IPL 2023: আইপিএলে সানরাইজার্স বদলার ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালসের, জয়ে ফেরার রণকৌশল কী?

আইপিএলে কাল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জয়পুরে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। ১০ ম্যাচে ১০ পয়েন্ট রয়েছে রাজস্থান রয়্য়ালসের। সানরাইজার্স হায়দরাবাদের ৯ ম্যাচে ৬। ফলে সব ম্যাচই অরেঞ্জ আর্মির কাছে ডু অর ডাই।

দুই দলই নিজেদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে। ফলে জয়ের সরণিতে ফিরতে মরিয়া সানরাইজার্স ও রয়্যালস। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে হায়দরাবাদে গিয়ে রাজস্থান রয়্যালস ৭২ রানে জয় নিশ্চিত করেছিল।

সানরাইজার্স হায়দরাবাদ

কাল সানরাইজার্স হায়দরাবাদ হারলেই বিদায় নেবে। রাজস্থান রয়্যালস জিতলে প্লে-অফের দিকে এক ধাপ এগোবে। গতকাল নিজেদের ঘরের মাঠে গুজরাত টাইটান্সের কাছে ৯ উইকেটে বিধ্বস্ত হয়েছে রয়্যালস। জেসন হোল্ডারের জায়গায় অ্যাডাম জাম্পাকে খেলানো হয়েছিল। তিনি ৩ ওভারে ৪০ রান দিয়ে উইকেট পাননি।

রাজস্থান রয়্যালস শিবিরে স্বস্তি ওবেদ ম্যাককয় খেলার জন্য তৈরি। তাঁকে কাল নামানো হবে কিনা সেটা দেখার। আবার ব্যাটিংয়ের ক্ষেত্রে মিডল অর্ডার মজবুত করতে জো রুটকে খেলানোর বিকল্পও খোলা। এটা নিশ্চিত, হার্দিকরা যে ধাক্কা দিয়েছেন তাতে রাজস্থানের একাদশে পরিবর্তনের জোরালো সম্ভাবনা।

সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং প্রত্যাশিত মানে পৌঁছচ্ছে না। ১৩.২ কোটি টাকায় কেনা হ্যারি ব্রুক ইডেনে শতরান হাঁকানোর পর থেকে ফের নিষ্প্রভ। এই পরিস্থিতিতে গ্লেন ফিলিপসকে সুযোগ দিতে দেখতে পারে অরেঞ্জ আর্মি। কেকেআরের কাছে সানরাইজার্স যে ম্যাচে হেরেছে তাতে কার্তিক ত্যাগী ২ ওভারে ৩০ রান দেন। তিনি বাদ পড়তে পারেন।

রাজস্থান বনাম হায়দরাবাদ

সওয়াই মান সিং স্টেডিয়ামের বাউন্ডারি বেশ বড়। সেক্ষেত্রে উমরান মালিককে একাদশে ফেরানো হতে পারে। উমরানও ছন্দে নেই। দিল্লির বিরুদ্ধে দুটি ম্যাচে এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনি উইকেট পাননি। এবারের আইপিএলে ৭টি ম্যাচে উমরানের উইকেটসংখ্যা ৫। রাজস্থান রিয়ান পরাগকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারে।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার বা অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল। কুলদীপ যাদব নামতে পারে বোলিংয়ের সময়।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হ্যারি ব্রুক বা গ্লেন ফিলিপস, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, ময়াঙ্ক মার্কণ্ডে, উমরান মালিক। বোলিংয়ের সময় নামবেন টি নটরাজন।

রাজস্থান রয়্যালস

শুক্রবার যে পিচে গুজরাত-রাজস্থান ম্যাচ হয়েছে সেই উইকেটেই কালকের ম্যাচ খেলা হবে। উইকেট শুষ্ক। রাজস্থানে বেশ গরম রয়েছে। তবে বৃষ্টির পূর্বাভাস নেই। গতকাল রাজস্থানের ব্যাটিং দেখে লো স্কোরিং ম্য়াচের পিচ বলে ভাবা হচ্ছিল। যদিও গুজরাত ভালো গতিতেই রান তুলেছে। রান তাড়া করতে চাইবে টস জেতা দল।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+