ঋষভ পন্থ আইপিএলে দিল্লি-গুজরাত দ্বৈরথ দেখতে স্টেডিয়ামে, নজর কাড়লেন বদলি অভিষেক

আইপিএলে আজই প্রথমবার নিজেদের মাঠে খেলছে দিল্লি ক্যাপিটালস। হোম গ্রাউন্ডে ক্যাপিটালসকে সমর্থন করতে অরুণ জেটলি স্টেডিয়ামে হাজির ঋষভ পন্থ। কর্ণধার পার্থ জিন্দালের সঙ্গে বসে খেলা দেখছেন। দর্শকদের দিকে হাতও নাড়লেন হাসিমুখে।

ঋষভ পন্থকে জড়িয়ে ধরেন বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা। ছিলেন দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারাও। ঋষভ পন্থের বদলি হিসেবে ক্যাপিটালস নিয়েছে অভিষেক পোড়েলকে। পন্থের সামনেই অভিষেক ম্যাচে অভিষেক পোড়েল নজর কাড়লেন ব্যাট হাতে।

ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালস

গত ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ। বরাতজোরে প্রাণে বাঁচেন। অস্ত্রোপচারের পর এখন ধীরে ধীরে আরোগ্যলাভের দিকে এগোচ্ছেন। তবে চলতি বছরে তিনি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, দল নিশ্চিতভাবেই মিস করবে তাঁকে। তবে পুরো সুস্থ হয়ে ফেরা উচিত। তাড়াহুড়ো দরকার নেই।

Rishabh Pant Delhi Capitals

ঋষভ পন্থ যে দলের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে তা বুঝিয়ে দিতে প্রথম ম্যাচে ডাগআউটের উপর পন্থের জার্সি রাখা হয়েছিল। যদিও তা ভালোভাবে নেয়নি বিসিসিআই। হেড কোচ রিকি পন্টিং আইপিএল শুরুর আগে থেকেই বলেছিলেন, পন্থকে ডাগআউটে চান। সেটা সম্ভব না হলে দিল্লি ক্যাপিটালসের প্লেয়ারদের জার্সি বা টুপিতে পন্থের জার্সি নম্বর লেখার পরিকল্পনাও ছিল।

কিন্তু গুজরাত ম্যাচের আগের দিনই ডিডিসিএ কর্তারা জানিয়েছিলেন, ঋষভ পন্থ স্টেডিয়ামে আসবেন খেলা দেখতে। পন্থের ভক্তরা যে ক্যাপিটালস ক্যাপ্টেনকে মিস করছেন দর্শকাসন থেকে ব্যানার, ফেস্টুনে সেই বার্তাও দেওয়া হচ্ছিল। অবশেষে আজ খেলা শুরুর আগেই অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছে যান ঋষভ পন্থ। তাঁর হাঁটুতে এখনও ব্যান্ডেজ রয়েছে। তবে উঠে দাঁড়াতে পারছেন পন্থ।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরেছিল দিল্লি ক্যাপিটালস। দলকে উজ্জীবিত করতে পন্থ জানিয়েছিলেন, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম মেনে তিনি দলের ত্রয়োদশ ক্রিকেটার। নয়তো দ্বাদশ ব্যক্তিই হতেন। আর এদিন ক্যাপিটালসের প্রথম হোম ম্যাচে পন্থের উপস্থিতি নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করেছে দিল্লি ক্যাপিটালসকে। পন্থ না থাকায় দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার।

ঋষভ পন্থ দিল্লি বনাম গুজরাত ম্যাচ দেখতে স্টেডিয়ামে

প্রথম ম্যাচে সরফরাজ খানকে দিয়ে কিপিং করিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে আজ অভিষেক পোড়েল কিপিং করছেন। ঋষভ পন্থ ছাড়া দিল্লি ক্য়াপিটালসে কোনও বিশেষজ্ঞ কিপার ছিলেন না। ট্রায়াল ও ক্যাম্পে বেশ কয়েকজনকে দেখে অভিষেক পোড়েলকেই বেছে নেওয়া হয়।

Rishabh Pant At Kotla

এদিন অভিষেক ম্যাচে ব্যাট হাতে দুটি ছক্কা হাঁকিয়ে পোড়েল নিজেকে লম্বা রেসের ঘোড়া হিসেবেই প্রতিষ্ঠিত করার চেষ্টা চালালেন। তাও আবার ঋষভ পন্থেরই সামনে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+