বেঁচে গেল মুম্বই, প্রোটিয়াদের নিয়ে সমস্যায় ৬ দল! আইপিএলে দেরিতে আসছেন শ্রীলঙ্কার ৩ ক্রিকেটার

আইপিএলের প্রথম দিকের ম্যাচগুলিতে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে সমস্যা থেকেই যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটাররা দেশের হয়ে সিরিজ খেলে তবেই আসতে পারবেন। ততদিনে আইপিএলে বেশ কয়েকটি ম্যাচ হয়ে যাবে। শ্রীলঙ্কার তিন ক্রিকেটারও দেরিতে আসছেন। তবে সবচেয়ে বড় সমস্যা তৈরি হলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে।

আইপিএল শুরুর পর আসবেন বহু বিদেশি ক্রিকেটার

দেশের মাটিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অসমাপ্ত সিরিজের দুটি ম্যাচ খেলে আইপিএলের দলগুলির সঙ্গে যোগ দিতে পারবেন প্রোটিয়া ক্রিকেটাররা। ডাচদের বিরুদ্ধে সিরিজ জিতলে সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা যাবে। সে কারণে পূর্ণশক্তির দল নামানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩১ মার্চ বেনোনি ও ১ এপ্রিল জোহানেসবার্গে দুটি ম্যাচ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রাম দেওয়া হলেও আনরিখ নরকিয়া ও কাগিসো রাবাডাকে ডাচদের বিরুদ্ধে দলে রাখা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার একদিনের আন্তর্জাতিক দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএলে খেলবেন। তাঁরা হলেন কুইন্টন ডি কক (লখনউ সুপার জায়ান্টস), এইডেন মার্করাম, মার্কো জানসেন ও হেইনরিখ ক্লাসেন (সানরাইজার্স হায়দরাবাদ), সিসান্ডা মাগালা (চেন্নাউ সুপার কিংস), ডেভিড মিলার (গুজরাত টাইটান্স), লুঙ্গি এনগি়ডি ও আনরিখ নরকিয়া (দিল্লি ক্যাপিটালস) এবং কাগিসো রাবাডা (পাঞ্জাব কিংস)। স্বস্তি পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কেন না, ট্রিস্টান স্টাবস ও ডেওয়াল্ড ব্রেভিস দক্ষিণ আফ্রিকার ওডিআই দলে নেই।

এই পরিস্থিতিতে ৩ এপ্রিলের আগে এ দেশে পৌঁছনো সম্ভব হবে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। ফলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলি প্রথম ম্যাচে পাবে না প্রোটিয়া ক্রিকেটারদের। ৮ এপ্রিল নিউজিল্যান্ডে শেষ ম্যাচ খেলে ভারতে আসবেন ওয়ানিন্দু হাসারঙ্গা (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), মাহিশ থিকশানা ও মাথিশা পাথিরানা (চেন্নাই সুপার কিংস)। যদিও পাঞ্জাব কিংস প্রথম থেকেই পাবে শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষকে। কেকেআরে শাকিব আল হাসান ও লিটন দাস এবং দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমান প্রথম দিকের কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+