IPL 2023: ইডেনে টসের সময় বিভ্রান্তি! কেকেআরকে ব্যাট করতে পাঠাল আরসিবি

চলতি আইপিএলে ইডেনে প্রথম জয়ের সন্ধানে কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামছে জয়ের ধারা অব্যাহত রাখতে। দুই দলের পারস্পরিক দ্বৈরথে ৩০টি ম্যাচে ১৬টিতে জিতেছে কেকেআর। ১৪টি ম্যাচে জয় আরসিবির। টস জিতে আজ ফিল্ডিং নিয়েছে আরসিবি।

নাইটদের আজ প্রথম হোম ম্যাচ। এটি আবার আন্দ্রে রাসেলের শততম ম্যাচ। রাসেল বনাম বিরাট দ্বৈরথ হিসেবেও এই ম্যাচটিকে দেখছেন সমর্থকরা। ক্রিকেটের নন্দনকাননে বিরাটের নাম লেখা জার্সি পরেই এসেছেন বেশিরভাগ দর্শক। ইডেনে শেষ ম্যাচে ২০১৯ সালে কোহলি ৫৮ বলে ১০০ রান করেছিলেন।

KKR vs RCB Toss

বিরাট কোহলি এদিন ২২৫তম আইপিএল ম্যাচ খেলছেন। সুনীল নারিন কেকেআরের প্রথম ক্রিকেটার হিসেবে খেলছেন ১৫০তম আইপিএল ম্যাচ। ২০২২ সালে ইডেনে টস জেতা দল ৩টি এবং রান তাড়া করা দল ২ বার টি ২০ ম্যাচ জিতেছে। প্রথম ইনিংসের গড় স্কোর ১৮৪।

আয়োজক দল হিসেবে কেকেআর অধিনায়ক নীতীশ রানা টসের কয়েন উপরে তোলেন। কল করেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। ম্যাচ রেফারি শক্তি সিং টস কেকেআর জিতেছে বলে নীতীশ রানাকে ইশারা করেন। যদিও দু প্লেসি দাবি করেন তাঁর কল করাই সঠিক। ফলে তিনিই জিতেছেন। এতে নীতীশকে হাবেভাবে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

Virat Kohli

Recommended Video

আইপিএল জ্বরে কাঁপছে ইডেন, বিরাট ঝড় কি সামলাতে পারবে প্রতিপক্ষ?

টসের সময় সঞ্চালনার দায়িত্বে ছিলেন সঞ্জয় মঞ্জরেকর। তিনি ম্যাচ রেফারিকে তাঁর ভুল ধরিয়ে দেন। নীতীশ রানা জানিয়েছেন, তিনি টস জিতলে ফিল্ডিংই নিতেন। দুই দলেই একটি করে পরিবর্তন হয়েছে। আরসিবি দলে রিস টপলির জায়গায় খেলছেন ডেভিড উইলি। অনুকূল রায়ের পরিবর্তে কেকেআরে অভিষেক সুযশ শর্মার।

আজ বিকেল থেকেই ইডেনে হাজির প্রচুর সমর্থক। শহিদ মিনার হোক বা ধর্মতলা, বাবুঘাট থেকে ইডেনের বিভিন্ন গেটের সামনে দেখা গিয়েছে বিরাট কোহলির ১৮ নম্বর লেখা আরসিবি জার্সি পরে এসেছেন ক্রিকেটপ্রেমীরা। নাইটদের মধ্যে রাসেলের নাম লেখা জার্সি বেশি বিক্রি হয়েছে। সবমিলিয়ে জমজমাট দ্বৈরথের অপেক্ষা।

Andre Russell

কলকাতা নাইট রাইডার্স- মনদীপ সিং, রহমানুল্লাহ গুরবাজ, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী। বোলিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামবেন সুযশ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, ডেভিড উইলি, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, করণ শর্মা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+