মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো ফর্মে আছেন এই পাঞ্জাব তনয়। আইপিএলেও কথা বলছে তার ব্যাট।
আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৬ বলে ৬৩ রান করে গিল বুঝিয়ে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া। তার পারফরমেন্স দেখে উচ্ছসিত দলের সিনিয়র ক্রিকেটার ঋদ্ধিমান সাহা।
গিলের প্রশংসা করে ঋদ্ধি বলেন, 'এই মুহূর্তে জীবনের সেরা ছন্দে আছে শুমবন। গিলের মতো ব্যাটিং করা কখনই সহজ নয়। গুজরাট দল আইপিএলের শুরুতেই ভালো পারফর্ম করছে। আমার মতে শুভমান গিল এবং সাই সুদর্শন তিন নম্বরে ভালো ব্যাটিং করছে। তাদের ব্যাটিংয়ের জন্যই দলের কাজ অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে।'

একরাশ অভিমান নিয়েই বাংলা ছেড়ে ত্রিপুরাতে নাম লিখিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। জাতীয় দলের দরজা তার জন্য প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তাই যাবতীয় জবাব দেওয়ার মঞ্চ হিসাবে আইপিএলকেই বেছে নিয়েছেন ত্রিপুরা দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।যদিও বরাবরই মুখে কম কথা বলেন বরং দলের প্রয়োজনে নিঃস্বার্থভাবে কাজ করতেই ভালোবাসেন পাপালি।


Wriddhi bhai's secret behind his success 💪#AavaDe @Wriddhipops pic.twitter.com/HqcTOeITLg
— Gujarat Titans (@gujarat_titans) April 6, 2023
নিজের ফিটনেস ট্রেনিং প্রসঙ্গে ঋদ্ধি বলেন, 'প্রতিদিনই প্রয়োজন অনুযায়ী ফিটনেস ট্রেনিং করি এটা খেলার অঙ্গ।'রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট বনাম কলকাতা ম্যাচে নজর থাকবে ঋদ্ধি এবং মহম্মদ শামির দিকে। ঘরের দলের বিরুদ্ধে বঞ্চনার যাবতীয় জবাবটা বাইশ গজেই দিতে চাইবেন দুই তারকা।












Click it and Unblock the Notifications