আইপিএলের ১০০০তম ও জন্মদিনে রোহিতের মাইলস্টোন ম্যাচ! টস জিতে ব্যাটিং রাজস্থানের

আইপিএলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের ১ হাজারতম ম্যাচ। রোহিত শর্মা নিজের জন্মদিনে মুম্বই ইন্ডিয়ান্স দল নিয়ে নামছেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। চলতি মরশুমে এই দুই দল এই প্রথমবার মুখোমুখি হচ্ছে। পারস্পরিক দ্বৈরথে মুম্বই এগিয়ে ১৪-১২ ব্যবধানে।

রাজস্থান রয়্যালসের ৮ ম্যাচে ১০ পয়েন্ট। মুম্বইকে হারালে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করতে পারবেন সঞ্জু স্যামসনরা। মুম্বই ইন্ডিয়ান্স ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে নবম স্থানে। প্লে-অফের আশা জিইয়ে রাখতে এই ম্যাচ গুরুত্বপূর্ণ মুম্বইয়ের পক্ষে।

রাজস্থান রয়্যালস

রোহিত শর্মা আজ ১৫০তম আইপিএল ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন। ১০ বছরের বেশি সময় ধরে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক, পাঁচবার চ্যাম্পিয়ন করে আইপিএলের সফলতম ক্যাপ্টেনও বটে। আজ টস জিতে ব্যাটিং নিয়েছে রাজস্থান রয়্যালস। দুই দলেই একাদশে পরিবর্তন হয়েছে।

মুম্বইয়ের স্টেডিয়ামে শেষ ১০টি টি ২০-তে প্রথম ইনিংসে গড় স্কোর ১৬৫। আজকের ম্যাচও হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা। দুই দলে যে পাওয়ারহিটাররা রয়েছেন তাতে ছক্কার ফুলঝুরি ছুটতেই পারে। ওপেনার যশস্বী জয়সওয়াল এবার রাজস্থানের সবচেয়ে বেশি রান করেছেন। তিনি মুম্বইয়েরই ক্রিকেটার। জস বাটলারের ট্র্যাক রেকর্ডও মুম্বইয়ে অনবদ্য।

মুম্বই ইন্ডিয়ান্স

যশস্বী জয়সওয়াল

সঞ্জু স্যামসন বলেন, উইকেট ভালো। ভালো স্কোর তুলে ম্যাচ জেতাই লক্ষ্য। দল যে মানের ক্রিকেট খেলছে তাতে খুশি রাজস্থান রয়্যালস অধিনায়ক। আগের ম্যাচে প্রথমে ব্যাটিং করে জেতার বিষয়টি মাথায় রেখেই এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও আশ্বস্ত স্যামসন।

রোহিত শর্মা জানান, গত বছরও জন্মদিনেই খেলা ছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচের মতো আজও জয় ছিনিয়ে নিতে চাইছেন। টস জিতলে তিনি বোলিং নিতেন বলে জানান রোহিত। উইকেট কিছুটা শুষ্ক। চলতি আইপিএল ভালো-খারাপের মধ্যে দিয়ে গেলেও এবার থেকে ধারাবাহিক পারফরম্যান্স প্রত্যাশা করছেন হিটম্যান।

মুম্বই ইন্ডিয়ান্স দলে দুটি পরিবর্তন হয়েছে। জোফ্রা আর্চার ও আর্শাদ খান দলে এসেছেন। জেসন বেহরেনডর্ফ ও অর্জুন তেন্ডুলকরকে বসানো হয়েছে। রাজস্থান রয়্যালস দলে একটিই পরিবর্তন। অ্যাডাম জাম্পার জায়গায় খেলছেন ট্রেন্ট বোল্ট।

মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, তিলক বর্মা, কুমার কার্তিকেয়, আর্শাদ খান, জোফ্রা আর্চার, পীযূষ চাওলা, রাইলি মেয়ারডিথ।

রাজস্থান রয়্যালস- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+