IPL 2023: বিরাট কোহলিই নেতৃত্ব দিচ্ছেন আরসিবিকে, টস জিতে ফিল্ডিং রাজস্থানের
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচেও আরসিবিকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। এই ম্যাচ জিতলে পয়েন্টের নিরিখে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রাজস্থানকে ধরে ফেলবে আরসিবি।
৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস, নেট রান রেট ১.০৪৩। আরসিবি ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে, নেট রান রেট মাইনাস (-) ০.০৬৮। ফলে সবুজ জার্সিতে বিরাটরা চাইবেন বড় জয়।

টস জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠিয়েছে রাজস্থান রয়্যালস। সঞ্জুর দলের একাদশ অপরিবর্তিত। আরসিবিতে একটিই পরিবর্তন। ওয়েন পার্নেলের জায়গায় দলে এসেছেন ডেভিড উইলি। ধরিত্রী দিবসের পরদিন আজ সবুজায়নের বার্তা দিতে আরসিবি খেলছে সবুজ জার্সিতে। রাজস্থান অধিনায়ক সঞ্জুর হাতে গো গ্রিন কর্মসূচির অঙ্গ হিসেবে চারাগাছ তুলে দেন বিরাট।

পিচ রিপোর্ট দিতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, উইকেট মাঝের মাঝখানে। ফলে দুই দিকের বাউন্ডারি ৬২ ও ৬৩ মিটারের। সোজা বাউন্ডারি ৬৯ মিটারের। উইকেট শুষ্ক। খেলা যত গড়াবে তত পিচ মন্থর হতে পারে। বল বেশি ঘুরতেও পারে। দিনে খেলা। ফলে প্রথমে বা পরে ব্যাট গুরুত্বপূর্ণ নয়। ফারাক গড়তে পারে পাওয়ারপ্লে-র রান।
🚨 Toss Update 🚨@rajasthanroyals win the toss and elect to field first against @RCBTweets.
— IndianPremierLeague (@IPL) April 23, 2023
Follow the match ▶️ https://t.co/lHmH28JwFm#TATAIPL | #RCBvRR pic.twitter.com/H2rhfMIBeq
বিরাট জানিয়েছেন, গত ম্যাচের আগেই তাঁকে বলা হয়েছে কয়েকটি ম্যাচে অধিনায়কত্ব করতে হবে। মাইক হেসন বিরাটকে এ কথা জানান। তিনি জানিয়ে দেন, অধিনায়কত্ব করতে তাঁর অসুবিধা নেই। মজা করে কোহলি জানান, শুধু একটা বিষয় নিয়েই চিন্তা ছিল। আমার টস রেকর্ড একেবারেই ভালো নয়।

সঞ্জু স্যামসনের রাজস্থান প্রথমে বোলিং করবে। ফলে বোলিংয়ের সময় একাদশে কোনও পরিবর্তন নেই। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রান তাড়া করার সময় কাউকে নামানো হতে পারে। বিরাট জানান, তিনিও টস জিতলে ব্যাটিংই নিতেন। উইকেট শুষ্ক, মন্থর, পিচে জিতোর স্পাইকের দাগও রয়েছে। ফলে প্রথমে ব্যাটিং সুবিধাই হবে।
আরসিবি- ফাফ দু প্লেসি, বিরাট কোহলি (অধিনায়ক), শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুযশ প্রভুদেশাই, ওয়ানিন্দু হাসারঙ্গা, ডেভিড উইলি, বিজয়কুমার ভাইশাক, মহম্মদ সিরাজ।
রাজস্থান রয়্যালস- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications