IPL 2023: আরসিবি টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠাল, নেতৃত্বের নয়া নজিরে উচ্ছ্বসিত রোহিত

আইপিএলের ষষ্ঠ ম্যাচে আজ অভিযান শুরু করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচটিকে আইপিএলের সবচেয়ে বড় ম্যাচ বলে উল্লেখ করেছেন হরভজন সিংয়ের মতো বিশেষজ্ঞরা। আরসিবি একবারও খেতাব জেতেনি, মুম্বই পাঁচবারের চ্যাম্পিয়ন। চিন্নাস্বামীতে টস জিতে ফিল্ডিং নিয়েছে আরসিবি।

আরসিবি টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠাল

বেঙ্গালুরু ও মুম্বইয়ের দ্বৈরথ আইপিএলে হয়েছে ৩০টি। তার মধ্যে ১৭টিতে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। আরসিবির জয় ১৩টিতে। শেষ পাঁচটি সাক্ষাতের নিরিখে অবশ্য ৪-১ ব্যবধানে এগিয়ে আরসিবি। ২০২০ সালের আইপিএলে প্রথম সাক্ষাৎ টাই হওয়ায় এক-ওভারের এলিমিনেটরে জেতে আরসিবি। ২০২০ সালের ফিরতি সাক্ষাতে মুম্বই পাঁচ উইকেটে জয়লাভ করে। তারপর থেকে টানা তিনটি ম্যাচে জিতেছে আরসিবি।

২০২১ সালের আইপিএলে আরসিবি শেষ বলে জয় ছিনিয়ে নিয়েছিল ২ উইকেটে। ফিরতি সাক্ষাতে জেতে ৫৪ রানে। গত বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়েছিল আরসিবি। ফাফ দু প্লেসি আরসিবির অধিনায়ক। যদিও ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে বিরাট কোহলি বনাম রোহিত শর্মার দ্বৈরথের দিকেই। দুই দলই অবশ্য এই ম্যাচে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাচ্ছে না। তাতেও তুল্যমূল্য লড়াইয়ের অপেক্ষা।

রোহিত শর্মা টি ২০-তে ২০০তম ম্য়াচে নেতৃত্ব দিচ্ছেন। এই পরিসংখ্যানের প্রসঙ্গ তুলতে রোহিত বলেন, খুবই ভালো লাগছে। আরও অনেক ম্যাচ খেলতে চাই। ইমপ্যাক্ট প্লেয়ারের নতুন নিয়ম আসায় দলগুলি রান তাড়া করা পছন্দ করছে। পিচ ভালো। ইতিবাচক মানসিকতা নিয়েই নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, জোফ্রা আর্চার রয়েছেন একাদশে। গত বছরের ভুল শুধরে দলে আসা নতুনদের নিয়ে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী হিটম্যান।

আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি টস জিতে ফিল্ডিং নেওয়ার প্রসঙ্গে বলেন, প্র্যাকটিসের সময় লক্ষ্য করলাম শিশির পড়ছে। প্রসেস ঠিক রেখে প্লে অফে ওঠাই আমাদের প্রথম লক্ষ্য। গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল ও রিস টপলি রয়েছেন একাদশে। একনজরে দেখে নেওয়া যাক দুই দলের একাদশ:

মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নেহাল ওয়াধেরা, জোফ্রা আর্চার, হৃতিক সোকিন, আরশাদ খান, পীযূষ চাওলা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, হর্ষল প্যাটেল, আকাশ দীপ, রিস টপলি, মহম্মদ সিরাজ, করণ শর্মা।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+