IPL 2023: শুভমানের আইপিএল ফাইনালের হ্যাটট্রিক! বিরাট কোহলির আরও নজির স্পর্শের মুখে গিল

আইপিএলের ষোড়শ সংস্করণে সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে শুভমান গিল কমলা টুপির দখল নিশ্চিত করে ফেলেছেন। কাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে গিলের ব্যাটে অনেকটাই নির্ভর করবে গুজরাত টাইটান্সের খেতাব দখলে রাখার বিষয়টি।

শুভমান গিল এবারের আইপিএল ফাইনালে বিরাট কোহলির আরও একটি নজির স্পর্শ করতে পারেন। গুজরাত টাইটান্স ওপেনারকে সেজন্য ৪৯ রান করতেই হবে। দুটি আলাদা দলের হয়ে টানা তিনটি আইপিএল খেলতে নামছেন শুভমান।

শুভমান কেকেআর

শুভমান গিল কেরিয়ারের প্রথম আইপিএল ফাইনালটি খেলেছিলেন দুবাইয়ে, ২০২১ সালের ১৫ অক্টোবর। কলকাতা নাইট রাইডার্সে তিনি তখন ছিলেন। কেকেআরকে ২৭ রানে হারিয়ে সেবার খেতাব জিতেছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে শুভমান করেছিলেন ৩২ বলে ৫০ রান।

গত বছর আইপিএল ফাইনাল হয়েছিল ২৯ মে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আবির্ভাবের বছরে গুজরাত টাইটান্স ১১ বল বাকি থাকতে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে খেতাব জিতেছিল। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৩ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলে শুভমান দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

শুভমান গিল

শুভমান ৪৯ রান করলে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ৯০০ রানের মাইলস্টোন স্পর্শ করবেন। ১৬ ম্যাচে আপাতত তাঁর রান ৮৫১। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন। গড় ৬০.৭৮, স্ট্রাইক রেট ১৫৬.৪৩। আইপিএলের কোনও একটি মরশুমে সবচেয়ে বেশি রানের নিরিখে শুভমান চলে আসতেই পারেন দ্বিতীয় স্থানে।

আইপিএলে বিরাট কোহলি ২০১৬ সালে ১৬ ম্যাচে ৯৭৩ রান করেছিলেন, চারটি শতরান ও সাতটি অর্ধশতরানের সৌজন্যে। সেই নজির ছুঁতে গিলের লাগবে ১২৩ রান। গত বছরের আইপিএলে চারটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির সৌজন্যে ১৭ ম্যাচে ৮৬৩ রান করেছিলেন জস বাটলার। বাটলারকে টপকাতে গিলের দরকার ১৩ রান।

শুভমান গিল

শুভমানকে থামানোর উপর অনেকটাই নির্ভর করবে চেন্নাই সুপার কিংসের সাফল্য। শুভমান এবারের আইপিএলে আমেদাবাদেই দুটি শতরান করেছেন। পাঁচশোর উপর রান করেছেন এই স্টেডিয়ামে। নতুন বলে দীপক চাহার হতেই পারেন ধোনির বড় বাজি। কিংবা পরের দিকে রবীন্দ্র জাদেজা বা মাহিশ থিকশানাকে দায়িত্ব দিতে পারেন মাহি।

শুভমান গিল

চলতি আইপিএলে কোয়ালিফায়ারে শুভমান সিএসকের বিরুদ্ধে করেছিলেন ৩৮ বলে ৪২ রান। তাঁর উইকেট নিয়েছিলেন চাহার। প্রথম সাক্ষাতে আমেদাবাদে টাইটান্স জেতে ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে। এই ম্যাচে শুভমান করেছিলেন ৩৬ বলে ৬৩, ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে।

দুই দলের পারস্পরিক দ্বৈরথে গুজরাত জিতেছে তিনবার, চেন্নাই একবার। গত বছরের আইপিএলে শুভমান সিএসকের বিরুদ্ধে করেছিলেন যথাক্রমে ১ বলে ০ (মুকেশ চৌধুরীর শিকার হন) ও ১৭ বলে ১৮। ২০২২ সালের ফিরতি সাক্ষাতে গিলের উইকেটটি নিয়েছিলেন মাথিশা পাথিরানা।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+