IPL 2023: কোহলির 'বিরাট' রেকর্ড শুভমান ভাঙতে পারেন, কীসের কথা বললেন রবি শাস্ত্রী?

আইপিএল শুরু হয়ে গিয়েছে। তারকারা যেমন সফল, তেমনই অনামীরাও নজর কাড়ছেন। এরই মধ্যে রবি শাস্ত্রী ও ইরফান পাঠানকে রেখে বেশ কিছু বিষয়ে প্রশ্নোত্তর-পর্বের আয়োজন করেছিল আইপিএল সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস।

কোন ক্রিকেটাররা এখনও অবধি বিশেষজ্ঞদের নজর কেড়েছেন তার পাশাপাশি বিরাট কোহলির রেকর্ড কে ভাঙতে পারেন, আস্কস্টার (#AskStar) হ্যাশট্যাগ জুড়ে করা এমন নানা প্রশ্নের উত্তর দিয়েছেন শাস্ত্রী ও পাঠান।

বি সাই সুদর্শন

চলতি আইপিএলে রবি শাস্ত্রীর নজর কেড়েছেন তিলক বর্মা ও বি সাই সুদর্শন। শাস্ত্রীর কথায়, এই দুজনেই বাঁহাতি। একজনের বয়স ২০, আরেকজনের ২১। তাঁদের খেলা দেখা খুবই উপভোগ্য। সামনে ভবিষ্যৎ পড়ে রয়েছে। টেম্পারামেন্ট ও পরিণতভাব দেখে বোঝা যায় ভালো ক্রিকেটার হওয়ার সব গুণ তাঁদের মধ্যে রয়েছে।

ইরফান পাঠান এখনও অবধি তাঁর পছন্দের ক্রিকেটারদের নাম জানিয়েছেন। রবি শাস্ত্রীর মতো তাঁর তালিকাতেও রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তিলক বর্মা। ইরফান পাঠান বলেন, তিলক বর্মার খেলা সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। গত বছরও তিলক ভালো খেলেছেন। এই বছরও ভালো খেলছেন। তাঁর হাবভাব খুব ভালো, দেখে মনে হয় ভবিষ্যতের লিডার হওয়ার দক্ষতা রাখেন।

তিলকের পাশাপাশি ধ্রুব জুরেলকে বেছে নিয়েছেন ইরফান। পাঠান বলেন, জুরেল চাপের মুখে যেভাবে ব্যাটিং করেন, যে সব শট খেলেন তা ভাবা যায় না। এখন সবে আইপিএল শুরু হয়েছে। তবে এই দুই ক্রিকেটারকেই সম্ভাবনাময় লেগেছে। উল্লেখ্য, এই অনুষ্ঠানটি হয় কেকেআর ম্যাচের আগে। গতকাল রিঙ্কু সিংয়ের ব্য়াটিংয়েরও উচ্ছ্বসিত প্রশংসা করেন পাঠান সোশ্যাল মিডিয়ায়।

বিজয় শঙ্কর

বিজয় শঙ্করকে ২০১৯ সালের বিশ্বকাপের দলে রাখা প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, আমার ধারণা এবার বিজয় যেভাবে আইপিএলে খেলছেন নির্বাচকরা সেই দক্ষতা দেখেই তাঁকে দলে রেখেছিলেন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন। বিশ্বকাপের সময় পায়ের পাতায় ফ্র্যাকচারের কারণে তাঁকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়। তবে তাঁর প্রতিভা রয়েছে।

শাস্ত্রীর কথায়, চোট সারিয়ে কঠোর পরিশ্রম করে সেরা ছন্দে ফিরতে পেরেছেন বিজয়। হার্দিক পাণ্ডিয়াকেও চোট-আঘাতের সমস্যা ভোগাচ্ছিল। তখন আমরা হার্দিকের বিকল্প হিসেবে এমন কাউকে খুঁজছিলাম যিনি ব্যাটিংয়ের পাশাপাশি ২-৩ ওভার বল করতে পারেন। হার্দিক চোটের কারণে বাইরে গেলে বিজয় শঙ্করই ছিলেন তাঁর যোগ্য পরিবর্ত।

শুভমান গিল

আইপিএলে কোনও মরশুমে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে। রবি শাস্ত্রী বলেন, এই রেকর্ড কোনও ওপেনারই ভাঙতে পারবেন। ওপেন করতে নেমেই সবচেয়ে বেশি রান করার সুযোগ থাকে। শুভমান গিল ভালো ফর্মে রয়েছেন। টপ অর্ডারে খেলেন। ফলে তিনি অনেক রান করার সুযোগ পাবেন। পিচ ভালো। ফলে পরপর কয়েকটি ম্যাচে ৮০-১০০ রান হতেই পারে।

শাস্ত্রীর বিশ্লেষণ, দু-তিনটি ইনিংসে এমন খেললে ৩০০-৪০০ রান এসে যাবে। তবে বিরাটের রেকর্ড ভাঙার কাজটা খুবই কঠিন। কেন না, ৯০০-র বেশি রান বিশাল ব্যাপার। ওপেনিং ব্যাটারই একমাত্র ২টি বেশি ম্যাচে ২টি অতিরিক্ত ইনিংস খেলার সুযোগ পান। ফলে যদি এই রেকর্ড ভাঙে তো ওপেনার ছাড়া আর কেউ নতুন নজির গড়তে পারবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+