IPL 2023: বোল্টের বোলিংয়ে জয়ে ফিরল রাজস্থান, ওয়ার্নার এড়াতে পারলেন না দিল্লির হারের হ্যাটট্রিক

আইপিএলের ম্যাচে হারের হ্যাটট্রিক সারল দিল্লি ক্যাপিটালস। তার মধ্যে দুটি অ্যাওয়ে ম্যাচে, একটি হোম ম্যাচে। গুয়াহাটিতে নিজেদের প্রথম হোম ম্যাচে হারলেও আজ দিল্লি ক্যাপিটালসকে পরাস্ত করে ফের জয়ের সরণিতে ফিরল রাজস্থান রয়্যালস। এদিন জয় এসেছে ৫৭ রানে।

জয়ের জন্য দিল্লি ক্যাপিটালসের সামনে ২০০ রানের টার্গেট রেখেছিল রাজস্থান। প্রথম ওভারেই মেডেন-সহ ২ উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। ডেভিড ওয়ার্নারের লড়াকু অর্ধশতরান সত্ত্বেও দিল্লি পরাজয় এড়াতে পারল না। বোল্ট নিলেন ৩ উইকেট।

বোল্টের ধাক্কায় বেসামাল দিল্লি

বোল্টের ধাক্কায় বেসামাল দিল্লি

খলিল আহমেদের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন পৃথ্বী শ। ফের তিনি ব্যর্থ হলেন। প্রথম ওভারে বোল্টের তৃতীয় বলে পৃথ্বী কট বিহাইন্ড হন, দর্শনীয় ক্যাচ ধরেন উইকেটকিপার-অধিনায়ক সঞ্জু স্যামসন। পরের বলেই মণীশ পাণ্ডে লেগ বিফোর। রিভিউ নিয়ে রক্ষা পাননি। প্রথম ওভার মেডেন, দুটি উইকেট পড়ে দিল্লির। ৫.৪ ওভারে রাইলি রুসো (১২ বলে ১৪) রবিচন্দ্রন অশ্বিনের শিকার।

একা কুম্ভ রক্ষার মরিয়া চেষ্টা ওয়ার্নারের

একা কুম্ভ রক্ষার মরিয়া চেষ্টা ওয়ার্নারের

৩৬ রানে তৃতীয় উইকেট পড়ার পর পাওয়ারপ্লে-র ৬ ওভারে দিল্লির স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩৮। এরপর ললিত যাদবকে নিয়ে ওয়ার্নার ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১৩তম ওভারের শেষ বলে ১০০ রানে দিল্লির চতুর্থ উইকেট পড়ে। পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৩৮ রান করে বোল্টের বলে বোল্ড হন ললিত।

প্রথম বিদেশি হিসেবে নজির

প্রথম বিদেশি হিসেবে নজির

ডেভিড ওয়ার্নার আরও একটি অর্ধশতরান পেলেন আইপিএলে। বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের পর তৃতীয় ব্যাটার হিসেবে তিনি ৬ হাজার আইপিএল রানের মাইলস্টোনও স্পর্শ করলেন। সাতটি চারের সাহায্যে ওয়ার্নার ৫৫বলে ৬৫ রান করে যুজবেন্দ্র চাহালের শিকার হলেন। অক্ষর প্যাটেল ২, রভম্যান পাওয়েল ২, অভিষেক পোড়েল ৭ ও আনরিখ নরকিয়া ০ রানে সাজঘরে ফেরেন।

৫৭ রানে জয়

শেষ অবধি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে দিল্লি ক্যাপিটালস। ৭ বলে ৩ রানে কুলদীপ যাদব ও ১ বলে ১ রান করে মুকেশ কুমার অপরাজিত থাকেন। বোল্ট ৪ ওভারে ১টি মেডেন-সহ ২৯ রানে তিনটি উইকেট নেন। চাহাল ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে নিলেন তিন উইকেট। রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি এবং সন্দীপ শর্মা ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেন।

রাজস্থানের ব্যাটিং

রাজস্থানের ব্যাটিং

এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল দিল্লি। রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান তুলেছিল। জস বাটলার ৫১ বলে ৭৯ ও যশস্বী জয়সওয়াল ৩১ বলে ৬০ রান করেন। বাটলার কিছুক্ষণ ফিল্ডিং করে উঠে যান। তাঁর পরিবর্তে মুরুগান অশ্বিনকে নামায় রাজস্থান। তিনি ১ ওভারে ১১ রান দেন। দিল্লির হয়ে শিমরন হেটমায়ার ২১ বলে অপরাজিত ৩৯ রান করেন। মুকেশ কুমার নেন ২টি উইকেট।

শীর্ষে সঞ্জুরা

শীর্ষে সঞ্জুরা

এদিনের জয়ের সৌজন্যে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল রাজস্থান রয়্যালস। ৩ ম্যাচে তাদের ৪ পয়েন্ট। নেট রান রেট ২.০৬৭। লখনউ ৩ ম্যাচে ৪ পয়েন্ট ও নেট রান রেট ১.৩৫৮ নিয়ে দ্বিতীয় স্থানে। গুজরাতের ২ ম্যাচে ৪ পয়েন্ট, নেট রান রেট ০.৭০০। হার্দিকরা রয়েছেন তিনে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে রয়েছে পাঞ্জাব কিংস, তাদের নেট রান রেট ০.৩৩৩।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+