IPL 2023: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের রুদ্ধশ্বাস জয়, টানা চার ম্যাচে পরাস্ত দিল্লি
আইপিএলে টানা চারটি ম্যাচে পরাস্ত দিল্লি ক্যাপিটালস। রোহিত শর্মার অর্ধশতরানের সৌজন্যে অবশেষে জয়ের মুখ দেখল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে রোহিত ফিল্ডিং নিয়েছিলেন। ডেভিড ওয়ার্নারের সঙ্গে অক্ষর প্যাটেলের অর্ধশতরান পান, মুম্বইয়ের টার্গেট ছিল ১৭৩।
রোহিত শর্মা ও তিলক বর্মার দুরন্ত পার্টনারশিপ মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের ভিত গড়ে। তবে ৬ বলের ব্যবধানে তিলক, সূর্যকুমার যাদব ও রোহিতের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে আইপিএলের সফলতম দল। যদিও তাতে জয় আটকায়নি।

মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটিতে ওঠে ৭.৩ ওভারে ৭১ রান। পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল বিনা উইকেটে ৬৮। রোহিত শর্মার ভুল কলে রান আউট হন ঈশান কিষাণ। অধিনায়কের জন্য নিজের উইকেটটি ছুড়ে দেন তিনি, ৬টি চারের সাহায্যে ২৬ বলে ৩১ রান করেন ঈশান। এরপর রোহিত শর্মা ও তিলক বর্মা দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।

তিলক বর্মা ১টি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৯ বলে ৪১ রান করেন। তিনি ১৫.৫ ওভারে মুকেশ কুমারের বলে আউট হন। এর পরের বলেই প্যাভিলিয়নে ফেরেন সূর্যকুমার যাদব। তাঁর খারাপ সময় অব্যাহত। মুকেশের বলে চেনা ভঙ্গিতে বড় শট খেলতে গিয়ে তিনি কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। ১৩৯ রানে পড়ে দ্বিতীয় উইকেট।

রোহিত শর্মা ২০২১ সালের এপ্রিলের পর ফের আইপিএল অর্ধশতরান পেলেন, ২৫টি ইনিংস লেগে গেল হাফ সেঞ্চুরির খরা মেটাতে। রোহিত প্রথম ২৩ বলে করেন ৪৭ রান। যদিও বাকি ১৮ রান করতে লাগান ২২টি বল। ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। মুস্তাফিজুর রহমানের বলে রোহিত কট বিহাইন্ড হন ৪৫ বলে ৬৫ রান করে।

রোহিতের ইনিংসে রয়েছে ৬টি চার ও চারটি ছয়। তিনি আউট হলে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর দাঁড়ায় ১৬.৫ ওভারে ৪ উইকেটে ১৪৩। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই সঙ্গে ডেথ ওভারে আনরিখ নরকিয়া ও মুস্তাফিজুরের দুরন্ত বোলিং।

১৯তম ওভারে মুস্তাফিজুর প্রথম তিন বলে মাত্র ২ রান দিয়েছিলেন, কিন্তু পরের তিন বলে ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড একটি করে ছক্কা মারেন। এই ওভারে বাংলাদেশের পেসার ১৫ রান দেওয়ায় শেষ ওভারে দরকার ছিল ৫ রান। কিন্তু টানা পাঁচটি ইয়র্কারে ম্যাচ রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে নিয়ে যান নরকিয়া। শেষ বলে মুম্বইয়ের প্রয়োজন ছিল ২ রান। এই বলটি আর ইয়র্কার দেননি।
Another result on the final ball of the game 🙌
— IndianPremierLeague (@IPL) April 11, 2023
An epic game to record @mipaltan's first win of the season 🔥🔥
Scorecard ▶️ https://t.co/6PWNXA2Lk6 #TATAIPL | #DCvMI pic.twitter.com/u3gfKP5BoC
টিম ডেভিড হার্ড লেংথ বল পাঠিয়েছিলেন লং অফের দিকে। দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের থ্রোটি উঁচু থাকায় অসুবিধা হয় উইকেটকিপার অভিষেক পোড়েলের। যিনি রোহিতের ক্যাচটি খুব ভালোভাবে তালুবন্দিও করেছিলেন। শেষ অবধি জোরে দৌড়ে এবং ডাইভ দিয়ে মুম্বইকে জয় এনে দেন ডেভিড। এই ওভারের দ্বিতীয় বলে তাঁর ক্যাচ মুকেশ কুমার ধরতে পারলে ফল অন্য হতেই পারতো।
দিল্লি ক্যাপিটালসকে ম্যাচে ফিরিয়েছিলেন স্পিনাররা। পেসাররা প্রথমে সফল হননি। ললিত যাদব ও কুলদীপ যাদব ৪ ওভারে ২৩ রান করে দেন। অক্ষর প্যাটেল ৪ ওভারে দেন ২০ রান। ফলে স্পিনারদের ১০ ওভারে আসে ৬৬ রান। মুকেশ কুমার ১ ওভারে ৩০ রান দিয়ে ২টি, মুস্তাফিজ ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে একটি উইকেট নেন। নরকিয়া ৪ ওভারে দেন ৩৫।

এর আগে টস জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠায় মুম্বই। ১৯.৪ ওভারে ১৭২ রানে ক্যাপিটালস অল আউট হয়ে যায়। ১০ বলে ৭ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারায় ওয়ার্নারের দল। ওয়ার্নার ৪৭ বলে ৫১ ও অক্ষর প্যাটেল ২৫ বলে ৫৪ রান করেন। জেসন বেহরেনডর্ফ ও পীযূষ চাওলা নেন তিনটি করে উইকেট। রাইলে মেয়ারডিথ ২টি ও হৃতিক শোকিন ১টি উইকেট নেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications