IPL 2023: আমেদাবাদের সেঞ্চুরি-ম্যান শুভমান! গিল হাঁকালেন চলতি আইপিএলের তৃতীয় শতরান
শুভমান গিল চলতি আইপিএলে তৃতীয় শতরানটি হাঁকালেন দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আমেদাবাদ শুভমানের শতরান পাওয়ার নিরিখে লাকি গ্রাউন্ড হয়ে দাঁড়িয়েছে। গিলের ব্যাটে ভর করেই ফাইনালে ওঠার আশা জাগিয়ে রাখছে টাইটান্স।
চলতি আইপিএলে প্রথম শতরানটি হাঁকানোর পর শুভমান বলেছিলেন আরও শতরান হাঁকাবেন। তা যে কথার কথা ছিল না তা আরও দুটি শতরান হাঁকিয়ে প্রমাণ করে দিলেন গুজরাত টাইটান্স ওপেনার। সবচেয়ে বড় কথা আজকের শতরান এলো টস হেরে ব্য়াট করতে নেমে প্লে-অফের চাপ মাথায় নিয়েই।

শুভমান গত মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে এই আমেদাবাদেই ১২৮ রানের ইনিংস খেলেছিলেন, মেরেছিলেন ১২টি চার ও একটি ছয়। তার আগে ফেব্রুয়ারিতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে তিনি ৬৩ বলে ১২৬ করে অপরাজিত ছিলেন। ১২টি চার ও সাতটি ছয়ের সাহায্যে।

এবারের আইপিএলে তিনি আমেদাবাদেই ১৫ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৫৮ বলে ১০১ রান করেছিলেন। ২২ বলে শতরান পূর্ণ করার পর সেই ম্যাচে শতরান পূর্ণ করেন ৫৬ বলে। এর পরের ম্যাচেই ২১ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তিনি বেঙ্গালুরুতে শতরান হাঁকান।

আরসিবির বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শুভমান ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করার পর শতরান পান ৫২ বলে। পাঁচটি চার ও আটটি ছয়ের সাহায্যে ৫২ বলে ম্যাচ জেতানো ১০৪ রানে অপরাজিত ছিলেন। আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি ৩২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শতরান এসেছে ৪৯ বলে।
𝙂𝙄𝙇𝙇𝙞𝙖𝙣𝙩! 👏👏
— IndianPremierLeague (@IPL) May 26, 2023
Stand and applaud the Shubman Gill SHOW 🫡🫡#TATAIPL | #Qualifier2 | #GTvMI | @ShubmanGill pic.twitter.com/ADHi0e6Ur1
আমেদাবাদে তিনি আরও একটি শতরান পেতেই পারতেন। ৭ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শুভমান ২টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ৫১ বলে ৯৪ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। শুভমান যখন শতরান পূর্ণ করেন তখনও অবধি চারটি চার ও ৮টি ছয় মেরেছিলেন।

১৫ ওভারের শেষে গুজরাত টাইটান্সের স্কোর ১ উইকেটে ১৬৬। তার মধ্যে শুভমান গিল একাই ৫৩ বলে ১১৭ রানে ব্যাট করছেন। পাঁচটি চার ও দশটি ছক্কা হাঁকিয়েছেন। শুভমানের আরসিবির বিরুদ্ধে শতরান করে ম্যাচ জেতানোয় মুম্বই পেয়েছিল প্লে-অফের টিকিট। আজকের শতরান মুম্বইয়ের বিদায় নিশ্চিত করে কিনা সেটাই দেখার।
ইতিমধ্যেই চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে কমলা টুপির পাকাপাকি দখলও নিয়ে নিয়েছেন গিল। ব্যক্তিগত ৩০ রানের মাথায় ক্রিস জর্ডনের বলে ক্যাচ দিয়েছিলেন। কঠিন ক্যাচ তালুবন্দি করতে পারেননি টিম ডেভিড। তারপর আর ফিরে তাকাতে হয়নি শুভমানকে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications