IPL 2023: শাহরুখ কেকেআর ড্রেসিংরুমে টিম সং গাইলেন, ৬ এপ্রিল নাইটদের কেন পয়া দিন?

আইপিএলে রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে আজ বিকেলে আমেদাবাদ যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮১ রানে হারায় কেকেআর। হোটেলের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ড্রেসিংরুমে গোটা দলের সঙ্গে টিম সংয়ে গলা মেলালেন শাহরুখ খান।

পরপর ২ বছর ৬ এপ্রিল আইপিএলে দুটি স্মরণীয় জয় নিশ্চিত করল কেকেআর। গত বছর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, আর এবার আরসিবি ম্য়াচে। ক্রিকেটের নন্দনকাননে শার্দুল ঠাকুর মনে করালেন পুনেতে প্যাট কামিন্সের বিধ্বংসী সেই ইনিংস।

Venkatesh Iyer Pat Cummins KKR

পঞ্চদশ আইপিএলের সেই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৬২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪ ওভার বাকি থাকতে ৫ উইকেটে জিতেছিল কেকেআর। বল হাতে দুই উইকেট নেওয়ার পর চারটি চার ও ৬টি ছয়ের সাহায্যে ১৫ বলে অপরাজিত ৫৬ রান করেছিবেন কামিন্স। ম্যাচের সেরাও হন।

রহমানুল্লাহ গুরবাজ গতকাল ওপেন করতে নেমে অর্ধশতরান করেছিলেন। পুনের সেই ম্যাচে ওপেনার ভেঙ্কটেশ আইয়ার ৪১ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন। গতকালের মতো কেকেআরের মিডল অর্ডার মুম্বই ম্যাচে সফল হয়নি। ১৩.১ ওভারে ১০১ রানের মাথায় রাসেল ফিরতে চিন্তা বেড়েছিল। যদিও পরিত্রাতা হন কামিন্স।

Shaedul Thakur Rinku Singh

ইডেনে কেকেআর প্রথমে ব্যাটিং করে। ১১.৩ ওভারে রাসেল গোল্ডেন ডাক নিয়ে ফিরলে রিঙ্কু সিংকে নিয়ে ঝোড়ো ইনিংস খেলেন শার্দুল। ৯টি চার ও তিনটি ছয়ের সাহায্যে পেস বোলিং অলরাউন্ডার শার্দুল খেলেন ২৯ বলে ৬৮ রানের ইনিংস। বল হাতে একটি উইকেট তুলেও নেন দীনেশ লাডের ছাত্র। ম্যাচের সেরা-সহ একাধিক ট্রফি নিয়ে ইডেনের লনে শুয়েও পড়েন লর্ড শার্দুল।

Shardul Thakur

টিম হোটেলে ফেরার পরও শার্দুলকে নিয়েই ছিল বেশি উচ্ছ্বাস। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও অভিষেক ম্য়াচে সুযশ শর্মা মিলে ৯ উইকেট তুলে নেন। আইপিএলে এই প্রথম কোনও ইনিংসে স্পিনাররা ৯টি উইকেট নিলেন। সুনীলের মুখে সচরাচর হাসি দেখা যায় না। কেকেআরের টিম হোটেলে নারিনের মুখের হাসি দেখে উচ্ছ্বসিত ক্যাপ্টেন নীতীশ রানা।

টিম হোটেলে চলে কেক কাটার মাধ্যমে ইডেনে চলতি মরশুমে প্রথম ম্য়াচ জেতার সেলিব্রেশন। তার আগে টিম হোটেলে গোটা দল মিলে কেকেআরের টিম সং গাইল। বাড়তি পাওনা সেই সময় কর্ণধার শাহরুখ খানের উপস্থিতি এবং তাঁরও গলা মেলানো। রিঙ্কু সিংকেই গান গাওয়া শুরুর অনুরোধ করেন কিং খান। রিঙ্কু সোশ্যাল মিডিয়ায় শাহরুখের সঙ্গে নিজের ছবি পোস্টও করেছেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+