IPL 2023: আইপিএলে দক্ষিণী ডার্বিতে আরসিবি বনাম সিএসকে, ধোনি কি খেলবেন?
আইপিএলে আজ দক্ষিণী ডার্বি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে চেন্নাই সুপার কিংস। আরসিবি শনিবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে। আজকের ম্যাচ-সহ আগামী ৬টির মধ্যে চারটিই অ্যাওয়ে ম্যাচ সিএসকে-র।
দুই দলই চলতি আইপিএলে চারটি করে ম্যাচের মধ্যে ২টিতে জিতেছে, ২টিতে হেরেছে। পয়েন্ট তালিকায় নেট রান রেটের নিরিখে চেন্নাই রয়েছে ছয়ে, আরসিবি সাতে। রাজস্থানের কাছে হারের ধাক্কা কাটিয়ে আজ জয়ের সরণিতে ফিরতে মরিয়া সিএসকে।

আইপিএলে চেন্নাই ও বেঙ্গালুরুর দ্বৈরথে ৩০টি ম্যাচের মধ্যে আরসিবি জিতেছে ১০টিতে, ১৯টিতে জিতেছে সিএসকে। ১টি ম্যাচ পরিত্যক্ত। শেষ পাঁচটি দ্বৈরথে চারটিতে জিতেছে চেন্নাই, একটিতে আরসিবি। গত বছর প্রথম সাক্ষাতে সিএসকে জিতেছিল ২৩ রানে। ফিরতি সাক্ষাতে আরসিবি জেতে ১৩ রানে।
দুই শিবিরই বেশ কয়েকজন ক্রিকেটারকে চোট সমস্যায় চলতি আইপিএলে পাচ্ছে না। দীপক চাহার, সিসান্ডা মাগালা, সিমরজিৎ সিং, বেন স্টোকসরা আপাতত মাঠের বাইরে। কোভিড থেকে সেরে উঠেছেন মাথিশা পাথিরানা। তবে তাঁকে রাজস্থান ম্যাচে খেলায়নি সিএসকে। ডোয়েইন প্রিটোরিয়াস বা পাথিরানাকে আজ দেখা যেতে পারে একাদশে।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের পর ধোনিকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল। হাঁটুর চোটের কারণে দৌড়তেও অসুবিধা হচ্ছিল। স্বাভাবিকভাবেই ধোনির ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। তবে মাহি হয়তো শেষবারের জন্য চিন্নাস্বামীতে নামার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। গতকাল অনুশীলনে যেভাবে ছক্কা হাঁকিয়েছেন তার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
RCB…Bengaluru…THALA….!#WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni pic.twitter.com/4tMPScoTSc
— Chennai Super Kings (@ChennaiIPL) April 16, 2023
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উইনিং কম্বিনেশনে রদবদলের সম্ভাবনা নেই। অভিষেক ম্য়াচে নজর কেড়েছেন বিজয়কুমার ভিশাক। মহম্মদ সিরাজও আজ ফ্যাক্টর হতে পারেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলকে দিয়ে বেশি বোলিং করাতে পারেন ফাফ দু প্লেসি। চেন্নাই সুপার কিংসের বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে কার্যকরী হতে পারেন ম্যাক্সওয়েল।

জশ হ্যাজলউড আরসিবি দলে যোগ দিলেও তাঁর রিহ্যাব চলবে। আজ খেলবেন না। আরসিবি ইমপ্যাক্ট প্লেয়ারের জন্য কোনও বোলারের সঙ্গে অদলবদল করতে পারে অনুজ রাওয়াাতকেই। ধোনির হাঁটুর চোটের খেয়াল তিনি নিজেই রাখছেন। মাগালার জায়গায় পাথিরানা আসতে পারেন একাদশে। অম্বাতি রায়ুডু ও আকাশ সিংয়ের মধ্যে ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন কেউ।

প্রথমে ব্যাট করলে আরসিবির সম্ভাব্য একাদশ- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), মহীপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারঙ্গা, ওয়েন পার্নেল, মহম্মদ সিরাজ।

প্রথমে ব্যাট করলে সিএসকে একাদশ- ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডে।
Stimulating our senses! 🦁
— Chennai Super Kings (@ChennaiIPL) April 17, 2023
Here's some ASMR ft. The Super Kings! 🎧#RCBvCSK #WhistlePodu #Yellove 💛 pic.twitter.com/yyzYunRRr4
চিন্নাস্বামী স্টেডিয়ামে ছক্কা বেশি দেখতে পাওয়া যায়। চলতি আইপিএলে তিনটি ম্যাচে এখানে ৫৭টি ওভার বাউন্ডারি হয়েছে। আজ সেই সংখ্যা অনেক বাড়বে। হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াও ভালোই থাকবে। বৃষ্টিতে খেলা ব্যাহত হওয়ার আশঙ্কা নেই।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications