আইপিএলে ঘুরে দাঁড়ানোর লড়াই মুম্বই ইন্ডিয়ান্সের, ব্যাটিং শক্তিশালী, বোলিং বিভাগ দুর্বল

আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও গত দুই মরশুমে রোহিত শর্মার দল লিগ পর্যায়ের বাধা টপকাতে পারেনি। ২০২১ সালের আইপিএলে ৮টি দলের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স ছিল পঞ্চম স্থানে। গত আইপিএলে ১০ দলের মধ্যে সকলের নীচে ছিল মুম্বই। ১৪টি ম্যাচে জয় পেয়েছিল মাত্র চারটিতে। হার ১০টিতে।

ঘুরে দাঁড়ানোর লড়াই

ঘুরে দাঁড়ানোর লড়াই

এবারের আইপিএলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মুম্বই ইন্ডিয়ান্স। জসপ্রীত বুমরাহকে চোটের কারণে এবার পাচ্ছেন না রোহিতরা। যা তাঁদের কাছে বড় ধাক্কা। ছিটকে গিয়েছেন ঝাই রিচার্ডসন। তবে তার মধ্যে স্বস্তি, জোফ্রা আর্চার এবার খেলতে পারবেন। ট্রিস্টান স্টাবস ও ডেওয়াল্ড ব্রেভিসকে যদি দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য না ডাকে তাহলে বাকি সকলেই সব ম্যাচে খেলতে পারবেন।

আর্চারের আগমন

আর্চারের আগমন

২০২২ সালের আইপিএলের নিলামে জোফ্রা আর্চারকে কিনেও তাঁকে পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। এবার তাঁরা যাঁকে নিয়ে চমক দিয়েছে তিনি হলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। কায়রন পোলার্ড অবসর নিয়ে এখন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ। পোলার্ডের বিকল্প হিসেবে গ্রিনকেই ব্যবহার করতে চাইবেন রোহিত শর্মা। টি ২০-তে ১৩৮-এর বেশি স্ট্রাইক রেট রাখা বিষ্ণু বিনোদও এবার চমক দেখাতে পারেন।

ব্যাটিং শক্তিশালী, বোলিং দুর্বল

ব্যাটিং শক্তিশালী, বোলিং দুর্বল

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগ নিয়ে তেমন চিন্তা নেই। তবে বোলিং বিভাগ নিয়ে সংশয় থাকছে। বিশেষ করে বুমরাহ ও রিচার্ডসনের অনুপস্থিতিতে। জোফ্রা আর্চার, জেসন বেহরেনডর্ফ, উত্তরপ্রদেশের ডানহাতি পেসার আকাশ মাধওয়ালের সঙ্গে রয়েছেন অলরাউন্ডার গ্রিন, অর্জুন তেন্ডুলকর, রামনদীপ সিং, আরশাদ খান ও ডুয়ান জানসেন।

তারকা স্পিনারের অভাব

তারকা স্পিনারের অভাব

মুম্বই ইন্ডিয়ান্সের দলে তারকা স্পিনারও নেই। পীযূষ চাওলা শেষ খেলেছেন ২০২১ সালের আইপিএলে, তাও চেন্নাই সুপার কিংসের হয়ে একটি ম্যাচে। কুমার কার্তিকেয়, হৃতিক শোকিন, শামস মুলানিদের মধ্যে থেকেই বিকল্প বেছে নিতে হবে। হার্দিক পাণ্ডিয়া ও কায়রন পোলার্ডের যোগ্য উত্তরসূরী হওয়ার দৌড়ে টিম ডেভিড, ডেওয়াল্ড ব্রেভিস, তিলক বর্মা, ক্যামেরন গ্রিন রয়েছেন। সবমিলিয়ে ব্যাটিংয়ের তুলনায় বোলিং বিভাগ এখনও দুর্বল।

দলে রয়েছেন কারা?

দলে রয়েছেন কারা?

মুম্বই ইন্ডিয়ান্স অনেক সময় দেখা গিয়েছে শুরুটা ভালো না করলেও শেষের দিকে গিয়ার বদলে প্লে-অফে যায়। এবারের ক্রীড়াসূচি অনুযায়ী তাদের শেষ চারটি ম্যাচের তিনটিই হবে হোম গ্রাউন্ড ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিয়ে অভিযান শুরু মুম্বই ইন্ডিয়ান্সের।

মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, টিম ডেভিড, ডেওয়াল্ড ব্রেভিস, তিলক বর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, বিষ্ণু বিনোদ, ক্যামেরন গ্রিন, অর্জুন তেন্ডুলকর, রামনদীপ সিং, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, হৃতিক শোকিন, আরশাদ খান, ডুয়ান জানসেন, পীযূষ চাওলা, কুমার কার্তিকেয়, রাঘব গোয়াল, জোফ্রা আর্চার, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাধওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+