IPL 2023: আইপিএলে আরসিবির সামনে দিল্লি ক্যাপিটালস, বিদেশিরা আসায় শক্তিবৃদ্ধি দুই দলের

আইপিএলে আজ ডাবল হেডারের প্রথম ম্যাচে বিকেল সাড়ে তিনটে থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। ২৭টি দ্বৈরথে আরসিবি জিতেছে ১৬টিতে, দিল্লির জয় এসেছে ১০টি ম্যাচে, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

চলতি আইপিএলে টানা ২টি ম্যাচে পরাস্ত হয়েছে ফাফ দু প্লেসির নেতৃত্বাধীন আরসিবি। ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস চারটি খেলে চারটিতেই হেরেছে। ফলে দুই দলই আজ জয় ছিনিয়ে নিতে মরিয়া থাকবে। বিদেশিরা আসায় শক্তিবৃদ্ধি হয়েছে দুই দলেরই।

ফাফ দু প্লেসি ডেভিড ওয়ার্নার

আরসিবির প্রথম একাদশে আজ দেখা যেতে পারে ওয়ানিন্দু হাসারঙ্গাকে। তবে জশ হ্যাজলউডকে এদিনের ম্যাচেও পাবে না আরসিবি। হাসারঙ্গাকে খেলানো হতে পারে ডেভিড উইলির জায়গায়। কর্ণ শর্মার জায়গায় একাদশে দেখা যেতে পারে আকাশ দীপকে। বিয়ে সেরে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন মিচেল মার্শ।

দিল্লি ক্যাপিটালস দলে মার্শের আসা ছাড়া রদবদলের সম্ভাবনা তেমন নেই। অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার একাদশে ফিরতে পারেন রভম্যান পাওয়েলের জায়গায়। বোলিংয়ের সময় মুকেশ কুমার বা চেতন সাকারিয়াকে নামানো হতে পারে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। পৃথ্বী শ ফর্মে না থাকলেও ইমপ্যাক্ট প্লেয়ার নামাতে প্রয়োজনীয় অদলবদল হতে পারে তাঁকে নিয়েই।

দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করলে সম্ভাব্য একাদশ-ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, মিচেল মার্শ, মণীশ পাণ্ডে, যশ ঢুল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, অভিষেক পোড়েল (উইকেটকিপার), কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, মুস্তাফিজুর রহমান।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবকে মোকাবিলার জন্য অনুজ রাওয়াতকে ব্যবহার করতে পারে। প্রথমে ব্যাট করলে তিনি দলে থাকবেন, রান তাড়া করতে হলে নামবেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। বিরাট কোহলি, ফাফ দু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল ফর্মে থাকায় আরসিবি স্বস্তিতে। তবে বোলিং বিভাগে উন্নতির প্রয়োজন রয়েছে। পরে বোলিং করলে ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন আকাশ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করলে সম্ভাব্য একাদশ- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহীপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অনুজ রাওয়াত, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, ওয়েন পার্নেল, মহম্মদ সিরাজ।

দিল্লি ক্যাপিটালস

চিন্নাস্বামী স্টেডিয়ামে আজও হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা। এখানকার উইকেট ভালো হয় বলে দিল্লির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনার কথা আগেই জানিয়েছেন ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলার সময় আবহাওয়াও ভালোই থাকবে। আইপিএলে এখানে ছক্কা হয়েছে ১১৬১টি। ছক্কার নিরিখে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম (১৩৪৯)-এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে চিন্নাস্বামী।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+