IPL 2023: আরসিবি ও রাজস্থান রয়্যালস প্রথম রাউন্ডে এগিয়ে, কোন ৫ দল প্লে-অফের দৌড়ে ফেভারিট?
আইপিএলে এখনও অবধি চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস ২টি করে ম্যাচ খেলেছে। বাকিরা খেলেছে একটি করে ম্যাচ। সিএসকে প্রথম ম্যাচে হেরেছিল, লখনউ প্রথম ম্য়াচে জেতার পর গতকাল হেরেছে ধোনিদের কাছে।
প্রথম রাউন্ডের শেষে পাঁচটি দলের পারফরম্যান্সে খুশি ক্রিকেট বিশেষজ্ঞরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ও রাজস্থান রয়্যালস ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে মন জিতেছে স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞদের। প্লে-অফের যোগ্যতা অর্জনে আপাতত তারাই এগিয়ে। তাঁদের বিশ্লেষণে ফাইনালে ওঠার সম্ভাবনার নিরিখে রয়েছে মোট পাঁচটি দল।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অল-রাউন্ডার ডেভিড হাসি বলেছেন, লিগ পর্বের শেষে যে দুটি দল প্রথম দুইয়ে থাকবে তারা হলো রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অল-রাউন্ডার জাক কালিস কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন, কোচিংও করিয়েছেন। তাঁর মতে, এবারের আইপিএলে প্রথম দুইয়ে থাকবে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস।

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ড্যারেন গঙ্গার ভবিষ্যদ্বাণী, প্রথম দুইয়ে থেকে প্লে-অফে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ও গুজরাত টাইটান্স। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডির মতে, আইপিএল সবে শুরু হয়েছে। তবে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস গ্রুপ পর্বের শেষে প্রথম দুইয়ে থাকতে পারে।

অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, এবারের আইপিএলে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্য়ালসই সবচেয়ে শক্তিশালী দল। ভারতের প্রাক্তন পেসার এস শ্রীসন্থের ধারণা, লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরই প্রথম দুইয়ে থাকবে। ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার দীপ দাশগুপ্ত বেছে নিচ্ছেন আরসিবি ও গুজরাত টাইটান্সকে।

ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের কথায়, সঞ্জু স্যামসনের রয়্যালস আর দু প্লেসির আরসিবি গ্রেট সাইড। তারাই প্রথম দুটি স্থান দখল করতে পারে। তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্য ও প্রাক্তন নির্বাচক প্রধান সন্দীপ পাটিল বেছে নিচ্ছেন আরসিবি ও গুজরাত টাইটান্সকে। মিতালি রাজ শক্তিশালী মনে করছেন লখনউ ও রাজস্থানকে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান বলেন, বেঙ্গালুরু ও রাজস্থান দারুণভাবে আইপিএল অভিযান শুরু করেছে। দুটি দলের ভারসাম্যই ভালো। এই দুটি দলই প্রথম দুইয়ে থেকে শেষ করতে পারে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ বলেছেন, লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরই প্রথম দুইয়ে থাকবে বলে আমার ধারণা।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications