IPL 2023: রোহিতকে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের লুকোচুরি! কেকেআরকে চাপে রাখার কৌশল সূর্যদের?

রোহিত শর্মাকে নিয়ে লুকোচুরি মুম্বই ইন্ডিয়ান্সের! ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে তিনটে থেকে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। যদিও রোহিত নন, টস করতে যান সূর্যকুমার যাদব। টস জিতে ফিল্ডিং নেন।

সঞ্চালক রবি শাস্ত্রী জানতে চান, রোহিত কোথায়? সূর্যকুমার যাদব বলেন, রোহিত খেলছেন না। তাঁর পেটের সমস্যা রয়েছে। যদিও পরে দেখা যায় ইমপ্যাক্ট সাব হিসেবে কাউকে নামানোর জন্য যে ৫ জনের নাম দিতে হয় তাতে প্রথম নাম রোহিতের।

রোহিত শর্মা

আইপিএল শুরুর আগে থেকেই জল্পনা ছিল রোহিত শর্মা সব ম্যাচে খেলবেন কিনা, তা নিয়ে। অক্টোবরে বিশ্বকাপ অবধি ঠাসা ক্রীড়াসূচি। রোহিত শর্মার চালচলন দেখে তাঁর ফিটনেস নিয়ে সংশয় রয়েছে অনেকের মধ্যেই। এ ছাড়া যখন ক্রিকেটাররা দেশের হয়ে না খেলে বিশ্রাম চান, তখন প্রশ্ন ওঠে কেন এই ক্রিকেটাররা আইপিএলের সময় সব ম্যাচ খেলেন?

বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়ে সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিসিসিআই। রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। তিনি আগের তিনটি ম্যাচে খেলেছেন। আইপিএল শুরুর আগে হেড কোচ মার্ক বাউচার বলেছিলেন, রোহিত যদি চান তাহলে কয়েকটি ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া যেতে পারে।

রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্স

চলতি আইপিএলে এদিনই প্রথম দিনের ম্যাচ খেলছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত না খেললে জসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটার সূর্যকুমার যাদবই যে আইপিএলে মুম্বইকে নেতৃত্ব দেবেন সেটাও বোঝা গিয়েছিল আগেই। এ নিয়ে চর্চাও চলছিল। আজ দেখা যায় সূর্যকে টস করতে যেতে। মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ফিল্ডিং নেয়। সেই দলে নেই রোহিত।

কিন্তু পরিবর্তদের তালিকায় রোহিতের নাম দেখে অনেকেরই ধারণা এটা কেকেআরকে চাপে রাখার কৌশল হতে পারে। মুম্বই ইন্ডিয়ান্স যখন ব্যাট করতে নামবে তখন রোদের তেজ কমে আসবে। কেকেআর যদি বড় রান তুলে ফেলে তাহলে রোহিত শর্মাকে নামিয়ে দেওয়া হতে পারে ইমপ্যাক্ট সাব হিসেবে। সেক্ষেত্রে সূর্যকুমারের নেতৃত্বেই খেলতে হবে রোহিত শর্মাকে।

রোহিত বাউচার

রোহিতের ব্যাট করতে নামার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরাও। কলকাতা নাইট রাইডার্সের ওপেনাররা এদিন রান না পেলেও ঝোড়োগতিতে ব্যাট করছেন ভেঙ্কটেশ আইয়ার। চোট পেয়েও মাঠের বাইরে যাননি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ওভারটি করেন অর্জুন তেন্ডুলকর। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে নারায়ণ জগদীশান (৫ বলে ০)-কে ফেরান ক্যামেরন গ্রিন।

১১ রানে প্রথম উইকেট পড়ে। ৫.৩ ওভারে রহমানুল্লাহ গুরবাজ ১২ বলে ৮ রানে পীযূষ চাওলার শিকার। ৬ ওভারে কেকেআর ২ উইকেট হারিয়ে ৫৭ তুলছে। ১৬ বলে ৩৯ রানে অপরাজিত ভেঙ্কটেশ আইয়ার। ফলে কেকেআর বড় রান তুলে ফেললে রোহিত শর্মা ও ঈশান কিষাণ ওপেন করতে নামতে পারেন। রোহিত যদি না-ই খেলেন, তাহলে গ্রিন ওপেন করতে পারেন কিষাণের সঙ্গে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+