IPL 2023: লখনউয়ের ভুল ধরতে পারছেন না রাহুল, জেতা ম্যাচ হারায় কটাক্ষ শেহওয়াগ-প্রসাদের

গুজরাত টাইটান্সকে বাগে পেয়েও নিজেদের মাঠে হারাতে ব্যর্থ লখনউ সুপার জায়ান্টস। স্কোরবোর্ড বলছে লখনউ হেরেছে ৭ রানে। কিন্তু আইপিএলে যেখানে রানের ফুলঝুলি ছোটে, সেখানে ৬ ওভারে ৯ উইকেট হাতে নিয়েও ৩১ রান তুলতে পারল না লোকেশ রাহুলের দল।

জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ১৩৬ রানের। ১৪ ওভারের শেষে স্কোর ছিল ১ উইকেটে ১০৫। লোকেশ রাহুল তখন অপরাজিত ৪৪ বলে ৫৭ রানে, ২১ বলে ২৩ রানে খেলছেন ক্রুণাল পাণ্ডিয়া। সেই ম্যাচেও হার। প্রবল সমালোচিত সুপার জায়ান্টস।

লোকেশ রাহুল

গুজরাত টাইটান্সের ৬ উইকেটে ১৩৫ রানের জবাবে লখনউ করে ৭ উইকেটে ১২৮। লোকেশ রাহুল ওপেন করতে নেমে শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হন। তাঁর নামের পাশে ৬১ বলে ৬৮। ৩৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন। তারপর হাত খুলে খেললেন কই? রাহুল ম্যাচের শেষে বলছেন, কীভাবে এমন পরাজয় তা বুঝতে পারছি না।

রাহুলের কথায়, সব খুব দ্রুত হয়ে গেল। ম্যাচ আমাদের পকেটেই ছিল। ঠিক কোথায় হাতছাড়া হলো সেটা নির্দিষ্ট করে বলতে পারব না। বোলিং, ফিল্ডিং ভালো হয়েছে। ১৩৫ পার স্কোর বা তার চেয়েও ১০ রান কম। ব্যাটিংয়ের শুরুটাও ভালো হয়েছিল। কিন্তু কী যে হলো তা বলতে পারছি না। দিনের শেষে এটাই খেলা।

গুজরাত টাইটান্স

রাহুল বলেন, আমরা সাতটি ম্যাচের চারটিতে জিতেছি। এদিন এগিয়েই ছিলাম। শেষ অবধি খেলা নিয়ে যেতে চাইনি। যে বলে শট খেলার দরকার ছিল খেলেছি। নূর ও জয়ন্ত কয়েকটি ভালো ওভার করেছেন। হয়তো আরও কয়েকটি সুযোগ নেওয়া উচিত ছিল। নতুন ব্যাটারদের পক্ষে উইকেট সহজ না থাকায় সেট ব্যাটারদেরই ফিনিশ করা উচিত ছিল।

হার্দিক পাণ্ডিয়া

সকলেই মনে করছেন, ম্যাচ হারা একেবারেই উচিত হয়নি লখনউয়ের। অর্ধশতরানের পর রাহুলের দ্রুত ম্যাচ ফিনিশ করা উচিত ছিল বলে অনেকের অভিমত। বীরেন্দ্র শেহওয়াগ টুইটে লেখেন, উফ! কীভাবে এই ম্যাচ হারা যায়! গুজরাত ব্রিলিয়ান্ট খেলেছেন। অল্প রানের পুঁজি নিয়েও বোলিং, অধিনায়কত্ব সব কিছুই দারুণ।

গুজরাত টাইটান্স

৯ উইকেট হাতে নিয়ে ৩৫ বলে ৩০ রান তুলতে গিয়ে যে ব্যাটিং লখনউ করল তাতে বিস্মিত ভেঙ্কটেশ প্রসাদ। তিনি টুইটে লেখেন, ২০২০ সালে কয়েকটি ম্যাচে পাঞ্জাব হেরেছিল যা সহজেই জেতা যায়। বোলিং, হার্দিকের স্মার্ট ক্যাপ্টেন্সিতে গুজরাত ব্রিলিয়ান্ট। ব্রেনলেস ক্রিকেট খেলেছে লখনউ।

রাহুলের ব্যাটিংয়েরও সমালোচনা চলছে। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, রাহুল স্বার্থপর ক্রিকেট খেলেন। তিনি যে ম্যাচে রান করেন তাতে লখনউ হারে। প্রতিপক্ষও চায় না রাহুলকে দ্রুত ডাগআউটে পাঠাতে। ১৫তম ওভারে ১, ১৬তম ওভারে ৩, ১৭তম ওভারে ৪, ১৮তম ওভারে ৬, ১৯তম ওভারে ৫ ও ২০তম ওভারে ৪ রান তোলে লখনউ। যার দায় বর্তাচ্ছে রাহুলের উপরই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+