IPL 2023: শুভমানের ব্যাটিংয়ে চটলেন শেহওয়াগ, দরাজ সার্টিফিকেট দিলেন হেডেন
আইপিএলে মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত টাইটান্স। যদিও শেষ ওভারে ভালোই চাপ তৈরি করেছিলেন স্যাম কারান। মাথা ঠাণ্ডা রেখে বাউন্ডারি হাঁকিয়ে জয় এনে দেন রাহুল তেওয়াটিয়া।
শুভমান গিল ব্যাট হাতে ৪৯ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। যদিও তিনি আউট হতেই চাপ বাড়ে গুজরাতের উপর। ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, এই ম্যাচ ফয়সালার জন্য শেষ ওভার অবধি নিয়ে যাওয়া উচিত হয়নি। যার দায় রয়েছে গিলেরও।

বীরেন্দ্র শেহওয়াগ ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, গিল ৪৯ বলে ৬৭ রান করেছেন। তিনি কখন হাফ সেঞ্চুরি করেছিলেন? সম্ভবত ৪১-৪২ বলে (৪০ বল)। ফলে পরের ৭-৮ বলে তিনি ১৭ রান করলেনষ অর্ধশতরান করার পর শুভমান রান তোলার গতি বাড়ান। সেটা তিনি না করলে শেষ ওভারে হয়তো ৭-এর বদলে ১৭ রান দরকার হতো গুজরাতের।
বীরুর কথায়, এটা মাথায় রাখা উচিত নয় আগে হাফ সেঞ্চুরি করব, তারপর দলকে জেতাব। যখনই কেউ দলের বদলে নিজের স্বার্থ নিয়ে আগে ভাববে তখনই ক্রিকেট তাকে কষিয়ে চড় মারে। যদি ২০০-র কাছে স্ট্রাইক রেট রেখে শুভমান আগে খেলতেন, তাহলে অনেক আগে নিজেও হাফ সেঞ্চুরি করে অনেক বল বাকি থাকতে জেতাতে পারতেন।

শুভমান গিল অবশ্য ম্যাচের পর বলেন, শেষের দিকে উইকেট কঠিন হয়ে গিয়েছিল। বাউন্ডারি মারাও কঠিন হয়ে যায়। আমি ভেবেছিলাম নিজেই ম্যাচ ফিনিশ করে আসতে পারব। কিন্তু রাহুল তেওয়াটিয়ার সঙ্গে পাঞ্জাব কিংসের ভালোবাসার গল্প রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে দুই দলই চাপে থাকে। ডট বল না দিয়ে সিঙ্গলস রান নেওয়াটাও জরুরি।
ম্যাচটি শেষ ওভারে যাওয়া উচিত হয়নি বলে মত সঞ্জয় মঞ্জরেকরের। তিনি ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, এই ম্যাচ থেকে একটাই শিক্ষা নেওয়া উচিত যে, কোনও সেট ব্যাটার উইকেটে থাকলে ১৮ বা ১৯ ওভারে ম্যাচ শেষ করতে হবে। শেষ ওভারে নিয়ে গেলে মহেন্দ্র সিং ধোনির মতো টেম্পারামেন্ট দেখাতে হবে। আউট হওয়া চলবে না।

মঞ্জরেকর আরও বলেন, কেন ম্যাচটি ২০তম ওভারে গেল তা শুভমান গিলকে জিজ্ঞাসা করা উচিত। সাই সুদর্শন ১০০-র কাছাকাছি স্ট্রাইক রেট রাখলেন। অন্য দিনের তুলনায় মন্থর ছিলেন ডেভিড মিলার। শুভমানের বয়স অল্প। খুব বেশি খেলেননি। তবে তাঁর যা দক্ষতা রয়েছে তাতে গ্রেট কিছুই তাঁর কাছ থেকে আমরা প্রত্যাশা করি।
শুভমান শেষ অবধি টিকে থেকে ৭০ রানে অপরাজিত থাকলে তা অনেক ভালো বিষয় হতো বলেই মন্তব্য করেন মঞ্জরেকর। তিনি বলেন, ডেথ ওভারে খেলার বিপুল অভিজ্ঞতা রয়েছে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির। কীভাবে শেষ অবধি থেকে ম্যাচ ফিনিশ করতে হয় তা জানেন কোহলি। ধোনি তাঁর কেরিয়ারের বেশিরভাগটাই ডেথ ওভারে খেলেছেন।

শুভমান গিলের প্রশংসা করেছেন ম্যাথু হেডেন। তিনি স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভে বলেন, পাঞ্জাব কিংসের কোয়ালিটি বোলিং আক্রমণের বিরুদ্ধে গুজরাতের এমন কাউকে দরকার ছিল যিনি শেষ অবধি থাকতে পারেন। রান তাড়ার ক্ষেত্রে শুভমান ঠিক সেটাই করেছেন। দৃষ্টিনন্দন শট খেলেছেন। আগামী এক দশকে শুভমান বিশ্ব ক্রিকেট শাসন করবেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications