আইপিএলে দৃষ্টান্ত স্থাপন করল রাজস্থান রয়্যালস, মাঠকর্মীদের সম্মান বিরাট চমকের মাধ্যমে

আইপিএলে গত বছর খেতাবের কাছাকাছি পৌঁছেও শেষরক্ষা হয়নি। নতুন মরশুমে দল আরও গুছিয়ে নিয়ে প্রস্তুতি শুরু করে দিল রাজস্থান রয়্যালস। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামেই বেশিরভাগ হোম ম্যাচ খেলবেন সঞ্জু স্যামসনরা। সঞ্জু-সহ অনেক ক্রিকেটারই শিবিরে যোগ দিয়েছেন। তার মধ্যেই হলো জার্সি উন্মোচন।

রাজস্থান রয়্যালসের প্রস্তুতি শুরু

রাজস্থান রয়্যালসের প্রস্তুতি শুরু

২০১৯ সালের পর ফের জয়পুরে বসছে আইপিএলের আসর। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররাও হোম গ্রাউন্ডে খেলার সুযোগ পেয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত। গত বছরের আইপিএলে লিগ পর্বের ১৪টি ম্যাচের মধ্যে রাজস্থান জেতে ৯টি ম্যাচ। পরাজিত হয়েছিল ৫টিতে। ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান দখল করেন সঞ্জু স্যামসনরা। ফাইনালে গুজরাত টাইটান্সের কাছে পরাস্ত হয় ৭ উইকেটে।

জার্সি উন্মোচনে চমক

এবার রাজস্থান রয়্যালসের নয়া মরশুমের জার্সি উন্মোচন করা হলো অভিনবভাবে। যা দৃষ্টান্তও বলা চলে। সেই ভিডিও শেয়ার করা হয়েছে রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, রাজস্থানে হোম গ্রাউন্ডের মাঠকর্মীরা ও পিচ কিউরেটররা জার্সি উন্মোচন করছেন। প্রথম জার্সি তাঁরাই পরলেন।

মাঠকর্মীদের প্রতি কৃতজ্ঞতা

রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের কথায়, প্রথম সব কিছুকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আমি কথা বলেছিলাম। তখনই ঠিক হয় প্রথম জার্সি মাঠকর্মীদের দেওয়া হবে। তাঁরা সব সময় যেভাবে আমাদের খেয়াল রাখেন তাতে তাঁদের ধন্যবাদ জানাই।

রাজস্থানের প্রথম ২টি হোম ম্যাচ গুয়াহাটিতে

রাজস্থান রয়্যালস ২ এপ্রিল আইপিএল অভিযান শুরু করবে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে। এপ্রিলের ৫ তারিখ পাঞ্জাব কিংস ও ৮ তারিখ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সঞ্জুদের হোম ম্যাচ। যদিও এই হোম ম্যাচ দুটি তারা খেলবে গুয়াহাটিতে। ১২ ও ১৬ এপ্রিল দুটি অ্যাওয়ে ম্যাচ যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ১৯ এপ্রিল রাজস্থান হোম ম্যাচ খেলবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।

বাকি ম্যাচগুলি

বাকি ম্যাচগুলি

২৩ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। ২৭ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হোম ম্যাচ খেলে ৩০ এপ্রিল অ্যাওয়ে ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। মে মাসের ৫ ও ৭ তারিখ রাজস্থান রয়্যালসের হোম ম্যাচ রয়েছে যথাক্রমে গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ১১ মে কলকাকায় কেকেআরের বিরুদ্ধে খেলে ১৪ মে আরসিবির বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে রাজস্থান। ১৯ মে লিগ পর্বে রাজস্থানের শেষ ম্যাচ ধরমশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+