IPL: সর্বাধিক সেঞ্চুরি থেকে গড় রান, ২০২৩ সালে তৈরি হল একগুচ্ছ নতুন রেকর্ড
ক্রিকেট মাঠে রেকর্ড হয়, তা ভাঙার জন্যই। ব্যাতিক্রম নয় ২০২৩ সালের আইপিএলও। সোমবারের মোতেরায় ২২ গজে লড়াই শেষে চ্যাম্পিয়ন হল সিএসকে। গত দুই মাস ধরে ব্যাট বলের লড়াইয়ের মধ্যেই সচল থাকল রেকর্ড বুকও।
এবারের আইপিএলে ব্যাটসম্যানদের রমরমা। তবে সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে বেশি শতরান দেখতে পেলেন ক্রিকেটপ্রেমীরা। এ বারের প্রতিযোগিতায় শতরান হয়েছে মোট ১২টি। সর্বোচ্চ রান সংগ্রহকারী শুভমান গিল তিনটি শতরান করেছেন। বিরাট কোহলিও করেছেন আরও তিনটি সেঞ্চুরি। এর আগে কোনও বছর আইপিএলে এতগুলি শতরান হয়নি।

এর জেরে রেকর্ডের নিরিখে কোহলি এবং কেন উইলিয়ামসনকে পিছনে ফেলে দিলেন গিল। বিরাট কোহলি ২০১৬ সালে এবং কেন উইলিয়ামসন ২০১৮ সালের মরসুমে ১২ বার ৩০-র বেশি রান করেছিলেন। সিএসকের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ৩৯ রান করার মধ্য দিয়ে গিলের সংখ্যাটা পৌঁছালো ১৩-তে।
শতরানের পাশাপাশি সব থেকে অর্ধশতরানও হয়েছে ২০২৩ সালের আইপিএলে। এ বার মোট ১৫৩টি হাফ সেঞ্চুরি করেছেন ১০ দলের ব্যাটসম্যানরা। এর আগে সর্বোচ্চ ছিল ২০২২ সালের ১১৮টি অর্ধ শতরানের ইনিংস। ২০১৬ সালে হয়েছিল ১১৭টি অর্ধশতরান ।সেইসঙ্গে আইপিএলে দ্রুততম অর্ধশতরানও এই বারই হয়েছে। নাইটদের বিরুদ্ধে ১৩ বলে হাফ সেঞ্চুরি করেন রেকর্ড গড়েন যশস্বী জয়সওয়াল।

আইপিএলে ২০০ রান যে নিরাপদ নয় তা প্রমাণ হয়ে গেল চলতি বছরেই। এই বারের আইপিএলে আট বার দলগুলি ২০০ বা তার বেশি রান তাড়া করে জিততে সফল হয়েছে। তার মধ্যে রোহিত শর্মার দল চার বার সাফল্যের সঙ্গে ২০০ বা তার বেশি রানের লক্ষ্য তাড়া করেছে। আইপিএলের ইতিহাসে এটাও নতুন মাইলস্টোন।

ওভার প্রতি সব থেকে বেশি রান উঠেছে ২০২৩ সালের আইপিএলে। এ বারের প্রতিযোগিতায় প্রতি ওভারে উঠেছে ৮.৯৯ রান। প্রথম ইনিংসে গড় মোট রান এবার ১৮৩। ২০১৮ সালে এই গড় ছিল ১৭২।আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার নজির সৃষ্টি করলেন ধোনি। ২৫০টি আইপিএল ম্যাচে অংশ নিয়ে নয়া মাইলস্টোন তৈরি করলেন মাহি।

অপেক্ষা আরও এক বছরের। পরের মরসুমে আরও নতুন রেকর্ড তৈরি করবে আইপিএল।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications