IPL 2023 RR vs PBKS: রাজস্থান টসে জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠাল
আইপিএল ২০২৩-এ দুই দলের প্রথম সাক্ষাতে রাজস্থান রয়্যালস টসে জিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত নিল। দুই দলই প্রথম ম্যাচ জিতে এবারের আইপিএল অভিযান শুরু করেছে। ফলে দুই দলই জয় তুলে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।
এই প্রথম উত্তর পূর্ব ভারতে আইপিএলের কোনও ম্যাচ হতে চলেছে। গুয়াহাটির স্টেডিয়াম দুটো ম্যাচের জন্য রাজস্থান রয়্যালসের জন্য হোম গ্রাউন্ড হতে চলেছে। ফলে সেদিক থেকেও এই আইপিএল ম্যাচের আলাদা গুরুত্ব রয়েছে।

রাজস্থান রয়্যালস নিজেদের দল ধরে রেখেই মাঠে নামছে। ম্যাচের পরের অংশে শিশিরের সমস্যা হতে পারে। ফলে আগে বল করে নিতে চেয়েছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।
Match 8. Rajasthan Royals XI: J Buttler, Y Jaiswal, S Samson (c/wk), D Padikkal, S Hetmyer, R Parag, R Ashwin, J Holder, Y Chahal, Asif K M, T Boult. https://t.co/VX8gnYK5fh #TATAIPL #RRvPBKS #IPL2023
— IndianPremierLeague (@IPL) April 5, 2023
অন্যদিকে পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান আগের ম্যাচের জয়ী একাদশ অপরিবর্তিত নেমে খেলতে নামছেন। আগের ম্যাচে সিকন্দর রাজা, ভানুকা রাজাপক্ষ, রাহুল চাহার, স্যাম কারানরাই ম্যাচ জেতাবে বলে আশাবাদী শিখর ধাওয়ান।
Match 8. Punjab Kings XI: S Dhawan (c), S Singh (wk), B Rajapaksa, S Raza, S Khan, J Sharma, H Brar, S Curran, A Singh, R Chahar, N Ellis. https://t.co/VX8gnYK5fh #TATAIPL #RRvPBKS #IPL2023
— IndianPremierLeague (@IPL) April 5, 2023
জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, শিমরন হেটমেয়ারের মতো বিধ্বংসী খেলোয়াড়েরা রাজস্থান দলের আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছেন। আগের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে টপ অর্ডার দারুণ পারফর্মও করেছে।

অন্যদিকে পাঞ্জাব কিংস প্রথম ম্যাচে ঘরের মাঠে কলকাতাকে হারিয়ে আত্মবিশ্বাসী। শিখর ধাওয়ানের নেতৃত্বে দল ভালো কিছু করতে মরিয়া। শিখর ধাওয়ান, ভানুকা রাজাপক্ষে, সিকন্দর রাজা, শাহরুখ খানরা জ্বলে উঠলে ম্যাচ পকেটে পুরতে বিশেষ সময় লাগবে না।
রাজস্থান রয়্য়ালস ও পাঞ্জাব কিংস এর আগে ২৪ বার মুখোমুখি খেলতে নেমেছে। তার মধ্য়ে রাজস্থান ১৪ বার জয় পেয়েছে। পাঞ্জাব জিতেছে ১০ বার। শেষ পাঁচবারের সাক্ষাতে রাজস্থান চারবার জয় পেয়েছে পাঞ্জাবের বিরুদ্ধে।
এই ম্যাচের অন্যতম আকর্ষণ ঘরের ছেলে রিয়ান পরাগ। রিয়ান রাজস্থান দলের নিয়মিত সদস্য। এই প্রথম উত্তর-পূর্ব ভারতে আইপিএলের আসর বসছে। ফলে ২১ বছর বয়সী রিয়ান পরাগকে দেখতে গ্যালারি উপচে পড়বে বলে আশাবাদী রাজস্থান শিবির।












Click it and Unblock the Notifications