IPL 2023: ধোনির অবসর নিয়ে বড় বার্তা দিলেন রোহিত, বাউচারের কোচিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সের পরিকল্পনা কী?

আইপিএলে সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর। হেড কোচের দায়িত্ব নিয়েছেন মার্ক বাউচার। নতুন চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত। আজ মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাউচার এবং আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মা। উঠে এলো একাধিক প্রসঙ্গ।

ধোনি প্রসঙ্গে রোহিত

ধোনি প্রসঙ্গে রোহিত

আইপিএলে সাফল্য়ের নিরিখে রোহিত শর্মার পরেই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবার ধোনি যদি চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করাতে পারেন তাহলে রোহিতের কীর্তি স্পর্শ করবেন মাহি। এটা ধোনির শেষ আইপিএল মরশুম কিনা সে ব্যাপারে রোহিত বলেন, আমি গত ২-৩ বছর ধরেই শুনে আসছি সেটাই ধোনির শেষ মরশুম! কিন্তু তিনি যা ফিট রয়েছেন তাতে আরও কয়েক মরশুম তিনি খেলা চালিয়ে যেতেই পারেন।

ইমপ্যাক্স প্লেয়ার ফ্যাক্টর

ইমপ্যাক্স প্লেয়ার ফ্যাক্টর

রোহিতকে প্রশ্ন করা হয়েছিল আইপিএলের নতুন নিয়ম প্রসঙ্গে। ইমপ্যাক্ট প্লেয়ারের ফলে অলরাউন্ডারদের গুরুত্ব কমে যাবে না বলেই বিশ্বাস হিটম্যানের। তিনি বলেন, অলরাউন্ডার সব সময়ই অলরাউন্ডার। ফলে আমি বলতে পারব না ইমপ্যাক্ট প্লেয়ারের কোনও প্রভাব অলরাউন্ডারদের গুরুত্বের ক্ষেত্রে পড়বে বলে। ম্যাচে যে কোনও সময় অলরাউন্ডারদের হাতে বল করতে দেওয়া যায়, ব্যাট করতে পাঠানো যায়। পঞ্চম বা ষষ্ঠ বোলার হিসেবে বা অতিরিক্ত একজন ব্যাটার হিসেবে খেলানো যায় অলরাউন্ডারকে। রোহিতের ধারণা, ইমপ্যাক্ট প্লেয়ারের ক্ষেত্রে সামান্য ফারাক আসবে। তবে তাতে অলরাউন্ডারের ভূমিকা বা গুরুত্বে কোনও প্রভাব পড়বে না।

বিশ্রাম চাইলে অসুবিধা নেই

বিশ্রাম চাইলে অসুবিধা নেই

রোহিত শর্মা গত বছরের আইপিএলে ১৪ ম্যাচে ২৬৮ রান করেন। গড় ছিল ১৯.১৪, হাফ সেঞ্চুরি পাননি। মুম্বই নিশ্চিতভাবেই এবার রোহিতের ব্যাটে বড় রান দেখতে চাইবে। তবে এবার বিশ্বকাপ রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মার্ক বাউচার বলেন, আমার ধারণা রোহিত সব ম্যাচই খেলতে চাইবেন। তবে যদি তিনি বিশ্রাম নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে কিছু জানান, তাহলে তাঁকে ১ বা ২টি ম্যাচে বিশ্রাম দিতে কোনও অসুবিধা নেই। কোচ হিসেবে অধিনায়ক ও ব্যাটার রোহিতের থেকে সেরাটা বের করে আনাই যে তাঁর কাজ সে কথা স্মরণ করান বাউচার।

সূর্যর পাশে

সূর্যর পাশে

টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার এখন সূর্যকুমার যাদব। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে তিনি তিনটি ম্যাচেই প্রথম বলে আউট হয়ে ফিরেছেন। সূর্যকে অবশ্য বাউচার চিন্তিত নন। তাঁর কথায়, সূর্য ভালো অবস্থানেই রয়েছেন। দর্শকরা তাঁর জন্য গলা ফাটাবেন। তাতে তিনিও নিজের দায়িত্ব সঠিকভাবেই পালন করতে পারবেন চেনা ছন্দে থেকে। সূর্যকুমারকে বিশ্বের সেরা টি ২০ প্লেয়ার বলেও উল্লেখ করেন বাউচার।

অর্জুনের অভিষেক?

অর্জুনের অভিষেক?

গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স একটি ম্যাচেও খেলায়নি অর্জুন তেন্ডুলকরকে। মুম্বই ছেড়ে গোয়ায় গিয়ে এবার অনেক ম্যাচ খেলেছেন সচিন-পুত্র। রঞ্জিতে ৫ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন, শতরান-সহ ২২৩ রান করেন। সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে ৭ ম্যাচে ১০ উইকেট নেন। ইকনমি ৬-এর নীচে। রোহিত ও বাউচারের কথায় উঠে এসেছে অর্জুনের আইপিএলে অভিষেকের সম্ভাবনার কথা। বাউচার বলেন, অর্জুন চোট সারিয়ে ফিরছেন। তাঁকে প্র্যাকটিস ম্যাচে দেখে নেব। বিগত ৬ মাসে তিনি ভালো বোলিং করেছেন। অবশ্যই খেলানোর বিষয়ে তাঁর নাম বিবেচিত হবে। সুযোগ পেলেও তা ভালো ব্যাপারই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+