IPL 2023: আইপিএলে টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠাল রাজস্থান, একাদশে কারা?

চলতি আইপিএলে আজই প্রথমবার জয়পুরে হোম ম্যাচ খেলতে নামছে রাজস্থান রয়্যালস। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে সঞ্জু স্যামসনের দল। সওয়াই মান সিং স্টেডিয়ামে ম্যাচ জিতে ১ নম্বর দল হতে মরিয়া লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস।

গত বছর পারস্পরিক দুটি দ্বৈরথেই জয়লাভ করেছিল রাজস্থান রয়্যালস। আজ টস জিতে ফিল্ডিং নিয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনিও টস জিতলে ফিল্ডিংই নিতেন বলে জানিয়েছেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল।

লোকেশ রাহুল

সঞ্জয় মঞ্জরেকার জানিয়েছেন, মাঠে বড় স্ট্যান্ড নেই। ফলে হাওয়া দিলে তা বোলারদের পক্ষে সহায়ক হতে পারে। পিচের একদিকের বাউন্ডারি ৬২ মিটারের, অপর দিকে ৬৮ মিটারের। সোজা বাউন্ডারি ৭০ মিটারের। পিচের কিছুটা জায়গায় ঘাস রয়েছে। কিছু জায়গা ন্যাড়়া। নিক নাইট জানান, এই পিচে স্পিনারদের জন্য খুব সহায়তা থাকবে না।

টস জেতা দল রান তাড়া করতেই পছন্দ করবে বলেও জানান মঞ্জরেকর। এই স্টেডিয়ামে ৪৭টি ম্যাচে ৩২টি ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস। ফলে জয়পুরের দুর্গে লখনউকে আঘাত হানতে গেলে কঠিন চ্যালেঞ্জেরই মোকাবিলা করতে হবে। দলের শক্তি, ভারসাম্য ও বৈচিত্র্যের নিরিখে দুই দলের মধ্যে খুব ফারাকও নেই। ফলে জমজমাট দ্বৈরথের অপেক্ষা।

সঞ্জু স্যামসন

২০১৯ সালের আইপিএলে সাতটি ম্যাচেই টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল বিভিন্ন দল। চার বছর পর জয়পুরে ফের আইপিএল ফিরল। টস জিতে রান তাড়া করার ধারা অব্যাহত রাখল রাজস্থান রয়্যালস। দলে একটিই পরিবর্তন। অ্যাডাম জাম্পার জায়গায় দলে এসেছেন জেসন হোল্ডার। সুপার জায়ান্টসের একাদশে এদিনও আসতে পারেননি কুইন্টন ডি কক।

রাজস্থান রয়্যালস

দুই অধিনায়কই জানিয়েছেন উইকেট ভালো। কিউরেটররা যেভাবে মাঠ ও উইকেট তৈরি করেছেন তার প্রশংসা করেছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক। লোকেশ রাহুল তাঁর প্রথম একাদশ নিয়ে খুশি। তিনি বলেন, কুইন্টন ডি ককের সঙ্গে ওপেন করতে ভালো লাগে। কিন্তু কাইল মেয়ার্স ভালো খেলছেন। ফলে ডি কককে অপেক্ষা করতে হবে।

লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), দীপক হুডা, মার্কাস স্টইনিস, ক্রুণাল পাণ্ডিয়া, আয়ুষ বাদোনি, যুধবীর সিং, রবি বিষ্ণোই, আবেশ খান, নবীন উল হক।

রাজস্থান রয়্যালস- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+